জিতুর প্রেম নিবেদনের পর রাজবীরের সঙ্গে সৃজলার নতুন বন্ধুত্ব, তাতেই চটেছেন জিতু! বিগ বসের ঘরে সৃজলাকে ঘিরে ত্রিকোণ সমীকরণ, এরই মাঝে ‘একাকী জীবন’ নিয়ে একাধিক পোস্ট শনের! কীসের ইঙ্গিত দিচ্ছেন অভিনেতা? নেটপাড়ায় চর্চা তুঙ্গে!

‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) ঘরে জিতু কমল ও সৃজলা গুহর সম্পর্কের সমীকরণ নিয়ে এখন জোর চর্চা চলছে। প্রথমে বন্ধুত্ব, তারপর মান-অভিমান এবং শেষ পর্যন্ত জিতুর প্রকাশ্যে ভালোবাসার কথা জানানো, সব মিলিয়ে শোয়ের অন্দরে নতুন আলোচনার জন্ম হয়েছে। বিশেষ করে জিতু সৃজলাকে প্রেম নিবেদন করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েছে। এরই মধ্যে এই সমীকরণের মাঝে বারবার উঠে আসছে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের নাম। কারণ, সৃজলার সঙ্গে শনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় নানা আলোচনা রয়েছে। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। এদিকে শনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সৃজলা ও জিতুর ঘনিষ্ঠতা নিয়ে যখন দর্শকমহলে আলোচনা তুঙ্গে, তখন শনের এই পোস্টের অর্থ খুঁজতে শুরু করেছেন অনেকে।

প্রসঙ্গত, প্রথম থেকেই ‘বিগ বস বাংলা’র ঘরে প্রবেশ করার কথা ছিল শনের। কিন্তু শুটিংয়ের সময় পায়ে গুরুতর চোট পাওয়ায় শেষ পর্যন্ত তাঁর আর শোয়ে যোগ দেওয়া সম্ভব হয়নি। এখনও সেই চোট পুরোপুরি সারেনি অভিনেতার। তবে বিগ বসের ঘরে সৃজলার সঙ্গে কী ঘটছে, সে বিষয়ে যে তিনি একেবারেই অন্ধকারে নেই, তা তাঁর বিভিন্ন প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়েছে। শুরুর দিকে সৃজলাকে সমর্থন করে একাধিক পোস্টও করেছিলেন শন। এমনকী, বিগ বসের ঘরে ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন সৃজলা আহত হওয়ার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। সেই সময় অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অমানবিক বলে সমালোচনা করেছিলেন শন। কিন্তু সাম্প্রতিক সময়ে জিতু-সৃজলার সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ার পর তাঁর নতুন পোস্ট ঘিরে তৈরি হয়েছে অন্যরকম কৌতূহল।

শনের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা ছিল, ‘কিছু উত্তর খোঁজা বন্ধ করলেই পাওয়া যায়।’ এই ছোট্ট বক্তব্যের মধ্যেই কী কোনও বিশেষ ইঙ্গিত লুকিয়ে রয়েছে? সৃজলার সঙ্গে তাঁর সম্পর্কের বর্তমান পরিস্থিতির কথা ভেবেই কি এমন পোস্ট করলেন অভিনেতা? নাকি বিগ বসের ঘরে জিতু-সৃজলার ঘনিষ্ঠতা দেখে কোনও বিষয়ে নিজের অবস্থান বুঝিয়ে দিতে চাইলেন? যদিও নিজের পোস্টের মাধ্যমে কাউকে সরাসরি নিশানা করেননি শন। তবে ঠিক এমন একটা সময়ে তাঁর এই বক্তব্য সামনে এসেছে, যখন জিতুর প্রেম নিবেদন এবং সৃজলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে। তাই নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন, সৃজলার সঙ্গে শনের সম্পর্কের সমীকরণেও কি কোনও পরিবর্তন এসেছে? এই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত অভিনেতার তরফে কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

অন্যদিকে, শন ও সৃজলার বাগদান নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। শোনা যাচ্ছিল, চলতি বছরের ডিসেম্বর মাসেই নাকি দু’জনের বাগদান পর্ব সম্পন্ন হতে পারে। সেই কারণেই বিগ বসের ঘরে সৃজলার সঙ্গে জিতুর ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বাগদান নিয়ে অভিনেতার কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানিয়েছেন, আপাতত এমন কোনও পরিকল্পনা নেই। ভবিষ্যতে বাগদানের সিদ্ধান্ত নিলে তা সকলেই জানতে পারবেন বলেও জানিয়েছেন শন। অর্থাৎ, ডিসেম্বর মাসে বাগদান হওয়ার যে খবর ছড়িয়েছিল, আপাতত সেই জল্পনায় জল ঢাললেন অভিনেতা। তবে তাঁর এই বক্তব্যের অর্থ যে সৃজলার সঙ্গে সম্পর্কের ইতি, এমন কোনও কথা তিনি বলেননি। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে এখনই কোনও চূড়ান্ত ঘোষণা করতে চান না বলেই তাঁর কথায় ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুনঃ “শুরুতেই বলেছিলাম, ও পাক্কা ছোটলোক পলিটিশিয়ান, লোকজনের বোধোদয় এত দেরিতে হয় যে হাসি পায়!” “মুখে ভাজা মাছ উল্টে খাই না এক্সপ্রেশান রেখে ঘোরে, আদতে কি সেটা আমরা জানি!” দুর্নিবারকে নিয়ে ফের বি*স্ফোরক সৌম্য চক্রবর্তী! গরীবের কথা বাসি হলেও সত্যি? বিগ বসের ঘরে রাজবীরকে নিয়ে দুর্নিবারের রাজনীতি দেখে এবার কি সৌম্যর কথাতেই সিলমোহর দর্শকদের?

এদিকে বিগ বসের ঘরে জিতু ও সৃজলার সম্পর্কের রসায়ন আরও নতুন দিকে এগোচ্ছে। সম্প্রতি জিতু প্রকাশ্যেই সৃজলাকে নিজের মনের কথা জানিয়েছেন। অন্যদিকে, সৃজলার চুল কেটে জিতুকে নমিনেশন থেকে বাঁচানোর ঘটনাও দর্শকদের নজর কেড়েছে। এরপর অভিনেতাকে সৃজলার চুলে তেল মালিশ করতেও দেখা যায়। এই সমস্ত ঘটনার মাঝেই ফ্যামিলি উইকে সৃজলার দিদি লিমা এসে তাঁকে সতর্ক করেন। বাইরে তাঁর একটি সুন্দর জীবন রয়েছে এবং জিতুর কথায় যেন তিনি প্রভাবিত না হন, সেই পরামর্শও দেন দিদি। এখন প্রশ্ন, বিগ বসের ঘরে জিতু-সৃজলার এই নতুন সমীকরণ কি শোয়ের বাইরেও কোনও প্রভাব ফেলবে? শনের সঙ্গে সৃজলার সম্পর্কের ভবিষ্যৎই বা কোন দিকে এগোবে? আপাতত এই সমস্ত প্রশ্নের উত্তর সময়ের হাতেই ছেড়ে দিয়েছেন অভিনেতা।

You cannot copy content of this page