“কী সুইট না? কত প্রিভিলেজ, জনতার ট্যাক্সের টাকায় দিল্লি গিয়ে ‘পার্লামেন্ট পার্লামেন্ট’ খেলা!” শুভেন্দুদের সঙ্গে বৈঠকে রচনা, শতাব্দী, জুন সায়নীদের ছবি ঘিরে বি*স্ফোরক শ্রীলেখা মিত্র! রাজনৈতিক নেতা থেকে টলিউড সকলকেই একসঙ্গে নিশানা অভিনেত্রীর, একহাত নিয়ে বললেন কী?

দিল্লির বঙ্গভবনে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে আসা এনসিপিআই সাংসদদের একটি বৈঠকের ছবি সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। সেই ছবিই নিজের সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জনপ্রতিনিধিদের সুযোগ সুবিধা, সাধারণ মানুষের করের টাকা এবং রাজনৈতিক অবস্থান বদল নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক মহলের পাশাপাশি বাংলা বিনোদন জগতের একাংশের নীরবতাকেও আক্রমণ করেছেন অভিনেত্রী। তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসার পর তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমাজ মাধ্যমে অনেকেই তাঁর বক্তব্য নিয়ে মত প্রকাশ করছেন।

শ্রীলেখা মিত্র নিজের পোস্টে লেখেন, “কী সুইট না? এদের মতো হলে আমিও কত প্রিভিলেজ পেতাম বলুন? এত এফআইআর, মাথা খারাপ হয়ে গেছে শোনা, স্ল্যাট শেমড, বডি শেমড হওয়া… এত ঝামেলাই হতো না। দিব্যি আপনাদের খাটুনির ট্যাক্সের টাকায় আরামে ফ্লাইটে দিল্লি গিয়ে ‘পার্লামেন্ট পার্লামেন্ট’ খেলতাম! আমাদের মতো (খুঁজে পাওয়া গেলে) মানুষগুলো চিরকালের গাধাই থেকে গেলাম… বিলেটেড ফ্রেন্ডশিপ ডে। বাই দ্য ওয়ে, ইন্ডাস্ট্রির লোকজন কিন্তু এ ব্যাপারে ‘স্পিক টি নট’… পুরোটাই মিষ্টির চচ্চড়ি!” অভিনেত্রীর এই পোস্টে স্পষ্টভাবেই সাধারণ মানুষের করের অর্থে জনপ্রতিনিধিদের সুযোগ সুবিধা ভোগ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেছেন, সাধারণ মানুষ প্রতিবাদ করলে নানা ধরনের কটূক্তি, অপমান এবং আইনি সমস্যার মুখে পড়েন, অথচ রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা অনেক বেশি সুবিধা পান।

উল্লেখ্য, দিল্লির বঙ্গভবনে হওয়া এই বৈঠকে শুধুমাত্র এনসিপিআইয়ের সাংসদরাই ছিলেন না। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভার তিন সাংসদও সেখানে উপস্থিত ছিলেন। বৈঠক ঘিরে নানা জল্পনা তৈরি হলেও পরে তৃণমূল ত্যাগী বর্ষীয়ান নেতা তথা সাংসদ সুখেন্দু শেখর রায় জানান, এটি ছিল শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ। বৈঠকের ভিতরে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। অন্যদিকে বৈঠকে উপস্থিত সাংসদ প্রকাশ চিক বরাইক জানান, মূলত রাজ্য এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়েই সেখানে আলোচনা হয়েছে। তবে বৈঠকের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসতে শুরু করেছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে অন্য একটি বিতর্ক নিয়েও শিরোনামে ছিলেন শ্রীলেখা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত পোস্টার হাতে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়। সমাজ মাধ্যমেও সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। পরে বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যায় শ্রীলেখা জানান, সেদিন তিনি চশমার বদলে সানগ্লাস পরে গিয়েছিলেন। তাঁর দাবি, ঠিকমতো দেখতে না পারার কারণেই তিনি ওই পোস্টার হাতে তুলে নিয়েছিলেন। সেই ঘটনাকে ঘিরে বিতর্ক এখনও পুরোপুরি থামেনি।

আরও পড়ুনঃ কোভিডের কয়েক মাসের মধ্যেই ফের ডেঙ্গু, তারপর শরী’রে ধরা পড়ে বিশাল আকৃতির টিউ*মার! অ’স্ত্রোপচারের মাধ্যমে বাদ দিতে হয় গর্ভাশয়! দীর্ঘ অসু’স্থতায় থমকে যায় অভিনয়জীবন! সেই কঠিন সময়ে পাশে দাঁড়াননি অভিনয় জগতের কেউ? নিজের জীবনের ভয়*ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অঞ্জনা বসু! এখন কেমন আছেন অভিনেত্রী?

নতুন এই সমাজ মাধ্যম পোস্টের মাধ্যমে আবারও রাজনৈতিক বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শ্রীলেখা মিত্র। একদিকে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে টলিউডের নীরবতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ অভিনেত্রীর স্পষ্টভাষী মনোভাবকে সমর্থন করেছেন, আবার কেউ তাঁর মন্তব্যের সমালোচনাও করেছেন। ফলে দিল্লির এই বৈঠকের ছবি ঘিরে শুরু হওয়া আলোচনা এখন শ্রীলেখা মিত্রের মন্তব্যকে কেন্দ্র করেও নতুন মাত্রা পেয়েছে।

You cannot copy content of this page