স্টার জলসা ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া” এখন টিআরপি তালিকায় বেশ উপরে উঠে এসছে। বেশ কয়েক সপ্তাহ ধরে সূর্য, দীপা এবং মিশকার ত্রিকোণ প্রেমের গল্প দর্শকের বেশ ভালই লাগছে। তবে অন্যদিকে সূর্য এবং দীপার মধ্যে গড়ে ওঠা ভুল বোঝাবুঝির জন্য যে দূরত্ব গড়ে উঠেছে সেই নিয়েও চিন্তিত দর্শক।
প্রসঙ্গত ধারাবাহিক এখন দেখা যাচ্ছে যে সূর্য তার স্ত্রী দীপাকে মিশকার ভুল বোঝানোর জন্য সন্দেহ করছে।দীপার গর্ভে যে সন্তান রয়েছে তাকে নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে সূর্যের মনে। সেগুলিকেই পরিষ্কার না করতে পেরে ধীরে ধীরে দীপার থেকে দূরে সরে যাচ্ছে সূর্য। আর সেই নিয়েই বেশ কিছুদিন চলছে ধারাবাহিক।
তবে সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে এই ধারাবাহিকের একটি নতুন প্রমো সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সূর্য এবং দীপার মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত। যা দেখে তো অস্বস্তিতে পড়েছে দর্শকদের একাংশ। দেখা যাচ্ছে একটি ঝড় জলের রাতে সূর্য এবং দীপা আবার কাছাকাছি এসছে। ওই দুর্যোগের রাতে দীপার পিঠে কিছু লিখে দিচ্ছে সূর্য। তারপর দীপার হাত ধরে টেনে এনে নিজের কোলে বসায় সে। দীপা তাকে প্রশ্ন করে, “আমাকে ছেড়ে কখনও চলে যাবেন না তো ডাক্তারবাবু?” সূর্য দীপার হাত নিজের হাতের মধ্যে রেখে বলে, “আজীবন এভাবেই আমার হাত আঁকড়ে থাকবে তো?’’
View this post on Instagram
আর এই প্রমো দেখেই দর্শকদের একাংশ বলছে যে টিআরপি টানার জন্য এমন দৃশ্য দেখানো হচ্ছে যা পরিবারের সাথে বসে দেখা যাচ্ছে না। প্রসঙ্গত টিভি সিরিয়াল গুলো অনেকেই বাড়ির বড়দের এবং ছোটদের সঙ্গে বসে একসাথে দেখেন। এবার সেখানেই যদি কিছু ঘনিষ্ঠ দৃশ্য বেশি পরিমাণে দেখানো হয় তখন সেটা সবার জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এখানেই বেঁধে যায় গন্ডগোল। দর্শকদের একাংশ একদিকে চাইছিল যে গল্পটি অনেকদিন ধরেই ভুল বোঝাবুঝির মধ্যে আটকে আছে। এবার তাদের দুজনের ভুল বোঝাবুঝি মিটে আবার কাছাকাছি আসুক তারা । কিন্তু অন্যদিকে আবার তাদের কাছাকাছি আসার দৃশ্য দেখে দর্শকদের সমস্যা হচ্ছে।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!