অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে নিয়ে আলোচনা যেন কখনওই থামে না। ২০২৪ সালে তাঁদের বিয়ে ঘিরে কম বিতর্ক হয়নি। কাঞ্চনের ব্যক্তিগত জীবন এবং তৃতীয় বিয়ে নিয়ে বহু সমালোচনাও হয়েছিল। এমনকী রাজনৈতিক মহলেও সেই নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখন সেই সব বিতর্ক অনেকটাই অতীত। ২০২৬ সালের নির্বাচনের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও ঘোষণা করেছেন কাঞ্চন। বর্তমানে অভিনয়, স্ত্রী শ্রীময়ী এবং ছোট্ট মেয়ে কৃষভিকে নিয়েই সময় কাটছে তাঁর। আর সেই পরিবারেরই এক মজার মুহূর্ত এবার সামনে এল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি মেয়েকে নিয়ে একটি মজার ভিডিও পোস্ট করেন শ্রীময়ী। ভিডিওর শুরুতেই মেয়েকে পাশে বসিয়ে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “আমার বাড়িতে একটা লেডি গুণ্ডা আছে, গুণ্ডা। আপনারা সবাই চেনেন তাকে…”। এরপরই ক্যামেরায় দেখা যায় ছোট্ট কৃষভিকে। নেড়ু মাথা আর মুখভরা দুষ্টু হাসি নিয়ে মায়ের পাশে বসেছিল সে। মেয়ের নানা কাণ্ডকারখানার কথাও মজার ছলে বলতে থাকেন শ্রীময়ী। অভিনেত্রীর কথায়, “আমার চুল থেকে মুখের অবস্থা কী করেছেন দেখুন। সকাল ৬টা থেকে ঘুম থেকে উঠে বসে আছে”। ভিডিওটি সামনে আসতেই নেটমাধ্যমে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
শুধু দুষ্টুমি নয়, মেয়ের ছোটখাটো চোট লাগার কথাও জানিয়েছেন শ্রীময়ী। অভিনেত্রীর দাবি, খেলতে খেলতেই পড়ে গিয়ে মাথায় “আলু” হয়েছে কৃষভির। সেই সঙ্গে ঠোঁটও কেটে ফেলেছে ছোট্ট মেয়ে। সারাক্ষণ ছুটোছুটি আর দুষ্টুমির মধ্যেই কাটছে তার সময়। তবে এত কাণ্ডের পরেও মেয়ের উপর রাগ করতে পারছেন না মা-বাবা কেউই। বরং কৃষভির এই ছোট ছোট দুষ্টুমিগুলোই এখন তাঁদের দিনের সবচেয়ে বড় আনন্দ। ভিডিওর শেষ দিকে কাঞ্চন মল্লিককেও দেখা যায় ক্যামেরার সামনে। মেয়েকে নিয়ে তাঁর মুখেও ছিল হাসি।
কৃষভির প্রতি কাঞ্চনের ভালোবাসা এখন অনেকটাই প্রকাশ্যে ধরা পড়ে। অভিনেতার আগের ব্যক্তিগত জীবন নিয়েও বহু আলোচনা হয়েছে। প্রথমে টেলিভিশন অভিনেত্রী ও গবেষক অনিন্দিতা দাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। সেই সম্পর্ক প্রায় সাড়ে সাত বছর স্থায়ী হয়েছিল। পরে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয়বার সংসার শুরু করেন তিনি। তবে সেই সম্পর্কও শেষ পর্যন্ত টেকেনি। কাঞ্চন ও পিঙ্কির একটি ছেলে রয়েছে, যার নাম ওশ। বর্তমানে তার বয়স ১১ বছর এবং ডিভোর্সের পর সে মায়ের সঙ্গেই থাকে।
আরও পড়ুনঃ “মা চলে গেলো”, মাতৃহারা হলেন ভাস্কর ব্যানার্জি! ২১ বছর আগে এই মে মাসেই হারিয়েছিলেন বাবাকেও! আবেগী পোস্টে বর্ষীয়ান অভিনেতা জানালেন মৃ’ত্যুর কারণ?
দ্বিতীয় বিয়ের বিচ্ছেদের সময় খোরপোশ বাবদ এককালীন ৫৬ লক্ষ টাকা দিয়েছিলেন কাঞ্চন মল্লিক। ছেলে ওশের সঙ্গে অভিনেতার যোগাযোগ এখন খুবই কম বলেই জানা যায়। সেই কারণেই হয়তো বর্তমানে মেয়ে কৃষভিকে ঘিরেই আবর্তিত হচ্ছে তাঁর জীবনের বেশিরভাগটা সময়। ছোট্ট মেয়ের দুষ্টুমি, হাসি আর আদরে ভরে উঠেছে তাঁদের সংসার। শ্রীময়ীর পোস্টেও সেই পারিবারিক মুহূর্তের ঝলক স্পষ্ট দেখা গিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকেই কৃষভির মিষ্টি কাণ্ডকারখানা দেখে ভালোবাসা জানিয়েছেন। পরিবারকে নিয়ে এখন বেশ সুখেই সময় কাটাচ্ছেন কাঞ্চন ও শ্রীময়ী।






