রাজ্যে পালাবদলের পর বড় ধাক্কা! আরজি কর কাণ্ড ঘিরে ‘অপরাধ’ সামনে আসতেই ফাঁসলেন রচনা বন্দ্যোপাধ্যায়! চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে, থানায় লিখিত পড়ল জমা! তৃণমূলের অভিনেত্রী-সাংসদ এবার কী নিয়ে চরম বিপাকে?

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার নতুন বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দু ২০২৪ সালের বহুচর্চিত আরজিকর হাসপাতাল কাণ্ড। অভিযোগকারীর দাবি, সেই সময় এক ভিডিও বার্তায় নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম একাধিকবার প্রকাশ্যে উচ্চারণ করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক ও আইনি মহলে আলোচনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, ২০২৪ সালের আগস্ট মাসে আরজিকর হাসপাতালের ঘটনাকে ঘিরে যখন রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদ চলছিল, তখন সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ অনুযায়ী, সেই ভিডিওতে তিনি বারবার নির্যাতিতার নাম উল্লেখ করেন। অভিযোগকারী আইনজীবীর দাবি, ওই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বহু মানুষের নজরে আসে। তাঁর মতে, একজন জনপ্রতিনিধি হিসেবে এমন পদক্ষেপ আইনসঙ্গত ছিল না এবং সেই কারণেই বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছিল।

অভিযোগকারী আইনজীবী জানিয়েছেন, ঘটনাটি সামনে আসার পরই তিনি তৎকালীন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তবে তাঁর দাবি, সেই সময় অভিযোগ জানানো হলেও কোনও ধরনের পদক্ষেপ করা হয়নি। ফলে বিষয়টি কার্যত ঝুলে ছিল দীর্ঘদিন। অভিযোগকারীর বক্তব্য, আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার জন্য তখনই ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি বলেই তিনি মনে করেন।

প্রশ্ন উঠছে, প্রায় দেড় বছর পর হঠাৎ কেন নতুন করে অভিযোগ দায়ের করা হল? এই বিষয়ে আইনজীবীর দাবি, আগে অভিযোগ করেও কোনও ফল না পাওয়ায় এবার আবার লিখিতভাবে বিষয়টি সামনে আনা হয়েছে। তাঁর বক্তব্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনের কাছে নতুন করে আবেদন জানানো হয়েছে যাতে অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হয়। তিনি আরও দাবি করেছেন, বর্তমানে ওই ভিডিওর অংশ এখনও বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং তাই বিষয়টির গুরুত্ব কমে যায়নি।

আরও পড়ুনঃ “বিজেপি ও আরএসএস আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে…ভারতবর্ষের জন্য এটাই দরকার, ওদের আদর্শকেই আমি সমর্থন করি” ভূয়সী প্রশংসা মমতা শঙ্করের! এবার গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী?

থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী আইনজীবী বলেন, “২০২৪ সালে আরজিকর ঘটনার পর আমাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে সাংসদ হয়েও চার থেকে পাঁচবার নির্যাতিতার নাম বলেছিলেন উনি। প্রাথমিকভাবে তদানীন্তন সিপির কাছে একটি অভিযোগ করেছিলাম আমি। কিন্তু সেসময়ে উনি কোনও অ্যাকশন নেননি। আজ ২০২৬ সালের জুন মাস, এখনও ওই ভিডিওটি অনেক জায়গায় ঘুরছে। এবার রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক বলে।” জানা গিয়েছে, চারু মার্কেট থানার পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং এফআইআর দায়েরের বিষয়েও পুলিশের সঙ্গে অভিযোগকারীর আলোচনা হয়েছে।

You cannot copy content of this page