টলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অল্প সময়ের ব্যবধানে একই রকম দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পরিচিত শিল্পী। গায়ক জুবিন গর্গ এবং অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দু’জনেরই মৃত্যু হয়েছে জলে ডুবে। উল্লেখযোগ্য বিষয়, তাঁরা একসঙ্গে কাজও করেছিলেন। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির জনপ্রিয় গান ‘পিয়া রে’-তে কণ্ঠ দিয়েছিলেন জুবিন। সেই ছবির অভিনেতা ছিলেন রাহুল। এই অদ্ভুত মিল এখন অনেকেরই নজর কেড়েছে। ঘটনাকে অনেকে ভাগ্যের নির্মম পরিহাস বলেই মনে করছেন। দুই শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁদের ভক্তরা।
গত বছর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন জুবিন গর্গ। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সমুদ্রে স্নানের সময় তিনি তলিয়ে যান বলে জানা যায়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ঘটনার আগে তিনি মদ্যপান করেছিলেন। ভডকা, জিন, হুইস্কি ও বিয়ারের মতো একাধিক পানীয় তিনি গ্রহণ করেছিলেন বলে দাবি করা হয়েছে। সেই অবস্থায় সমুদ্রে নামার পরই বিপদ ঘটে। সঙ্গে সঙ্গে উদ্ধার করা সম্ভব না হওয়ায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনা সে সময় দেশজুড়ে আলোড়ন তুলেছিল।

অন্যদিকে, চলতি বছরের ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে একইভাবে প্রাণ হারান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল সেখানে। শুটিং শেষ হওয়ার পর সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রর সঙ্গে তিনি বোটিং করতে যান। সেই সময় হঠাৎ করেই জলে পড়ে যান তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনায় হতবাক হয়ে পড়েছেন উপস্থিত সকলে।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে টলিউডে কাজ করে আসছিলেন। ছোটপর্দা থেকে বড়পর্দা, এমনকি ওয়েব সিরিজেও তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছিল। শ্বেতা মিশ্রর সঙ্গে তাঁর জুটি বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। টিআরপি তালিকাতেও তার প্রভাব দেখা গিয়েছিল। এর আগে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন।

আরও পড়ুনঃ ৩ ঘণ্টা পর দে’হ উদ্ধার! সময়মতো বাঁচানো হলে রক্ষা পেত প্রাণ? “নিরাপত্তায় গাফিলতি, লাইফ জ্যাকেট বা গার্ড ছিল না? যথাযথ সুরক্ষা ছাড়াই কীভাবে জলে নামলেন অভিনেতা?” রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ম’র্মান্তিক মৃ’ত্যু ঘিরে একাধিক প্রশ্নে তোলপাড় সমাজ মাধ্যম!
এছাড়াও সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ সিরিজে তাঁকে দেখা গিয়েছিল এক দারোগার চরিত্রে। অভিনয়ে বৈচিত্র্য আনতে সবসময়ই আগ্রহী ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। সহকর্মী থেকে দর্শক, সকলেই এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন। টলিউড ইন্ডাস্ট্রির অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছেন। অল্প সময়ে দুই পরিচিত মুখের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। এই ঘটনায় আবারও সামনে এল নিরাপত্তা নিয়ে প্রশ্ন।






“জা’নোয়ারেরও অধম, জু’তিয়ে সিধে করা উচিত…বামপন্থী হতেই পারে, কারুর পাকা ধানে মই দিতে যায়নি!” রাহুল অরুণোদয়ের আকস্মিক মৃ’ত্যুতে রাজনৈতিক আদর্শ টেনে, নেটিজেনদের অশ্লীলতা ও উল্লাসে তোপ কুণাল ঘোষের!