পর্দার প্রেম কি এবার বাস্তবেও? ‘বিদ্যা ব্যানার্জি’র অর্ণব-স্বস্তিকার ঘনি’ষ্ঠতা ঘিরে টলিপাড়ায় জোর চর্চা! সোশ্যাল মিডিয়ার মিষ্টি মুহূর্তেই কি লুকিয়ে দর্শকদের জন্য বড় ইঙ্গিত? অবশেষে জল্পনার জবাবে কী বললেন জুটি?

বিনোদন জগতে কাজ করতে করতে সহ-অভিনেতা বা সহ-অভিনেত্রীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠা নতুন কিছু নয়। দিনের পর দিন একসঙ্গে শুটিং, দীর্ঘ সময় একসঙ্গে কাটানো, আর ক্যামেরার সামনে তৈরি হওয়া ঘনিষ্ঠ রসায়ন অনেক সময় বাস্তব জীবনেও আলোচনার জন্ম দেয়। বিশেষ করে টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় জুটিদের নিয়ে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। পর্দার প্রেম কি বাস্তবেও গড়ায়, এই প্রশ্ন ঘিরেই বারবার তৈরি হয় গুঞ্জন ও গসিপ। আর তেমনই এক নতুন জুটি নিয়ে এখন টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।

বর্তমানে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক হল “প্রফেসর বিদ্যা ব্যানার্জি”। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অর্ণব ব্যানার্জি ও স্বস্তিকা দত্তকে। গল্পে বিয়ের পর তাদের সম্পর্কের গভীরতা যেমন দেখানো হয়েছে, তেমনই বাস্তবেও তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন কেড়েছে। ধারাবাহিকের প্রতিটি পর্বে তাদের জুটি যেন আরও বেশি বাস্তবসম্মত হয়ে উঠছে, আর সেটাই বাড়িয়ে তুলছে দর্শকদের আগ্রহ। সোশ্যাল মিডিয়াতেও এই জুটিকে নিয়ে আলোচনা থেমে নেই।

কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অর্ণব ও স্বস্তিকার একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে। কখনও দেখা যাচ্ছে শুটিং সেটে মজার খুনশুটি, কখনও আবার একে অপরের প্রতি ছোট ছোট যত্নশীল মুহূর্ত। এমনকি একটি ভিডিওতে দেখা যায় শুটিংয়ের ফাঁকে অর্ণবের গাড়ি থামিয়ে স্বস্তিকা মজার ছলে তার সঙ্গে কথা বলছেন। আবার কখনও স্বস্তিকাকে অর্ণবের কাঁধে মাথা রাখতে দেখা গেছে। এইসব দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, পর্দার বাইরে সম্পর্কটা কি শুধুই পেশাগত নাকি তার চেয়েও বেশি কিছু?

এই গুঞ্জনের মাঝেই জনপ্রিয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে দুজনের সঙ্গে যোগাযোগ করা হলে স্বস্তিকা বিষয়টি নিয়ে স্পষ্টভাবে জানান, “রিলে আমরা প্রেম করছি কিনা সেটা দর্শকরা ভাবতেই পারেন, কিন্তু রিয়েল লাইফে তেমন কিছু নেই।” তিনি আরও ইঙ্গিত দেন, এই মুহূর্তে তিনি বিষয়টি নিয়ে আর কিছু বলতে চান না। অন্যদিকে অর্ণব এই প্রশ্ন শুনে হেসে ফেলেন এবং পরিষ্কারভাবে জানান, “সবটাই শুটিংয়ের অংশ, দর্শকদের জন্য তৈরি করা কেমিস্ট্রি। বাস্তবে এমন কিছুই নেই।” পাশাপাশি তিনি জানান, আপাতত তাঁর সম্পূর্ণ মনোযোগ কাজ ও অভিনয়ের দিকেই।

অর্ণব ও স্বস্তিকা দুজনেই জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের চেয়ে বর্তমানে তাঁদের কাছে কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও অতীতে তাঁদের জীবনে সম্পর্ক ছিল, তবে এখন তাঁরা নিজেদের সিঙ্গেল হুড উপভোগ করছেন এবং সম্পূর্ণভাবে কেরিয়ারে মন দিয়েছেন। পর্দার রোমান্টিক জুটি নিয়ে যতই গুঞ্জন থাকুক না কেন, বাস্তবে তাঁরা বিষয়টিকে পেশাগত দৃষ্টিভঙ্গিতেই দেখছেন। তবুও দর্শকদের মনে কৌতূহল থেকেই যাচ্ছে আগামী দিনে এই অন-স্ক্রিন কেমিস্ট্রি কি নতুন কোনো মোড় নেবে?

আরও পড়ুনঃ ভোট প্রচারে তারকাদের টাকার খেলা! টলিউড অভিনেতা-অভিনেত্রীদের রেট চার্ট ফাঁস করলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র! জনসেবা আসলে কতটা নিঃস্বার্থ? টাকার অঙ্ক জানলে চোখ উঠবে কপালে!

সব মিলিয়ে “প্রফেসর বিদ্যা ব্যানার্জি” ধারাবাহিকের অর্ণব-স্বস্তিকার জুটি এখন দর্শকদের কাছে এক বড় আলোচনার বিষয়। বাস্তব আর রিলের সীমারেখা কতটা মিলছে বা আলাদা থাকছে, তা নিয়ে জল্পনা চলছেই। তবে একথা স্পষ্ট, তাঁদের পর্দার কেমিস্ট্রি দর্শকদের বিনোদনের বড় আকর্ষণ হয়ে উঠেছে। এখন দেখার, ভবিষ্যতে এই জুটি নিয়ে গসিপ আরও কতটা নতুন মোড় নেয়।

You cannot copy content of this page