ঠান্ডায় জমে আসছে শরীর, সাহায্যের জন্য বারবার কাকুতি মিনতি করেও কোনও লাভ হচ্ছে না। চারদিকে শুধু বরফশীতল পরিবেশ আর মৃত্যুভয়। ঠিক এমনই এক ভয়ংকর পরিস্থিতিতে দেখা গেল জনপ্রিয় এক টলি অভিনেত্রীকে। সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিওতেই এই দৃশ্য দেখে চমকে উঠেছেন সবাই। সেখানে দেখা যাচ্ছে, পরিকল্পনা করেই তাঁকে একটি হিমঘরের ভিতরে আটকে রাখা হয়েছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছেন তিনি। আর সেই অবস্থাতেই প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কীভাবে এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়েই এখন দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
ঘটনার নেপথ্যে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। জনপ্রিয় ওই অভিনেত্রীকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেকদিন ধরেই ফাঁদ কষছিল এক মহিলা। শেষ পর্যন্ত সুযোগ পেয়ে তাঁকে হিমঘরের ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, তাঁর হাত-পাও বেঁধে রাখা হয়েছিল বলে দেখা গিয়েছে। ঠান্ডার মধ্যে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি। সাহায্যের জন্য কাকুতি মিনতি করলেও কেউ এগিয়ে আসে না। শরীর ক্রমশ অবশ হয়ে আসতে থাকে। ঠিক সেই সময়েই তাঁর স্বামী বিষয়টি টের পান। এরপরই শুরু হয় সময়ের বিরুদ্ধে লড়াই। স্ত্রীকে বাঁচাতে ছুটে যান তিনি। কিন্তু তিনি পৌঁছনোর আগেই সব শেষ হয়ে যাবে না তো, সেই প্রশ্নও উঠতে শুরু করে।
প্রকাশ্যে আসা দৃশ্যে দেখা গিয়েছে, অনেক কষ্টে হিমঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন অভিনেতার চরিত্রে থাকা সেই ব্যক্তি। সেখানে গিয়ে দেখেন তাঁর স্ত্রীর শরীর প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। কম্বল জড়িয়েও খুব একটা লাভ হচ্ছে না। তখন স্ত্রীর হাত-পা ঘষে তাঁকে স্বাভাবিক করার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। সেই সময় আবেগঘন গলায় তিনি বলেন, এত সহজে তাঁর থেকে ছুটি হবে না। এই দৃশ্য সামনে আসতেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শকেরা। অনেকেই মনে করছেন, এই ঘটনার পর হয়তো তাঁদের সম্পর্ক আরও গভীর হবে। আবার কারও মতে, এই ষড়যন্ত্রের জেরে বড় বিপদের মুখে পড়তে চলেছে গোটা পরিবার।
আসলে পুরো ঘটনাটিই জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-র নতুন চমক। সম্প্রতি স্টার জলসার তরফে প্রকাশ্যে এসেছে এই নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, নকল পরী ফের ছুটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগেও গল্পে দেখানো হয়েছিল, এনজিওর বার্ষিক অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় সকলের সামনে উঠে আসল পরীর পরিচয় ফাঁস করে দেয় সে। যদিও প্রথমে কেউ তার কথা বিশ্বাস করেনি। পরে সকলের সামনেই সে প্রমাণ করে দেয়, ছুটিই আসল পরী। সেই ঘটনার পর থেকেই ধারাবাহিকের গল্পে এসেছে একের পর এক মোড়। দর্শকদের একাংশের মতে, এই নতুন ট্র্যাক ধারাবাহিককে আরও জমজমাট করে তুলবে। ইতিমধ্যেই টিআরপি তালিকায় সেরা পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে এই মেগা। বর্তমানে এটি রয়েছে চার নম্বরে।
আরও পড়ুনঃ “টিএমসির কোনও রাজনৈতিক আদর্শ কোনওকালেই ছিল না…তবুও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অসম্মান করিনি”, ‘আমার কোনও রং নেই, চাল-ডাল আর এক টুকরো মাছেই আমি সন্তুষ্ট”, টলি পাড়ায় রং বদলের রাজনীতি নিয়ে মুখ খুললেন সুদীপ মুখার্জি
এই ধারাবাহিকের হাত ধরেই আবার ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী অভিকা মালাকার। এর আগে ‘তোমাদের রাণী’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। পরে একটি হিন্দি ধারাবাহিকেও কাজ করেন। বড়পর্দাতেও তাঁর অভিষেক হয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘হোক কলরব’ ছবির মাধ্যমে। বর্তমানে ‘প্রতিজ্ঞা’-য় তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পাচ্ছে। তাঁর বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের পর কয়েক মাস বিরতি নিয়ে এই নতুন প্রজেক্টে ফিরেছেন তিনি। এখন দেখার, ছুটি শেষ পর্যন্ত এই বিপদ থেকে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারে কি না।






“বিদেশের জীবন বাইরে থেকে যতটা ঝকঝকে লাগে, বাস্তবে ততটা সহজ নয়” “সফল হওয়াটাই সব নয়, যে মানুষগুলো তোমার জন্য জীবন কাটিয়ে দিল তাদের দিকেও তাকাতে হবে” কলকাতা বৃদ্ধাশ্রমে রূপান্তরিত হচ্ছে! নিজের উন্নতিতে যেন বাবা-মায়ের একাকীত্ব লুকিয়ে না থাকে, নতুন প্রজন্মকে কী বার্তা মমতা শঙ্করের?