এই প্রথম জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এবং অভিনেতা রাহুল দেব বসু। এই প্রথমবার তাদের দুজনকে এক সঙ্গে দেখতে পাবে দর্শক মহল। ইতিমধ্যে প্রকাশ্যে এসে গেছে সেই ভিডিওর ঝলক। সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই বাঙালির প্রেম দিবস। সেই উপলক্ষেই আসতে চলেছে তাদের এই নতুন জুটি।

প্রসঙ্গত দুজনেই বাংলা টেলিভিশনের খুব জনপ্রিয় মুখ। বর্তমানে শ্রীমাকে দেখতে পাওয়া যাচ্ছে ‘গাঁটছড়া’য় দ্যুতির চরিত্রে অভিনয় করতে। এবং রাহুলকে দেখতে পাওয়া যাচ্ছে ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করতে। তবে এবার এদের দুজনকে কোন নতুন রূপে দেখতে পাবে দর্শক! ‘সারেগামাপা’- এর তরফ থেকে সরস্বতী পুজো স্পেশাল এক বিশেষ মিউজিক ভিডিও প্রকাশ করা হলো।
আর সেখানেই জুটি বেঁধেছে এই দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে সরস্বতী পুজো স্পেশাল প্রেমের গান ‘মনের পাসওয়ার্ড’। এই গান গেয়েছেন সংগীত শিল্পী অনুপম রায়। মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গিয়েছে শ্রীমা ও রাহুলকে। তাদের এই নতুন জুটি দেখে দর্শক মহল বেশ খুশি।
প্রসঙ্গত শ্রীমাকে এর আগেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। ‘জামাই রাজা’ ধারাবাহিকে অভিনেত্রী মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে। ধারাবাহিকের পাশাপাশি তিনি একাধিক মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন।
View this post on Instagram
রাহুলও বাংলা টেলিভিশনের একজন পরিচিত মুখ। তিনি ‘প্রথমা কাদম্বিনী’, ‘ভজ গোবিন্দ’, ‘সাগর জ্যোতি’র মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন। এছাড়া তাকে বেশ কিছু কাজ করতে দেখা গেছে বড় পর্দাতেও।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!