‘মানুষ চলে যায়, থেকে যায় শুধুই তাঁর কর্ম…আরও একবার প্রমাণিত হল!’ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যুর সাড়ে ৪ মাস পর প্রকাশ্যে এল, তাঁর অজানা এক অবদান! প্রয়াত অভিনেতার মানবিকতার এমন গল্প শোনালেন ভাস্বর চট্টোপাধ্যায়, জানলে চোখে জল আসবে!

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের সাড়ে চার মাস কেটে গিয়েছে। গত ২৯ মার্চ মাত্র ৪৩ বছর বয়সে আচমকাই মৃত্যু হয় অভিনেতার। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই জলে ডুবে প্রাণ হারান তিনি। তাঁর আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারেননি সহকর্মী ও অনুরাগীদের অনেকেই। এর মধ্যেই অভিনেতার করে যাওয়া একটি মানবিক কাজের কথা প্রকাশ্যে আনলেন ভাস্বর চট্টোপাধ্যায়। রাহুল যে নীরবে একজন তরুণের স্বপ্নপূরণে সাহায্য করেছিলেন, সেই খবরই সামনে এসেছে। ঘটনাটি জানার পর নতুন করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর সহকর্মী থেকে অনুরাগীরা।

ভাস্বর চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্ট করে রাহুলের সেই অজানা কাজের কথা জানান। তাঁর কথায়, টলিউডের এক প্রযুক্তিবিদের ছেলে খুব ভালো ক্রিকেট খেলেন। কয়েক বছর আগে সেই ছেলেটির ক্রিকেটের স্বপ্নকে এগিয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন রাহুল। এম এস ধোনিকে যিনি প্রথম কোচিং দিয়েছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন অভিনেতা। এরপর সেই তরুণ ক্রিকেটারকে তাঁর কাছে প্রশিক্ষণের জন্য পাঠানোর ব্যবস্থাও করেন রাহুল। শুধু যোগাযোগ করেই থেমে থাকেননি তিনি, ছেলেটি যাতে ঠিকমতো সেখানে পৌঁছতে পারে তার ব্যবস্থাও করেছিলেন। শুটিংয়ের সময় ট্যাক্সি করে গিয়ে নিজের গাড়িটিও ওই ছেলেটিকে দিয়ে দিয়েছিলেন অভিনেতা।

রাহুলের এই মানবিকতার কথা জানিয়ে ভাস্বর লেখেন, “রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এর একটা অশ্রুত গল্প জানতে পারলাম। আমাদের এক টেকনিশান এর ছেলে খুব ভাল ক্রিকেট খেলে। কয়েক বছর আগে এম এস ধোনিকে যিনি প্রথম কোচিং দিয়েছিলেন তার সঙ্গে কথা বলে রাহুল এই ছেলেটিকে তার কাছে পাঠায়। শুধু তাই নয়,শুটিং এ ট্যাক্সি করে গিয়ে,নিজের গাড়িটা দিয়ে দেয় যাতে ছেলেটি ঠিকঠাক ওখানে পৌঁছতে পারে।” এরপরই রাহুলের জীবন ও কাজকে স্মরণ করে তিনি আরও লেখেন, “কি আর বলব? মানুষ চলে যায়, থেকে যায় তার কর্ম… আরও একবার প্রমাণিত হল।” ভাস্বরের এই পোস্ট প্রকাশ্যে আসতেই অভিনেতার অজানা মানবিক দিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এমন কাজ প্রচারের আলো থেকে দূরে রেখেই করেছিলেন রাহুল।

ভাস্বরের এই পোস্টে রাহুলের সহকর্মী এবং অনুরাগীরাও আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেত্রী মানসী সিনহা লিখেছেন, “রাহুল এভাবেই থেকে যাবে।” অন্য এক নেটিজেন ভাস্বরের কথার সঙ্গে একমত হয়ে লিখেছেন, “ঠিকই বলেছেন, মানুষ চলে যায়, থেকে যায় তার কর্ম।” আরও একজন লিখেছেন, “উনি এভাবেই সকলের হৃদয়ে তাঁর কাজের মধ্য দিয়ে থেকে যাবেন।” আবার একজনের মন্তব্য, “ছোটবেলায় পড়েছিলাম ঈশ্বর যাঁদের ভালবাসেন তাঁরা অল্প বয়সে মারা যান। যত দিন যাচ্ছে তত যেন বিষয়টা সত্য মনে হচ্ছে। ভাল মানুষ সত্যিই বেশি দিন থাকে না।” রাহুলের এই অজানা কাজের কথা সামনে আসায় তাঁর প্রতি শ্রদ্ধা আরও বেড়েছে নেটপাড়ায়।

এদিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর করে যাওয়া একাধিক কাজ ধীরে ধীরে দর্শকদের সামনে আসছে। অভিনেতার জীবদ্দশায় মুক্তি না পাওয়া এমনই একটি কাজ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে উজান গাঙ্গুলি অভিনীত এবং পরিচালিত ছবি ‘কাতুকুতু বুড়ো’। সেই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে প্রয়াত অভিনেতাকে। ফলে মৃত্যুর পরও তাঁর অভিনয় এবং কাজের মাধ্যমে দর্শকদের সঙ্গে তাঁর যোগাযোগ বজায় রয়েছে। পাশাপাশি তাঁর অভিনয় জীবনের আরও কিছু কাজ ভবিষ্যতে সামনে আসতে পারে বলেও আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ “যে হাত এতদিন ধরে রেখেছি, সেই হাত ধরেই যেন বাকি পথটুকুও হেঁটে যেতে পারি” বাড়ির অমতে বয়সে অনেক বড় অতনুকে বেছে নিয়েছিলেন, সন্তানহীন হতেও এত বছর পর অটুট দু’জনের ভালোবাসা! বর্তমানে ভাঙনের যুগে অনুপ্রেরণা এই তারকা দম্পতির গল্প! এতটুকু আক্ষেপ নেই, উল্টে ৩০তম বিবাহবার্ষিকীতে কোন উপলব্ধি ভাগ করলেন অপরাজিতা আঢ্য?

অন্যদিকে রাহুলের মৃত্যুকে ঘিরে আইনি প্রক্রিয়াও এখনও চলছে। তাঁর মৃত্যুর পর ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে টলিউড থেকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে অভিনেতা, কলাকুশলী এবং অন্যান্য কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এত কিছুর মধ্যেও রাহুলের সহকর্মীদের কাছে তাঁর ব্যক্তিত্ব এবং মানবিক কাজই বারবার ফিরে আসছে। মৃত্যুর পর সাড়ে চার মাস কেটে গেলেও তাঁর করা একটি ভালো কাজের গল্প নতুন করে সামনে এসে ফের মনে করিয়ে দিল, একজন মানুষ চলে গেলেও তাঁর ভালো কাজ মানুষের মনে থেকে যায়। রাহুলের ক্ষেত্রেও সেই স্মৃতিই ধীরে ধীরে আরও উজ্জ্বল হয়ে উঠছে।

You cannot copy content of this page