মঙ্গলবার টলিউডের শুটিং কার্যত থমকে যায়। ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের ডাকে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখা হয়। এই পরিস্থিতিতে টেকনিশিয়ান স্টুডিওতে জরুরি বৈঠকের আয়োজন করা হয়। শিল্পী ও টেকনিশিয়ানদের বড় অংশ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু নজরে পড়ে একটি বড় অনুপস্থিতি। অভিনেতা অঙ্কুশ হাজরাকে এদিন সভায় দেখা যায়নি। যা নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয় টলিপাড়ায়।
অঙ্কুশ যদিও আগে সমাজমাধ্যমে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর প্রতিবাদ জাaনিয়েছিলেন। তাই বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন। এই পরিস্থিতিতে নিজেই বিষয়টি পরিষ্কার করেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি কারণ জানান। তিনি জানান, হঠাৎ একটি পারিবারিক চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। তার জন্যই তাঁর পক্ষে বৈঠকে যাওয়া সম্ভব হয়নি।
এজন্য তিনি দুঃখপ্রকাশও করেছেন।
অঙ্কুশ তাঁর বার্তায় বলেন, এই গুরুত্বপূর্ণ সভায় থাকতে না পারা তাঁর কাছে অত্যন্ত খারাপ লাগার বিষয়। তিনি সকলের কাছে ক্ষমাও চেয়েছেন। সেই সঙ্গে তিনি এই উদ্যোগকে সমর্থনও জানিয়েছেন। টলিউডের উন্নতি এবং শিল্পী ও কর্মীদের নিরাপত্তার জন্য যে আলোচনা হচ্ছে, তা তিনি স্বাগত জানিয়েছেন। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলির প্রতিও তাঁর পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান। এই বার্তার মাধ্যমে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। এতে অনেকটাই জল্পনার অবসান হয়।
এদিকে রাহুল অরুণোদয় ব্যানার্জির অকাল মৃত্যু ঘিরে উত্তেজনা বাড়ছে। এই ঘটনায় শুটিং সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ পেয়েছে। রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরাম অভিযোগ দায়ের করেছেন। কলকাতা ও তালসারিতে পৃথকভাবে এফআইআর করা হয়েছে। এই ঘটনার পর থেকে টলিউডে উদ্বেগ বেড়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনার দাবি উঠেছে।
আরও পড়ুনঃ “অনেক কিছুর শি’কার আমিও হয়েছি…এতদিন চুপ থাকাটাই ভুল ছিল” টলিউডে অবহেলার অভিযোগে সরব মানসী সিনহা! রাহুল অরুণোদয়ের মৃ’ত্যুর পর, ইন্ডাস্ট্রির অন্দরে দীর্ঘদিন ধরে চাপা কোন সত্যি সামনে আনলেন অভিনেত্রী?
বর্তমানে শুটিং বন্ধ থাকলেও আলোচনা চলছে জোরকদমে। এই বৈঠকে শুটিং ফ্লোরের জন্য নতুন নিয়ম বা এসওপি তৈরি করা হচ্ছে। শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। এই নিয়মে যদি ইম্পা ও প্রযোজকদের সম্মতি মেলে, তাহলে শুটিং আবার শুরু হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে নতুন নির্দেশিকা কত দ্রুত কার্যকর হয় তার উপর। টলিপাড়ার ভবিষ্যৎ এখন এই সিদ্ধান্তগুলির দিকেই তাকিয়ে। শিল্পী ও কর্মীরা আশা করছেন, দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে কাজ।






