“আনন্দ করতে গিয়েই র*ক্তাক্ত পরিণতি!” টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের উচ্ছ্বাসে বাজি ফা’টানো ঘিরে প্রকাশ্যে অভিনেতার উপর হা’মলা, ফা’টিয়ে দেওয়া হয়েছে নাক! অভিযোগের ১০ দিন পরেও অধরা অভিযুক্ত! সমাজব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে নেটপাড়া!

খেলা মানেই আবেগ, উন্মাদনা আর একসাথে আনন্দ ভাগ করে নেওয়ার এক বিশেষ উপলক্ষ। বিশেষ করে ক্রিকেট, তা যদি আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চ হয়, তাহলে উত্তেজনার পারদ স্বাভাবিকভাবেই চড়ে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারা—সবার মধ্যেই এই জয়ের আনন্দ ছড়িয়ে পড়ে এক অনন্য আবহ তৈরি করে। রাস্তাঘাট, পাড়া-মহল্লা কিংবা সোশ্যাল মিডিয়া—সব জায়গাতেই তখন উৎসবের রঙ।

ভারতের জয় মানেই যেন গোটা দেশের একসাথে উদযাপন। কেউ পতাকা হাতে নেমে পড়েন রাস্তায়, কেউ আবার বাজি ফাটিয়ে বা মিষ্টি বিলিয়ে আনন্দ ভাগ করে নেন। একই সঙ্গে দর্শকদের আগ্রহ থাকে তাদের প্রিয় তারকারা কীভাবে এই জয় উদযাপন করছেন তা জানার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, লাইভ ভিডিও বা ব্যক্তিগত উদযাপনের মুহূর্ত—সব কিছুই তখন নজরে রাখেন অনুরাগীরা।

তবে এই আনন্দঘন আবহেই কখনও কখনও ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। ঠিক তেমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে পর্দার অভিনেতাকে ঘিরে। শহরের সিটি সেন্টার এলাকার গোষ্ঠপাল সরণিতে জয়ের উচ্ছ্বাস ঘিরে শুরু হওয়া একটি উদযাপন মুহূর্তের মধ্যেই রূপ নেয় অশান্তিতে। শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা শুরু হয়, যা পরে মারাত্মক আকার ধারণ করে।

অভিযোগ অনুযায়ী, এক ব্যক্তি প্রথম থেকেই অশালীন ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শুধু কথার লড়াইতেই থেমে থাকেননি তিনি—হঠাৎ করেই ওই ব্যক্তি অভিনেতার গাড়িতে লাথি মারেন এবং তারপর একটি ইট তুলে আক্রমণ করেন। সরাসরি নাকে আঘাত লাগায় গুরুতর জখম হন আক্রান্ত ব্যক্তি। তড়িঘড়ি করে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ “ঋতুপর্ণার জন্যই…ও এন্ট্রি না নিলে, আমি আরও পাঁচটা ছবি পেতাম”, দাবি দেবিকা মুখার্জির! অঞ্জন চৌধুরীর ‘ছোট বউ’, হঠাৎ কেন হারিয়ে গেলেন পর্দা থেকে? টলিউডের অন্দরে নীরব রাজনীতি, তারই শিকার হয়েছেন অভিনেত্রী? কী জানালেন তিনি?

ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও, প্রায় দশ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পলাতক বলেও জানা গেছে। এই ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ আক্রান্ত ব্যক্তি জানান, তিনি ফাঁকা জায়গায় নিজের মতো করে বাজি ফাটাচ্ছিলেন, তবুও বিনা কারণে এই হামলার শিকার হতে হয়েছে তাকে। উল্লেখ্য, আহত ওই ব্যক্তি ছোট পর্দার অভিনেতা সৌগত দাস।

You cannot copy content of this page