সে কী! একমাসের মধ্যেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন ধূলোকণার তান ওরফে মৈনাক! ব্যাপারটা কী?

রিল লাইফে এই বিয়ে হলো তাঁর। ধুলোকণা ধারাবাহিকের অভি অর্থাৎ তান রিল লাইফে বিয়ের পর এবার রিয়েল লাইফেও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ২০২২ এর শুরুতেই সুখবর দিলেন অভিনেতা মৈনাক বন্দোপাধ্যায়।

তবে শুধু বিয়ের খবর নয়, একের পর এক ভালো খবরের ডালি তাঁর কাছে। কিছুদিন পরেই মুক্তি পাবে বাংলা সিনেমা বাবা বেবি ও। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মৈনাককে। এর পাশাপাশি তাঁর ধারাবাহিক তো আছেই। এবার আবার এক নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। কিছুদিন আগেই ধুলোকণা ধারাবাহিকের অভি মৈনাক বিয়ে করেছেন তান কমলিনী অর্থাৎ ঈপ্সিতাকে। তাঁরও সদ্য বিয়ে হয়েছে রিয়েল লাইফে। এবার তাঁর রিল লাইফের পার্টনার অভিও বিয়ে করতে চললেন।

মৈনাকের এক আইবুড়ো ভাতের ছবি দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। তিনি নিজেও জানিয়েছেন যে বিয়ে করছেন শীঘ্রই। তবে তাঁর হবু স্ত্রী কে সেই বিষয়ে কিছু বলেননি নায়ক। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে বাইরে বেশি কথা বলেন না নায়ক। তবে এই মরসুমেই করতে পারেন বিয়ে, এমনটাই শোনা যাচ্ছে।

You cannot copy content of this page