“সমর্থন পাইনি, শুরুটা ও-ই করেছিল…হিরণই আমার প্রথম অনুপ্রেরণা! দ্বিতীয় বিয়ে বিতর্ক, আইনি জটের মাঝেও ইতিবাচক বার্তা প্রাক্তন স্ত্রী অনিন্দিতার! বিশ্বাসঘা’তকতা করে সম্পর্ক ভাঙলেও, কৃতজ্ঞতা জানালেন কেন?

আইনি টানাপোড়েন এখনও মেটেনি, বরং সময়ের সঙ্গে আরও জটিল হয়েছে বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের বিতর্ক। তাঁর দ্বিতীয় বিয়ে ঘিরে নানা অভিযোগ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, আর সেই অভিযোগের অন্যতম মুখ তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তবে সব অভিযোগের ভিড়েও হঠাৎ করেই অন্য সুরে কথা বললেন অনিন্দিতা। সম্প্রতি নিজের গানের ভিডিও প্রকাশের পর তিনি জানালেন, এক সময় তাঁর শিল্পী সত্ত্বাকে জাগিয়ে তুলেছিলেন হিরণ নিজেই। অতীতের সেই দিনগুলোর কথা বলতে গিয়ে আবেগ লুকোননি তিনি, বরং স্পষ্ট করে স্বীকার করেছেন স্বামীর অনুপ্রেরণার কথাও।

অনিন্দিতা জানান, গান তাঁর নতুন নয়, বরং বহুদিনের চর্চা। আগেও গান গেয়েছেন, মিউজিক ভিডিও করেছেন, আর সেই প্রথম পদক্ষেপে পাশে ছিলেন হিরণ। শুধু মানসিক সমর্থন নয়, তিনি নিজে প্রযোজনার দায়িত্বও নিয়েছিলেন। শিল্পী হিসেবে আত্মপ্রকাশের পথে এই উৎসাহ যে তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল, তা অকপটে স্বীকার করেছেন অনিন্দিতা। তবে সময়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলেছে। তাঁর কথায়, বর্তমান সময়ে অনেক স্বামী তাঁদের স্ত্রীর কেরিয়ার গড়তে যেভাবে সুযোগ করে দেন বা অর্থ ব্যয় করেন, সেই ধারাবাহিক সমর্থন তিনি পাননি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়টাও মনে করিয়ে দিয়েছেন অনিন্দিতা। তাঁর দাবি, সেই কঠিন সময়ে সংসার ও নানা দায়িত্ব তিনি সামলেছেন নিষ্ঠার সঙ্গে। ব্যক্তিগত টানাপোড়েন সত্ত্বেও দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। তাই আজ যখন তিনি নিজের গানের ভিডিও প্রকাশ করেছেন, সেখানে এক ধরনের আত্মনির্ভরতার ছাপ স্পষ্ট। তাঁর কণ্ঠে যেমন আবেগ, তেমনই রয়েছে আত্মসম্মানের দৃঢ়তা। অতীতের অবদানকে স্বীকার করলেও বর্তমানের বাস্তবতাকেও এড়িয়ে যাননি তিনি।

এই গানের ভিডিওতে বিশেষ চমক ছিল তাঁদের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়ের উপস্থিতি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি বাবার পথেই হাঁটবেন তিনি। অনিন্দিতা অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেয়েকে অভিনয়ের অনিশ্চিত জগতে ঠেলে দিতে চান না। খুব কাছ থেকে ইন্ডাস্ট্রির উত্থান পতন দেখেছেন তিনি। তাই প্রতিভা থাকলেও স্থিতিশীল ভবিষ্যৎকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মা হিসেবে। বর্তমানে নিয়াসা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে এই বিষয়েই এগিয়ে যেতে চান।

আরও পড়ুনঃ “তুমি কিন্তু থামোনি, এই বয়সেও সুন্দর চালিয়ে যাচ্ছ!” স্বামীর উদ্দেশ্যে অভিনেত্রীর পরোক্ষ খোঁচা! ৩১ বছরের দাম্পত্য জীবন, কৌশিক সেনের পাশে বেমানান লাগে রেশমিকে! কী উত্তর দিলেন তিনি?

বিতর্ক, অভিযোগ আর আইনি জটের মাঝেও অনিন্দিতার এই স্বীকারোক্তি যেন এক অন্য ছবি তুলে ধরল। সম্পর্ক ভেঙে গেলেও স্মৃতির ভাঁজে থেকে যায় কিছু ইতিবাচক মুহূর্ত, কিছু প্রেরণার গল্প। সেই গল্পই এবার সামনে আনলেন তিনি। অতীতকে অস্বীকার না করে, বর্তমানকে মেনে নিয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অনিন্দিতা। ব্যক্তিগত ঝড়ের মধ্যেও নিজের সত্ত্বাকে নতুন করে খুঁজে পাওয়ার এই অধ্যায় নিঃসন্দেহে তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়।

You cannot copy content of this page