স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। বর্তমানে দারুন জনপ্রিয়তা অর্জন করেছে সিরিয়ালটি। প্রথমদিকে সূর্য-দীপার কেমিস্ট্রি বেশ জমে উঠেছিল এবং এখন জমজ দুই মেয়ে এসে সেই কেমিস্ট্রিকে আরও রসালো করে তুলেছে। জমজ দুই মেয়ে সোনা-রূপার অভিনয়ে মজে উঠেছে সকল দর্শকই। এই ধারাবাহিকের দুই খুদে অভিনয়ের দ্বারা তাদের এক আলাদাই ফ্যানবেস তৈরি করেছে। সোনা-রূপার দুষ্টমিতে মজেছে গোটা বাংলা। তবে জানেন কি সোনার আসল পরিচয় কি? না জানলে এবার জেনে নেওয়া যাক।

আজকের এই প্রতিবেদনে থাকলো মিষ্টি সোনার আসল পরিচয়। ‘সোনা’ চরিত্রে যে খুদে অভিনেত্রীকে দেখতে পাচ্ছেন, তার আসল নাম মিশিতা রায়চৌধুরী। ছোট্ট এই মেয়েটির অভিনয় দারুন পছন্দ দর্শকদের। এই বয়সে মিষ্টি মিষ্টি কথা আর রূপার সাথে ঝগড়া, সবে মিলিয়ে সত্যিই বাজিমাত করেছে ছোট্ট মিশিতা। বাড়িতে সকলে তাকে আদর করে মিশকা নামে ডাকেন।ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে মিষ্টি মিশিকা দারুন অভিনয় করছে। শুনে অবাক হবেন এটি কিন্তু সোনার প্রথম প্রোজেক্ট। আর প্রথম প্রজেক্টেই বাজিমাত করছে সোনা।

অন্যদিকে রূপা ওরফে সৃষ্টি মজুমদার যদিও এই সিরিয়ালের আগেও সুন্দরী সিরিয়ালে শিশু অভিনেত্রীর ভূমিকাতে অভিনয় করেছে। তবে মিশিতার এটাই প্রথম অভিনয়। জানা গিয়েছে, এর আগে মিশিতা দীর্ঘদিন ধরে মডেলিং করেছে। কিডস মডেল হিসেবে তার বেশ খ্যাতি রয়েছে।

এই ছোট্ট বয়সেই একাধিক পুরস্কার এসেছে তার ঝুলিতে। তবে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে চরিত্রের প্রয়োজনে তার গায়ের রং কালো করা হয়েছে, আসলে তা সেরম না।







“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!