এই মুহূর্তে স্টার জলসার পর্দায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ।’ চলতি সপ্তাহে টিআরপি তালিকায় শ্রেষ্ঠ স্থান পেয়েছে এই ধারাবাহিকটি। সূর্য-দীপার প্রেম কাহিনী এই ধারাবাহিকের অন্যতম পাথেয়। আর যাতে মজে বাঙালি দর্শক।
কিন্তু শুধুই কি সূর্য-দীপা? এই ধারাবাহিকে এখন কামাল দেখাচ্ছে দুই খুদে সদস্য। এই ধারাবাহিকের সবচেয়ে বেশি নজর টেনেছে সোনা-রূপার অভিনয়। সোনার আধো আধো পাকা পাকা কথা আর পরিণত রূপার অভিনয়ের জাদুতে আচ্ছন্ন এখন বাংলা। সোশ্যাল মিডিয়ায় এখন এই দুই কন্যার অভিনয়।
এত ছোট ছোট বাচ্চা হয় তাঁদের যে দুর্ধর্ষ অভিনয় ক্ষমতা তা চমক দিচ্ছে দর্শকদের। বিশেষ করে নজর টানছে রূপার অভিনয়। নিজের মধ্যে ঠাকুমা লাবণ্য সেনগুপ্তর চরিত্রের ছাপকে যেভাবে নিজের মধ্যে ফুটিয়ে তুলছে সে তা এক কথায় প্রশংসার দাবি রাখে।
এই ধারাবাহিকে সোনার আধো আধো কথা দর্শকদের ভীষণ পছন্দের! যদিও টেলিভিশনের পর্দায় সোনাকে হিংসুকুটি বলে তার বোন রূপা। আসলে সোনা নাকি ভীষণই হিংসুটে। কোন কিছুই ভাগ করতে চায় না। জানা যায় শুটিং সেটের মধ্যে কিছু না কিছু নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা বেঁধে যায় পর্দার এই দুই ছোট বোনের। মাঝেমধ্যে লেগে যায় হাতাহাতি। আর তা সামলাতে হাজির হতে হয় বাকিদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে সোনা-রূপার একটি ভিডিও। যেখানে সূর্য, দীপা, সোনা, রূপা চারজনেই বসেছে একটি সাক্ষাৎকারে। দীপার পাশে সোনা আর সূর্যর কোলে রূপা! দুজনের হাতেই দুটো পুতুল ধরা। বেশ ভালোই চলছিল সাক্ষাৎকার পর্ব। কিন্তু সূর্যর কোলে রূপাকে বসে থাকতে দেখে হঠাৎই মুড সুইং সোনার। হঠাৎই সোনা মুখ গোমড়া করে চুপ করে বসে যায়। আর তাঁর এহেন ব্যবহারে হেসে খুন নেট দুনিয়া।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!