একসময় ছোট পর্দার প্রিয় মুখ, আজও দর্শকের মনে একইভাবে জায়গা করে রেখেছেন অরিত্র দত্ত বণিক(Aritra Dutta Banik)। ২০০৩ সালে ‘তিথির অতিথি’ ধারাবাহিকের মাধ্যমে যাত্রা শুরু, তারপর একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন তিনি। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘পরান যায় জ্বলিয়া রে’ বা ‘খোকা বাবু’ প্রতিটি ছবিতেই তাঁর উপস্থিতি নজর কেড়েছে। বিশেষ করে দেবের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন দর্শকদের কাছে আলাদা মাত্রা পেয়েছিল।
শুধু অভিনয়েই নয়, ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর সঞ্চালক হিসেবেও তিনি ঘরে ঘরে পরিচিত হন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভিডিও এডিটিং ও কালার কারেকশনের মতো কারিগরি দিকেও মন দিয়েছেন। শুধু তাই নয় রাজনীতি, বিচারব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন সব বিষয়েই নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরেন তিনি।
এই পরিস্থিতিতেই আজ অর্থাৎ ২৪ মার্চ ২০২৬, ব্যারাকপুরের রাস্তা দিয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে যাওয়ার সময় আচমকাই তাঁকে আটকায় পুলিশ। অভিযোগ, কোনও লিখিত নির্দেশ বা স্পষ্ট কারণ না দেখিয়েই তাঁর গাড়ি নির্বাচন সংক্রান্ত কাজে নেওয়া হবে বলে জানানো হয়। সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ব্যক্তিগত গাড়ি এভাবে আটকানো নিয়ে সেখানেই শুরু হয় বাগবিতণ্ডা। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীর নাম হিসেবে উঠে আসে হাসিম শেখের নাম।
ঘটনার পরেই সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন অরিত্র। সেখানে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “পুলিশের সঙ্গে আবার লড়াই শুরু হল। ব্যক্তিগত গাড়ি বিনা অর্ডারে থামিয়ে বলছে নিয়ে নেওয়া হবে, এটা সরাসরি গুন্ডামি।” তিনি আরও সতর্ক করে বলেন, সাধারণ মানুষকে এই ধরনের ঘটনার বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে। তাঁর এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে।
আরও পড়ুনঃ “থ্রি’সাম, সমকা’ম, বহুবিয়ে…যাতে আনন্দ পায়, করুক না!” পাঁচবার বিয়ে, তাতে কি? সুস্মিতার বিয়ে বিতর্কে নতুন মোড়! সায়কের কটাক্ষে পাল্টা জবাব, যৌ*ণ স্বাধীনতার পক্ষে সরব তসলিমা নাসরিন!
ভিডিও ভাইরাল হতেই কমেন্ট বক্স ভরে যায় সাধারণ মানুষের ক্ষোভে। অনেকেই প্রশ্ন তুলেছেন—নির্বাচনের নামে কি সত্যিই এভাবে ব্যক্তিগত সম্পত্তি দখল করা যায়? কেউ লিখেছেন, “এটা আইন নয়, জোরজবরদস্তি”, আবার কেউ বলেছেন, “রাজ্যে পুলিশের এই আচরণ আর কতদিন চলবে?” ঘটনাটি নতুন করে রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বড়সড় বিতর্ক তৈরি করেছে। এখন দেখার, এই অভিযোগের পর প্রশাসন কী পদক্ষেপ নেয়, নাকি আবারও চাপা পড়ে যাবে এই প্রশ্নগুলো?






