“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!

বাংলার বিগ বসের ঘরে প্রতিযোগীদের ব্যক্তিগত সম্পর্ক, মতের অমিল এবং একে অপরকে নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবার নন্দিনী ও অনুষ্কার পুরনো সংঘাত ফের সামনে আসতেই পরিস্থিতি আরও চড়ে উঠেছে। শনিবার ‘দাদার দরবারে’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে নন্দিনী-অনুষ্কার সেই বিতর্কই নতুন করে উঠে আসে। ‘বয়কট নন্দিনী’ থেকে ‘রিপ নন্দিনী’ সমাজ মাধ্যমে চলা বিভিন্ন কথা তুলে নন্দিনীকে আক্রমণ করার অভিযোগ ওঠে অনুষ্কার বিরুদ্ধে। এরপর নন্দিনীর মায়ের প্রসঙ্গও সামনে আসে। আর সেই বিতর্কে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া বক্তব্যের পর এবার অনুষ্কাকে নিয়ে মুখ খুলেছেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায় (Chandni Ganguly)। তাঁর মন্তব্য ঘিরেও শুরু হয়েছে নতুন আলোচনা।

দাদার দরবারে নন্দিনী জানান, বিগ বসের ঘরে এসে অনুষ্কা তাঁকে জানিয়েছিলেন, সমাজমাধ্যমে তাঁর বিরুদ্ধে ‘বয়কট নন্দিনী’ হ্যাশট্যাগ চলছে। এমনকি ‘রিপ নন্দিনী’ হ্যাশট্যাগও ট্রেন্ড করছে বলে অনুষ্কা বলেছিলেন বলে দাবি নন্দিনীর। সেই সময় সৃজলা বিগ বসের ঘরে এসেছিলেন এবং নিজের কিছু কাজের জন্য নন্দিনী এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান তিনি। নন্দিনীর অভিযোগ, সেই পরিস্থিতির সুযোগ নিয়েছিলেন অনুষ্কা। শুধু তাই নয়, নন্দিনীর দাবি, অনুষ্কা তাঁর ও রাজবীরের সম্পর্ককে বাইরে ‘ফেক’ এবং ‘নোংরা’ভাবে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন। এরপর চিঠি লেখার টাস্কে সৃজলার বাবা-মায়ের কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উঠে আসে। নন্দিনী আবেগপ্রবণ হয়ে পড়লে বিতর্ক আরও তীব্র হয়।

অনুষ্কা প্রশ্ন তোলেন, “পুরোটাই কি আমি বানিয়ে বলেছি? সবটাই কি মিথ্যে?” কিন্তু সৌরভ তাঁর বক্তব্যের বিরোধিতা করে বলেন, সমাজমাধ্যমের ট্রেন্ডকে ব্যবহার করে অন্য প্রতিযোগীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা ঠিক নয়। নন্দিনীর দাবি, অনুষ্কা তাঁকে বলেছিলেন, “তুমি যা করছ, তুমি জানো না। তোমার মা তোমার জন্য খুব লজ্জিত।” অনুষ্কা অবশ্য দাবি করেন, তিনি সরাসরি এমন কথা বলেননি। সৌরভ তখন অনুষ্কাকে বলেন, “তুমি শুনতে শেখো।” পাশাপাশি কাউকে ‘ইউসলেস’ বলা বা নিজেকে সবার থেকে সেরা ভাবাও ঠিক নয় বলে স্পষ্ট করে দেন তিনি। এই ঘটনার পরই অনুষ্কাকে নিয়ে সরব হয়েছেন নৃত্যশিল্পী চাঁদনী গাঙ্গুলী। অনুষ্কার আচরণ নিয়ে বলতে গিয়ে তিনি কড়া ভাষায় বলেন, “একটি প্রকৃত অসভ্য মেয়ের প্রধান লক্ষণ হল কথা না শোনা।

যে নিজেকে ভাববে আমি মহান আর বাকিরা তো ইউসলেস। সামান্য একটু সাফল্যের মুখ দেখেই সে অহংকার করে ভাববে, আমি এই জায়গাটা নিজেই কামিয়েছি, এর পেছনে কারও অবদান নেই।” এরপর অনুষ্কার বর্তমান পরিচয় নিয়েও মন্তব্য করেন চাঁদনী। তাঁর কথায়, “সেই কারণেই আজকে বিগ বস বাংলার অনুষ্কা ক্যুইন নয়, ডার্টি ক্যুইন নামে পরিচিত হচ্ছে বাংলার ঘরে ঘরে।” এখানেই থামেননি তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অনুষ্কার এই বিতর্ক নিয়েও কটাক্ষ করে চাঁদনী বলেন, “সৌরভ গাঙ্গুলীকে দেখে মনে হচ্ছে হতভাগা, নয়তো টাকার জন্য এই বাচ্চা মেয়েটির মুখ লাগতে হয়।” সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে অনুষ্কার এই বিতর্কে জড়িয়ে পড়া নিয়েও প্রশ্ন তুলেছেন চাঁদনী।

তাঁর দাবি, “সৌরভ গাঙ্গুলী এটি কাজ হিসেবে নিয়েছে, নয়তো তাঁর মতো একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার কখনও অনুষ্কার মতো মেয়ের সঙ্গে কথা বলে?” একইসঙ্গে বিগ বসের ঘরে ঢোকার পর অনুষ্কা যেভাবে বিভিন্ন বিষয়কে ‘ফিডব্যাক’ হিসেবে তুলে ধরেছিলেন, সেটিও তাঁর পছন্দ হয়নি বলে জানিয়েছেন চাঁদনী। তাঁর অভিযোগ, “প্রথমে আসার পরেই অনুষ্কা যেসব জিনিসকে ফিডব্যাক দেওয়ার কথা বলেছে, সেটা আসলে সবার কানে বিষ ঢালা।” অর্থাৎ অনুষ্কার কথাবার্তা ও আচরণ নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন তিনি। তবে চাঁদনীর এই মন্তব্য তাঁর ব্যক্তিগত মতামত এবং তাঁর বক্তব্যের ভিত্তিতেই বিষয়টি সামনে এসেছে।

আরও পড়ুনঃ “নিজের দোষটা স্বীকার করার সৎসাহস আছে নন্দিনীর, ঘরের বাইরে বেরিয়ে নন্দিনী ও সৃজলা খুব ভালো বন্ধু হবে!” প্রয়াত হয়েছেন ঠাকুমা, বিগ বস বাংলার ঘরে লাগাতার ব্যক্তিগত আ*ক্রমণ ও বিত*র্কের শিকার মেয়ে, এবার মুখ খুললেন বাবা-মা! অনুষ্কাকে চাঁচাছোলা ভাষায় দিলেন যোগ্য জবাব? শো শেষ হলেই রাজবীরের সঙ্গে চারহাত এক হবে নন্দিনীর, শুরু করেছেন তোড়জোড়?

সব মিলিয়ে নন্দিনী-অনুষ্কার পুরনো সংঘাত এখন বিগ বসের ঘরের গণ্ডি পেরিয়ে বাইরে থাকা পরিচিত মুখদের মন্তব্যেও নতুন মাত্রা পেয়েছে। একদিকে নন্দিনীর অভিযোগ, অন্যদিকে অনুষ্কার পাল্টা দাবি তার মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া অবস্থান পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে। তার উপর চাঁদনী গাঙ্গুলীর এমন বিস্ফোরক মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। এখন দেখার, পরবর্তী পর্বে অনুষ্কা এই মন্তব্যের কোনও জবাব দেন কি না। নাকি নন্দিনী-অনুষ্কার সংঘাত আরও নতুন কোনও মোড় নেয়, সেদিকেই নজর দর্শকদের।

You cannot copy content of this page