“এইভাবে মানসিক ট’র্চার করা হচ্ছে, টা’র্গেট করছে আমাকে…” আতঙ্কে দিন কাটছে জনপ্রিয় টেলি অভিনেত্রী প্রিয়া পালের! একের পর এক অস্বাভা’বিক ঘটনার জেরে অবশেষে পুলিশের দ্বারস্থ অভিনেত্রী! কী ঘটছে তাঁর সঙ্গে?

ছোটপর্দার দর্শকদের কাছে অভিনেত্রী ‘প্রিয়া পাল’ (Priya Paul) বেশ পরিচিত মুখ। দীর্ঘদিন ধরেই বাংলা টেলিভিশনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে দিব্যা সেন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন করে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী। এর আগে ‘জল নূপুর’, ‘এখানে আকাশ নীল’-এর মতো একাধিক ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম হয়নি। পরিবার পছন্দ করা প্রবাসী পাত্রকে ঘিরে তাঁর বিয়ে নিয়ে নানান জল্পনা ছড়িয়েছিল। তবে অভিনয় এবং নিজের কাজ নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

ক্যামেরার সামনে যতটা পরিচিত, পর্দার বাইরেও ততটাই স্পষ্টভাষী প্রিয়া। সমাজ মাধ্যমে নিয়মিত নিজের মতামত তুলে ধরেন তিনি। বিশেষ করে পশুপ্রেমী হিসেবে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। আশপাশের পথকুকুর ও বিড়ালদের নিয়মিত খাবার দেওয়া থেকে শুরু করে অসুস্থ প্রাণীদের সাহায্য করার চেষ্টা করেন তিনি। প্রাণীদের নিয়ে তাঁর এই দায়িত্ববোধ নতুন কিছু নয়, বরং বহুদিন ধরেই তিনি এই কাজ করে আসছেন। অনেক অনুরাগীও এই কারণে তাঁকে আলাদাভাবে শ্রদ্ধা করেন।

কিছুদিন আগে একটি ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করে প্রিয়া জানিয়েছিলেন, আবাসনের কাছাকাছি একটি বস্তার মধ্যে মৃ’ত অবস্থায় একটি কুকুরকে দেখতে পান তিনি। ঘটনাটি তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। সেই ভিডিওতে তাঁর আবেগও স্পষ্ট ধরা পড়েছিল। আর এবার আরও একটি ভিডিও প্রকাশ করে অভিনেত্রী দাবি করেছেন, গত কয়েক মাস ধরে তাঁকে নানান ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তাঁর অভিযোগ, আবাসনের বাইরে থাকা কিছু পথপ্রাণীর দেখভাল করার কারণেই কিছু মানুষের বিরাগভাজন হয়ে উঠেছেন তিনি।

সাম্প্রতিক ভিডিওতে প্রিয়া দেখান, কাজ সেরে রাতে বাড়ি ফেরার পর তাঁর ফ্ল্যাটের দরজার সামনে আবর্জনা ফেলে রাখা হয়েছে। অভিনেত্রীর দাবি, এমন ঘটনা একবার নয়, একাধিকবার ঘটেছে। বিষয়টি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করছে বলেও জানান তিনি। শুধু তাই নয়, ভবিষ্যতে তাঁর বা তাঁর বাড়িতে কাজ করা পরিচারিকার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা বসানোর কথাও ভাবছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। প্রিয়া স্পষ্ট করে বলেন, তিনি কখনও রাস্তা নোংরা করে প্রাণীদের খাবার দেন না।

আরও পড়ুনঃ “এখন অঙ্গনা ডানা মেলেছে… ছোটবেলার বারবার ‘সরি মা’ বলাটা কি খুব মিস করি” মেয়ে অঙ্গনার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট লাজবন্তী রায়! নিজের জামাই হিসেবে কি মেনে নিয়েছেন রোহান ভট্টাচার্যকে?

প্রতিটি কুকুরের জন্য আলাদা পাত্র ব্যবহার করেন এবং পরিচ্ছন্নতার বিষয়টিও মাথায় রাখেন। তবুও শুধুমাত্র প্রাণীদের খাওয়ানোর কারণেই তাঁকে লক্ষ্য করে এমন আচরণ করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিজ্ঞতার পর এবার আইনি সাহায্য নেওয়ার কথাও ভাবছেন তিনি। একইসঙ্গে একটি প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন সকলের উদ্দেশে, কয়েকটি ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়া কি সত্যিই এত বড় অপরাধ? অভিনেত্রীর বার্তা স্পষ্ট, চাপ বা ভয় দেখিয়ে তাঁকে এই কাজ থেকে সরানো যাবে না। বরং তিনি জানিয়েছেন, আগে যতটা করতেন, এখন আরও বেশি করে পথপ্রাণীদের পাশে দাঁড়াবেন।

You cannot copy content of this page