“সত্য প্রতিষ্ঠার লড়াই!” বনগাঁ কাণ্ডে নতুন মোড়! অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে শারী’রিক হে’নস্থার অভিযোগে আদালতে গোপন জবানবন্দি দিলেন মিমি চক্রবর্তী!

বনগাঁর ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নতুন অধ্যায় শুরু হল বৃহস্পতিবার। স্থানীয় আদালতে গোপন জবানবন্দি দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুরুতে ওই ঘটনায় তিনি শুধু হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। তবে তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে মামলার গতিপথ বদলাতে শুরু করে। জানা যাচ্ছে, অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে এবার শারীরিক হেনস্থার অভিযোগও যুক্ত হয়েছে। এই নতুন অভিযোগের ভিত্তিতেই আদালতে মিমির গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এর আগে তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে। মিমির করা অভিযোগের তদন্তে পুলিশ তনয়ের বাড়িতে গেলে সেখানে ধস্তাধস্তি ও তদন্তে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই কারণেই তাঁকে হেফাজতে নেওয়া হয়। তবে প্রশ্ন উঠেছিল, শুধুমাত্র এই অভিযোগে গ্রেফতার হলে হঠাৎ করে কেন আদালতে গোপন জবানবন্দির প্রয়োজন হল। তদন্তকারী সূত্রের দাবি, বুধবার তনয়ের বিরুদ্ধে শারীরিক হেনস্থার একটি অতিরিক্ত অভিযোগ জমা পড়েছে। সেখান থেকেই মামলার গুরুত্ব আরও বেড়েছে।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মিমি চক্রবর্তী। তাঁর কথায়, সব তদন্তেরই নির্দিষ্ট নিয়ম এবং প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ম মেনেই তিনি জবানবন্দি দিয়েছেন। মিমির বক্তব্য, তাঁর লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং মিথ্যার বিরুদ্ধে। সত্য প্রতিষ্ঠার জন্যই তিনি আইনি পথে হাঁটছেন এবং এই লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

অন্যদিকে অভিযুক্ত তনয় শাস্ত্রী প্রথম থেকেই দাবি করে আসছেন, বনগাঁর অনুষ্ঠানে তিনি কোনওভাবে মিমির সঙ্গে অসম্মানজনক আচরণ করেননি। এই দাবির পাল্টা জবাবে মিমি বলেন, ওই দিনের অনুষ্ঠানে ক্লাবের প্রায় সকল সদস্যই তাঁর সঙ্গে ভদ্র ব্যবহার করেছিলেন। অভিযোগ শুধুমাত্র একজনের বিরুদ্ধেই এবং সেটি তনয়ের বিরুদ্ধেই রয়েছে। অভিনেত্রীর দাবি, তিনি মঞ্চ থেকে নেমে যাওয়ার পরেও ওই রাতে অনুষ্ঠান নির্বিঘ্নে চলেছিল।

আরও পড়ুনঃ “আমি বুঝিনি এমন সময়ও আসবে…ডাক্তার বললেন ক্যা*ন্সার, গলার আওয়াজ ফিরবে না!” কাজের চাপে অবহেলিত স্বাস্থ্য, হঠাৎ গলায় ধরা পড়ে ভয়ঙ্কর টি’উমার! অজানা আতঙ্ক, নীরব যন্ত্রণার মধ্যে দিয়ে কীভাবে জীবনের মূল স্রোতে ফিরলেন রিনি বিশ্বাস? বর্তমানে কেমন অবস্থায় আছেন বাচিক শিল্পী?

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে। বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় একটি মঞ্চানুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। তাঁর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাঁকে অভদ্রভাবে মঞ্চ ছাড়তে বলা হয়। পরে তিনি ই মেলের মাধ্যমে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। এখন নতুন অভিযোগ যুক্ত হওয়ায় বনগাঁ কাণ্ড আরও গভীর আলোচনার বিষয় হয়ে উঠেছে।

You cannot copy content of this page