টেলিভিশনের শ্যুটিং ফ্লোরে কাজ করতে গিয়ে মতবিরোধ বা মনোমালিন্য নতুন কিছু নয়। একসঙ্গে দীর্ঘ সময় কাজ করতে গেলে শিল্পীদের মধ্যে কখনও না কখনও মতের অমিল তৈরি হয়ই। অনেক সময় সেই সমস্যা আলোচনার মাধ্যমে মিটেও যায়। কিন্তু মাঝে মাঝে সেই ঘটনাই আবার নতুন করে বিতর্কের জন্ম দেয়। টলিপাড়ায় এবার ঠিক এমনই এক পরিস্থিতি ঘিরে আবারও চর্চায় উঠে এল জনপ্রিয় খুদে অভিনেতা অভিনব বিশ্বাস, যাকে দর্শকরা ‘লাড্ডু’ নামেই বেশি চেনেন।
কিছুদিন আগেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম – আজকের নায়ক’-এর শ্যুটিং সেটকে ঘিরে বড় বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছিল, সেটে নাকি মানসিক হেনস্তার শিকার হচ্ছিল এই শিশুশিল্পী। একটি বিহাইন্ড-দ্য-সিন ভিডিও সামনে আসার পরেই বিষয়টি নিয়ে জোর আলোধারাবাহিক শেষ ইতিমধ্যেই, প্রেমের জল্পনার মাঝেই এবার নাকি “বিগ বস বাংলা”য় দেখা যাবে ‘গৃহপ্রবেশ’ জুটিকে? অফিসিয়াল নামের তালিকায় থাকছেন উষসী এবং সুস্মিতের নাম?
চনা শুরু হয়। সেখানে নায়িকা তটিনীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী তৃণা সাহার একটি মন্তব্য ঘিরে প্রশ্ন ওঠে। সেই সময় অভিনব জানিয়েছিল, দীর্ঘদিন ধরেই সে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে কাজ করছিল এবং সেই কারণেই সে ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে পরে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছিল বলেই জানা যায়। ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা চলার পর ভুল বোঝাবুঝি মিটে গেছে বলেও খবর সামনে আসে। এমনকি আবারও ধারাবাহিকের কাজ শুরু হয়েছিল। ফলে অনেকেই ভেবেছিলেন, বিতর্কের ইতি ঘটেছে এবং সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।
কিন্তু ঠিক এই সময়েই আবার নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে নতুন করে প্রশ্নের জন্ম দিল খুদে শিল্পী অভিনব। সে লিখেছে, “বড়রা যেটা বারবার করে, সেটা তাদের পছন্দ, ভুল নয়… আর বড়দের শোধরানোর দায়িত্ব ছোটদের নয়। আমার একটাই দায়িত্ব, খুব পরিশ্রম করা আর নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা।” এই কথাগুলো প্রকাশ্যে আসতেই আবারও চর্চা শুরু হয়েছে। অনেকেই ভাবছেন, তাহলে কি আবার কোনও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে এই শিশুশিল্পী?
আরও পড়ুনঃ “শিশুশিল্পী থেকে নায়ক হওয়ার স্বপ্ন, ম’র্মান্তিক পরিণতিতে থেকে গেল অপূর্ণই!” শ্বাসরোধ করে হ*ত্যা করা হয়, অমিতাভ বচ্চনের সহশিল্পী ‘মাস্টার লাড্ডু’কে! কাদের লালসার শিকার হয়েছিল সে?
তবে এই পোস্টে কারও নাম উল্লেখ করা হয়নি। তাই প্রশ্ন উঠছে—আবার কি শ্যুটিং ফ্লোরে নতুন কোনও দ্বন্দ্ব তৈরি হয়েছে? এবারও কি তৃণা সাহার সঙ্গেই মতবিরোধ, নাকি অন্য কারও সঙ্গে সমস্যা? নাকি পুরনো ঘটনার রেশ এখনও পুরোপুরি কাটেনি? স্পষ্ট উত্তর এখনো মেলেনি। তবে খুদে শিল্পীর এই ইঙ্গিতপূর্ণ পোস্ট আবারও টেলিভিশন জগতের কাজের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু করে দিয়েছে।






