রাতারাতি সোশ্যাল মিডিয়ায় তারকা হয়ে ওঠা ভুবন বাদ্যকর এবার পেলেন নতুন কাজের অফার। এবার মুম্বইয়ে পা রাখলেন বাদাম কাকু। নতুন গান রেকর্ড করলেন তিনি। শনিবার রাতে আবার ফিরে আসবেন কলকাতায়। বীরভূমের একটি গ্রাম থেকে একজন সাদামাটা মানুষ সোশ্যাল মিডিয়ার দৌলতে তারকা হয়ে ওঠেন রাতারাতি।
শনিবার সকালে বিমানে কলকাতা থেকে মুম্বাই এর জন্য রওনা দেন ভুবন। তাঁর সঙ্গে ছিলেন ছেলে এবং আরও তিনজন। মুম্বইয়ে যেতেই লুক পাল্টে গেল ভুবনের।
একটি নতুন ছবি সামনে এসেছে যা দেখে বোঝা দায় যে এটাই সেই কাঁচা বাদাম বিক্রেতা। চুল স্পাইক করা, হাতে আংটি, গলায় চেন। এই রূপে মুম্বইয়ে নতুন গান রেকর্ড করেছেন তিনি। এই ছবি ভাইরাল হতেই নেটিজেনরা অবাক হয়ে গিয়েছে। কী করে নিজেকে এতটা পাল্টে ফেললেন বাদাম কাকু?

নতুন গান রেকর্ড করতে পেরে খুব খুশি ভুবন। এই প্রথম গানের দৌলতে মুম্বই এসেছেন তিনি। একদম অল্প বয়সীদের মত বানিয়ে দেওয়া হয়েছে তাঁর সাজ। ব্যক্তিগতভাবে ভুবন বাদ্যকর খুব সন্তুষ্ট।
আর ভুবন বাদ্যকরের খ্যাতি শুধু এই ভুবনে নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এখন। একটি গান রাতারাতি ভাইরাল করে তুলেছে এই গায়ককে। সেই থেকেই এই সুযোগ পেয়েছেন তিনি। আশা করা যায় এই নতুন গানের মাধ্যমে আবার বহু মানুষের মন জয় করতে সমর্থ হবেন ভুবন।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!