“প্রাপ্তবয়স্কদের আমি একেবারেই পছন্দ করি না, কারণ ওরা বাচ্চাদের…” বাবার মৃ’ত্যুর আগেই সহজের মনে জমেছিল কত কথা! ছোট্ট ছেলের সেই উপলব্ধি আজ যেন বেশি করে কাঁদাচ্ছে, রাহুল অরুণোদয়ের শেষ সময়ে ছেলের বলা কথায় আবেগতাড়িত নেটপাড়া! কী এমন জানিয়েছিল সে, যা শুনে থমকে যেতে পারেন আপনিও?

অল্প বয়সেই এমন কিছু কথা বলল সহজ বন্দ্যোপাধ্যায়, যা শুনে থমকে যেতে পারেন অনেক বড়রাও! প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের একমাত্র সন্তান সহজ। বয়স এখনও খুব বেশি নয়, কিন্তু তার ভাবনা, নিজের চারপাশের মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি এবং বড়দের আচরণ নিয়ে তার উপলব্ধি যেন অনেকটাই পরিণত। সম্প্রতি সামনে এসেছে রাহুলের জীবদ্দশায় করা একটি পডকাস্টের ভিডিও। সেখানেই সহজকে নিজের মনের কথা বলতে শোনা যায়। আর তার কথাতেই উঠে এসেছে এমন এক বিষয়, যা শুধু ছোটদের নয়, বড়দেরও একবার নিজেদের আচরণ নিয়ে ভাবতে বাধ্য করতে পারে।

সহজের কথায়, বড়রা প্রায়শই ছোটদের অনেক কিছু করতে বারণ করেন। বাইরে প্লাস্টিক ফেলা থেকে শুরু করে নানা ধরনের ছোটখাটো কাজ নিয়ে শিশুদের নিয়ম শেখানো হয়। কিন্তু সমস্যা হল, সেই একই নিয়ম কতটা বড়রা নিজেরা মেনে চলেন? সহজের আপত্তি মূলত সেখানেই। তার বক্তব্য, শুধুমাত্র ছোটদের উপদেশ দিয়ে গেলেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না। বড়রা নিজেরা যদি সেই কাজগুলো না করেন, তাহলে শিশুদের সামনে তাঁরা কীভাবে উদাহরণ তৈরি করবেন? সহজের এই সরল প্রশ্নের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে বড়দের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় করা সেই পডকাস্টের ভিডিওতেই সহজ নিজের এই ভাবনাগুলো প্রকাশ করেছিল। প্রাপ্তবয়স্কদের কিছু ব্যবহার তার একেবারেই পছন্দ নয় বলে জানায় সে। সহজের মতে, বড়রা অনেক সময় শিশুদের বলেন, এটা করা যাবে না, ওটা করা যাবে না। বাইরে প্লাস্টিক ফেলা যাবে না, পরিবেশ নোংরা করা যাবে না এমন নানা বিষয়ে নিয়ম শেখানো হয়। কিন্তু সেই নিয়মগুলিই যদি বড়রা নিজেরা না মানেন, তাহলে শুধু শিশুদের বারণ করে লাভ কী? সহজের বক্তব্যের মধ্যে তাই ছিল নিজের কাজ দিয়ে আগে উদাহরণ তৈরি করার ভাবনা।

আর এখানেই সহজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি সামনে আসে। সে জানায়, বড় হয়ে সে এমনভাবে চলতে চায় না। তার ইচ্ছে, ভবিষ্যতে কোনও শিশুকে কোনও বিষয়ে শিক্ষা দেওয়ার আগে সে নিজেই সেই কাজটি করে দেখাবে। অর্থাৎ, শুধু মুখে উপদেশ নয় আগে নিজের আচরণের মাধ্যমে উদাহরণ তৈরি করতে চায় সহজ। তার এই ভাবনা থেকেই স্পষ্ট, ছোট বয়সেই সে বুঝতে শিখেছে যে শিশুদের শুধু কথা শুনিয়ে শেখানো যায় না, বড়দের আচরণও তাঁদের শেখার অন্যতম মাধ্যম। তাই বড়রা কী করছেন, সেটাও ছোটদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ জো*র করে অন্যের দোকান দ*খল, নেপথ্যে নাকি তৃণমূল নেতার সঙ্গে ঘনি*ষ্ঠতা? তনুশ্রী রায় দাসের ভাইরাল ভিডিও ঘিরে দাবি দর্শকদের! প্রভাব খাটিয়ে জোরজুলুম করেন জলপাইগুড়ির শাড়ি বিক্রেতা ‘গ্ল্যামারাস লেডি’? সামনে এল বিগ বস বাংলার প্রতিযোগীর জীবন যাপনের চাঞ্চল্যকর তথ্য?

রাহুলের পডকাস্টের সেই পুরনো ভিডিওটি নতুন করে সামনে আসতেই সহজের এই কথাগুলি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বয়সে ছোট হলেও সমাজ ও বড়দের আচরণ নিয়ে তার এই উপলব্ধি অনেকের কাছেই আলাদা করে নজর কেড়েছে। কারণ সহজ যে প্রশ্ন তুলেছে, সেটি আসলে শুধুই শিশুদের নিয়ে নয় বড়দের নিজেদের নিয়েও। সন্তানকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, সেই শিক্ষার উদাহরণ কি বাবা-মা বা প্রাপ্তবয়স্করা নিজেরাও নিজেদের জীবনে মেনে চলছেন? সহজের কথায় সেই প্রশ্নই যেন নতুন করে ফিরে এসেছে।

You cannot copy content of this page