টলিপাড়ার এক বর্ষীয়ান অভিনেত্রীকে নিয়ে আচমকাই তৈরি হল জোর চর্চা! জনপ্রিয় এক অভিনেত্রীর মুখে তাঁকে নিয়ে শোনা গেল এমন মন্তব্য, যা মুহূর্তে চমকে দিয়েছে অনেককেই। “তুমি একটা জাতীয় অপরাধী” এই কথাই নাকি প্রকাশ্যে ‘কল্যাণী মণ্ডল’কে (Kalyani Mandal) বলে বসেন অভিনেত্রী ‘কাঞ্চনা মৈত্র’ (Kanchana Moitra)! সেই মন্তব্য ঘিরেই এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন মহলে। অনেকেই প্রথমে মনে করেছিলেন, হয়তো কোনও ব্যক্তিগত বিতর্ক বা মতবিরোধের জেরেই এমন কথা বলা হয়েছে। কারণ, কথার ভঙ্গি ছিল যথেষ্ট কড়া। এমনকি ওই বর্ষীয়ান অভিনেত্রীকে নিয়ে “অপরাধী” শব্দ ব্যবহার হওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল আরও বেড়ে যায়। তবে ঘটনার নেপথ্যে যে সম্পূর্ণ অন্য ছবি রয়েছে, তা সামনে আসতেই বদলে যায় গোটা পরিস্থিতি!
ঘটনার পর থেকেই সমাজ মাধ্যমে শুরু হয় নানান জল্পনা। কী এমন ঘটেছিল, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন অনেকে। কারণ, কাঞ্চনা মৈত্রর মতো পরিচিত মুখ সাধারণত মজা করেই নানান কথা বললেও, এই মন্তব্য প্রথমে অনেকের কাছেই বেশ গম্ভীর বলে মনে হয়েছিল। বিশেষ করে “জাতীয় অপরাধী” শব্দবন্ধ ঘিরে চর্চা দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও পরে জানা যায়, পুরো ঘটনাটাই ছিল হাসি-মজার পরিবেশে বলা একটি মন্তব্য! কোনও ব্যক্তিগত আক্রমণ বা অপমানের ঘটনা ঘটেনি। বরং একেবারে হালকা আড্ডার মধ্যেই এই কথোপকথন হয়েছিল। এরপর সামনে আসে সেই আসল মুহূর্ত, যেখানে সবাই হেসে উঠেছিলেন কাঞ্চনার মন্তব্য শুনে।
সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী কল্যাণী মণ্ডল। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্রও। সেখানেই খোলামেলা আড্ডার মাঝে কল্যাণী মণ্ডলের খাবারের অভ্যাস নিয়ে কথা ওঠে। রচনা তাঁকে প্রশ্ন করেন, “তুমি কি ভীষণ রেস্টিকটেড ডায়েটে থাকো?” উত্তরে কল্যাণী মণ্ডল বলেন, “না না, আমি ভাতও খাই।” এরপর তিনি জানান, বাড়ির খাবারই তাঁর বেশি পছন্দ। পাশাপাশি অভিনেত্রী এও বলেন, কোল্ড ড্রিংস, আইসক্রিম, চকোলেট এসব খুব একটা খান না। তাঁর এই খাদ্যাভ্যাস শুনেই অবাক হয়ে যান রচনা বন্দ্যোপাধ্যায়।
এরপর রচনা আবার প্রশ্ন করেন, “কিচ্ছু না! কখনও ইচ্ছে করে না? যে একটু কোল্ড ড্রিংস খাব বা নুডুলস খাব?” তখন কল্যাণী মণ্ডল স্পষ্ট করে বলেন, “নিশ্চয় খাই, এক্কেবারেই খাই না, তা নয়।” তবে একই সঙ্গে তিনি এও জানান, “যেমন বিরিয়ানিটা তেমন পছন্দ করি না। আমার না মাছ, মাংস, ডিম কিচ্ছু ভালো লাগে না। শুধু ভেজ খাই।” অভিনেত্রীর মুখে বিরিয়ানি পছন্দ নয় শুনেই পাশে বসে থাকা কাঞ্চনা মৈত্র আচমকাই বলে ওঠেন, “তুমি একটা জাতীয় অপরাধী, তুমি জানো সেটা? বিরিয়ানি যাঁর ভালো লাগে না, সে জাতীয় অপরাধী।” তাঁর এই মন্তব্য শুনেই সেটে উপস্থিত সকলে হেসে ফেলেন।
আরও পড়ুনঃ মাত্র ৬ বছর বয়সেই বদলে গিয়েছিল জীবন! মায়ের এক সিদ্ধান্তই ছোট্ট মেয়ের জীবনে ওঠে ঝড়! তারপর কীভাবে তিনি হয়ে উঠলেন আজকের লড়াকু মানসী সিনহা?
কাঞ্চনার সেই কথার জবাবও মজার ছলেই দেন কল্যাণী মণ্ডল। দু’হাত বাড়িয়ে তিনি ইশারা করে বলেন, তা হলে এবার হাতকড়া পরানো হোক। অভিনেত্রীর এই প্রতিক্রিয়াতেও হাসির রোল ওঠে মঞ্চে। পুরো ঘটনাই ছিল নিছক মজার আড্ডার অংশ, যা পরে দর্শকদের মধ্যেও বেশ ভাইরাল হয়ে যায়। খাবার নিয়ে এমন মজার আলোচনা এবং কল্যাণী মণ্ডলের সরল স্বীকারোক্তি দর্শকদেরও মন কেড়েছে। বিশেষ করে বিরিয়ানি না পছন্দ করার বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি মজা করেন কাঞ্চনা। আর সেই মুহূর্তই এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে সামাজিক মাধ্যমে।






“এমন মহিলাকে হাতকড়া পরানো উচিত…তুমি একজন জাতীয় অপরাধী” বর্ষীয়ান অভিনেত্রী কল্যাণী মণ্ডলকে নিয়ে কাঞ্চনা মৈত্রর মন্তব্যে তুমুল শোরগোল! ঠিক কী ঘটেছে?