পঞ্চভূতে বিলীন আশা ভোঁসলে, একটি যুগের সমাপ্তি! তিরঙ্গায় মুড়িয়ে বিদায় সুরের রানিকে, ভারতবর্ষে শোকের ছায়া! শেষকৃ’ত্যে কান্নায় ভেঙে পড়লেন নাতনি! ভাইরাল ভিডিও চোখে জল এনেছে সবার!

ভারত আজ শেষবারের মতো তার সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলেকে বিদায় জানাচ্ছে। ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকালে মুম্বইয়ের বাসভবনে তাঁর মরদেহ নিয়ে আসা হয়, আর সেখানে শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে শিবাজী পার্কে। সকাল থেকেই আশা ভোঁসলের মুম্বইয়ের বাসভবনে ছিল শোকের মেলা, সেখানে শচীন তেন্ডুলকর থেকে শুরু করে অনেকে তাঁর শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন।

এদিন আশা ভোঁসলের মরদেহ ফুল দিয়ে সাজানো ছিল। তাঁর নাতনি জনাই ভোঁসলের কান্না থামছিল না, আর সান্ত্বনা দিতে এগিয়ে আসেন জনপ্রিয় অভিনেত্রী তাবু। দীর্ঘ সময় ধরে জনাইয়ের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেন তাবু। এই কঠিন মুহূর্তে আশার পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তি, যেমন সুরকার এ.আর রহমান ও অভিনেত্রী আশা পারেখ। ভারতীয় বিনোদন জগতের অনেক গুরুত্বপূর্ণ মানুষই এই শোকের মুহূর্তে পাশে ছিলেন।

আশা ভোঁসলের শেষকৃত্য আজ বিকেল ৪টেয় শিবাজী পার্কে হবে, যেখানে সেনাবাহিনী তাঁর মরদেহকে জাতীয় পতাকায় মুড়িয়ে শ্রদ্ধা নিবেদন করবে। দেশের রত্নকে সম্মান জানাতে গান স্যালুটের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। আজ দুপুর পর্যন্ত সাধারণ মানুষও তাঁর শেষ শ্রদ্ধা জানাতে মুম্বইয়ের বাসভবনে আসছিলেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে দাদারের শিবাজী পার্ক শ্মশানে, যেখানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

গত মাসে আশা ভোঁসলের শেষ গান “দ্য শ্যাডোয়ি লাইট” প্রকাশ পায়, যা ব্রিটিশ ব্যান্ড ‘গোরিলাজ’-এর সঙ্গে তাঁর করা একটি বিশেষ গান ছিল। এই গান এখন তাঁর প্রয়াণের পর এক বিশেষ স্মৃতি হয়ে উঠেছে। আশা ভোঁসলের প্রিয় গানের তালিকা দীর্ঘ, আর সেগুলো বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে সুরের আকাশ সৃষ্টি করবে। তাঁর মৃত্যুর পর হাজার হাজার গানের সুর থাকবে মানুষের সঙ্গে, যা তাঁকে চিরকাল স্মরণে রাখবে।

আরও পড়ুনঃ “ধন্যবাদ দাদা…আমাকে বলেছিলে কি হচ্ছে এটা?” “আমি আজ অনেক বদলে গেছি” সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ ও অনুপ্রেরণায় বদলেছে জীবন! বিতর্কিত মন্তব্যের জেরে সর্বত্র সমালোচনার শিকার, হঠাৎ কেন দাদার প্রশংসায় পঞ্চমুখ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়?

আশা ভোঁসলের প্রয়াণের খবরে পুরো বিশ্ব শোকাহত। বার্ধক্যজনিত অসুস্থতা এবং অঙ্গ বিকল হওয়ায় রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জীবনের শেষ সময়ে বারানসী ভ্রমণের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “বারাণসী সফর এবং গঙ্গা নদীর তীরে ভ্রমণ করে আমি জীবনের প্রকৃত অর্থ বুঝতে পেরেছি।” এই পোস্টে যেন তিনি কিছুটা বিদায় বেঁধে রেখেছিলেন। তাঁর চলে যাওয়ার পর গান, সুর ও তাঁর অবদান সবসময়ের জন্য অম্লান হয়ে থাকবে।

You cannot copy content of this page