‘স্বামী বিবেকানন্দের কঠোর অনুশাসন মেনে চলতে গিয়ে জীবনটাই আর উপভোগ করা হলো না’, আফশোসের সুরে বলছেন টলিপাড়ার রোহিতদা টোটা রায়চৌধুরী!

বড় পর্দার ‘ফেলুদা’ ওরফে অভিনেতা টোটা রায়চৌধুরীকে আমরা সকলেই চিনি। গতকাল অর্থাৎ ১০ জুলাই ছিল তাঁর জন্মদিন। ৪৬ বছর বয়স হ’ল তাঁর। এই বয়সে এসে অভিনেতা যে ভাবে নিজের শরীর ধরে রেখেছেন তা সত্যিই প্রশংসনিয়।

ওই দিন সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারের কথা বলতে গিয়ে তিনি তাঁর যৌবনের দিনে ফিরে গেছিলেন। তিনি জানালেন, ছোটবেলা থেকেই স্বামিজির ভক্ত তিনি। তাঁর অনুপ্রেরণাতেই কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে জীবন কাটিয়ে থাকেন। এই ৪৬ বছরের জন্মদিনে এসে অভিনেতার আফসোস কঠোর অনুশাসন মেনে চলতে চলতে জীবনটাই আর উপভোগ করা হলো না।

তিনি আরও বলেন, ‘স্বামীজীর কর্মযোগের অনুপ্রেরণায় জীবন কাটাতে পারলে বুঝবো যে যথার্থ রূপে সফল হয়েছি।’ তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অভিনয় জীবনের ২৫ বছরই তিনি রয়ছেন টলি ইন্ডাস্ট্রির প্রাভাবশালীদের বাদের খাতায়।

অভিনেতার জন্মদিন কাটে অতি সাধারণভাবে পরিবারের সঙ্গে। এইবার জন্মদিনে সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে আসেন। তারপর শরীরচর্চা করে মায়ের হাতে পায়েস খান অভিনেতা।

You cannot copy content of this page