“ম’দ্যপ স্বামী, জন্ম দিয়েও পাশে দাঁড়ায়নি…একা হাতে সন্তানকে মানুষ করেছি” আবেগী স্বীকারোক্তি নন্দিনী চট্টোপাধ্যায়ের! সংসারে অশান্তি, মানসিকভাবে ভেঙে পড়েও কীভাবে বিনোদন জগতে তৈরি করলেন নিজের জায়গা? টলিউডের ‘লবি’র কারণেই বলিউডমুখী হতে বাধ্য হয়েছেন, কী জানালেন অভিনেত্রী?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ নন্দিনী চট্টোপাধ্যায় আজ আবার নতুন করে চর্চায়। দীর্ঘদিন ধরে ছোট পর্দায় খলনায়িকা চরিত্রে জনপ্রিয়তা পাওয়ার পর, এখন তিনি নিজের অভিনয়ের পরিসর বাড়িয়ে মুম্বাইয়ে কাজ শুরু করেছেন। টলিউডের পরিচিত গণ্ডি ছেড়ে বলিউডে নিজের জায়গা তৈরি করার এই যাত্রা সহজ ছিল না, বরং নানা সংগ্রাম আর অভিজ্ঞতার মধ্য দিয়েই তৈরি হয়েছে তাঁর এই নতুন অধ্যায়।

ব্যক্তিগত জীবনের কথা বলতে গিয়ে অভিনেত্রী খোলাখুলি জানিয়েছেন তাঁর জীবনের কঠিন সময়ের কথা। অল্প বয়সে বিয়ে, তারপর সংসারে অশান্তি সব মিলিয়ে এক অস্থির পরিবেশের মধ্যেই কাটাতে হয়েছে তাঁকে। স্বামীর চূড়ান্ত পরিমানে মদ্যপান, উচ্ছৃঙ্খল জীবনযাত্রা ও বন্ধুবান্ধবের প্রভাবের কারণে সংসারে সমস্যা তৈরি হতো, এমনকি অনেক সময় তাঁকে একাই সন্তানদের দায়িত্ব নিতে হয়েছে। আর্থিক অনিশ্চয়তার মধ্যেই বাবার পরামর্শে তিনি আবার অভিনয়ে ফিরে আসেন। সেই সিদ্ধান্তই আজ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। অভিনেত্রীর কথায়, “একসময় টাকার জন্যই অভিনয় শুরু করেছিলাম, কিন্তু পরে সেটাই হয়ে ওঠে আমার বাঁচার রাস্তা।”

তবে অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করাটা তাঁর কাছে সহজ ছিল না। নন্দিনীর অভিযোগ, টলিউডে অনেক সময় প্রতিভার থেকেও ‘লবি’ বা গোষ্ঠীর প্রভাব বেশি কাজ করে। তাঁর কথায়, “অনেক জায়গায় দেখেছি নির্দিষ্ট কিছু লোকের মধ্যেই কাজ সীমাবদ্ধ থাকে। সেই কমফর্ট জোনের বাইরে নতুন কাউকে সুযোগ দেওয়া হয় না।” এই কারণে অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পাননি বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এমনকি নিজের ক্যারিয়ারের অনেক সময় তিনি মনে করেছেন, তিনি আরও ভালো কাজ পাওয়ার যোগ্য ছিলেন, কিন্তু সুযোগ পাননি।

এই প্রসঙ্গে তিনি মুম্বাইয়ের কাজের পরিবেশের সঙ্গেও তুলনা টেনেছেন। তাঁর মতে, বলিউডে পেশাদারিত্ব অনেক বেশি, সেখানে ব্যক্তিগত সম্পর্কের প্রভাব তুলনামূলক কম। কাজের মূল্যায়নটাই বেশি গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, মুম্বাইয়ে অনেক বড় ব্যক্তিত্বও সহজে যোগাযোগযোগ্য, যা কলকাতায় অনেক সময় সম্ভব হয় না। এই পার্থক্যই তাঁকে নতুন করে চেষ্টা করার অনুপ্রেরণা দিয়েছে।

আরও পড়ুনঃ “চাকরি ছেড়ে জিমে কাজ…ভোর থেকে রাত অবধি অডিশনে দৌড়!” একদা স্বপ্ন পূরণের নেশায় মুম্বইয়ে একা লড়াই করেছেন সুমন দে! কতটা ত্যাগ, অপমান আর কষ্ট সহ্য করতে হয়েছে তাঁকে? অবশেষে অতীতের সেই অজানা সংগ্রামের গল্প সামনে আনলেন অভিনেতা!

বর্তমানে নন্দিনী চট্টোপাধ্যায় মুম্বাইয়ে থেকে নতুন কাজের সন্ধান চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি একটি হিন্দি ধারাবাহিকে কাজ শেষ করেছেন এবং বাংলা ছবিতেও অভিনয় করছেন। তাঁর মতে, জীবনের সব অভিজ্ঞতা তাঁকে আরও শক্ত করেছে। তুলনা নয়, বরং নিজের পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াই তাঁর জীবনের মূল মন্ত্র। ব্যক্তিগত সংগ্রাম, পেশাগত বাধা সবকিছু পেরিয়েও তিনি থেমে থাকেননি। বরং নতুন করে নিজেকে গড়ে তোলার চেষ্টাতেই এখন ব্যস্ত এই অভিনেত্রী।

You cannot copy content of this page