“মুখে এক কাজে এক, কোনটা সত্যি রূপ আপনার?” “সামনে থেকে তো দেখলেন, শ’য়তান লাগল কি?” “যেমন মা, তেমন মেয়ে! সুযোগ পেলেই অন্যের গায়ে কাদা ছিটায়” “এবার এমন নোং*রা অভিযোগ করার আগে দশবার ভাববেন!” খু*নি আখ্যা দিয়ে মানসিক হাসপাতালে পাঠানোর দাবি করেছিলেন মনামীর মা, অথচ সামনে পেয়েই ‘আমাদের জিতু’ বলে বুকে টেনে নিলেন, ক্যাপ্টেন্সির কেকও তুলে দিলেন তাঁর হাতে! তমশাকে তুলোধোনা দর্শকদের!

বিগ বস বাংলার ঘরে এখন চলছে ফ্যামিলি রিইউনিয়ন উইক। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সামনে পেয়ে আবেগে ভাসছেন প্রতিযোগীরা। তবে এবারের পর্বে সবচেয়ে বেশি চর্চায় উঠে এলেন মনামী ঘোষের মা তমশা ঘোষ। কারণ, কয়েক সপ্তাহ আগেই যে জিতু কমলকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি, ফ্যামিলি উইকে সেই অভিনেতাকে সামনাসামনি পেয়ে তাঁর আচরণ দেখে অবাক দর্শকরা। মেয়েকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে এক সাক্ষাৎকারে জিতুকে সরাসরি ‘খুনি’ বলে আক্রমণ করেছিলেন তমশা। এমনকী তাঁর দাবি ছিল, জিতু নাকি মনামীকে মেরেই ফেলতেন! অথচ বিগ বসের ঘরে জিতুকে সামনে পেয়ে সম্পূর্ণ অন্য রূপ দেখা গেল তাঁর। কোনও রকম বিরোধ বা ক্ষোভ প্রকাশ না করে হাসিমুখে অভিনেতাকে আপন করে নিলেন তিনি। শুধু তাই নয়, নিজের হাতে ক্যাপ্টেন্সির দাবিদারের কেকও তুলে দিলেন জিতুর হাতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এতদিনের সেই অভিযোগ কি তবে নিমেষেই ভুলে গেলেন মনামীর মা?

ঘটনার সূত্রপাত হয়েছিল বিগ বসের একটি টাস্ককে কেন্দ্র করে। অভিযোগ উঠেছিল, খেলার সময় জিতু কমল মনামীকে পুলের জলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। মনামী সাঁতার জানেন না বলে বিষয়টি নিয়ে ভীষণ ভয় পেয়েছিলেন তাঁর মা। এরপর অন্য একটি টাস্কে বল দিয়ে মনামীর মুখ, কান ও পিঠে আঘাত লাগার ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেন তমশা। তাঁর দাবি ছিল, জিতু ইচ্ছাকৃতভাবে মনামীকে আঘাত করছেন, যাতে তাঁর মুখে ক্ষত তৈরি হয় এবং তিনি খেলায় পিছিয়ে পড়েন। সেই সময় এক সাক্ষাৎকারে মনামীর মা বলেছিলেন, “ও তো মনামীকে মেরেই ফেলত। জিতু কমল একটা খুনি। ওকে মেন্টাল হাসপাতালে দেওয়া উচিত।” অভিনেতার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। এমনকী বিগ বস কর্তৃপক্ষের তরফে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন। তাঁর আশঙ্কা ছিল, প্রতিযোগিতার নামে জিতুর এমন আচরণে মেয়ের বড়সড় বিপদ হতে পারত। সেই সময় তাঁর কথায় স্পষ্ট ছিল, জিতুর প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নেই তাঁর।

কিন্তু ফ্যামিলি রিইউনিয়ন উইয়ের পর্বে দেখা গেল একেবারে উল্টো ছবি। বিগ বসের ঘরে ঢুকে প্রথমে মেয়ের সঙ্গে কথা বলছিলেন তমশা। মনামীকে খেলার নানা দিক বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় সেখানে প্রবেশ করেন জিতু কমল। দর্শকদের একাংশ ভেবেছিলেন, এবার হয়তো আগের অভিযোগ নিয়ে মুখোমুখি কথা কাটাকাটি হবে। কিন্তু জিতুকে দেখেই হাসিমুখে বলে ওঠেন মনামীর মা, “জিতু… আমাদের জিতু!” এরপর নিজেই এগিয়ে যান তাঁর দিকে। অন্যদিকে জিতুও তমশা দেবীর পা ছুঁয়ে প্রণাম করেন। আগের টাস্কে মনামী আঘাত পাওয়ার প্রসঙ্গ তুলে অভিনেতাকে জানান, সেই ঘটনায় মা হিসেবে তাঁর খারাপ লেগেছিল। জিতুও নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন। এরপর আর কোনও তিক্ততা না রেখে অভিনেতাকে জড়িয়ে ধরেন তমশা। আবেগের সঙ্গে তিনি বলেন, “খেলার মধ্যে এসব তো হয়েই থাকে। তবে আমি তো মা, তাই আমাদের একটু খারাপ লাগে।” অর্থাৎ যে ঘটনাকে কেন্দ্র করে একসময় জিতুর বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ তুলেছিলেন, সামনাসামনি দেখা হওয়ার পর সেই বিষয়টিকেই খেলার অংশ হিসেবে মেনে নিলেন তিনি।

তবে এখানেই শেষ নয়, মনামীর মায়ের পরবর্তী পদক্ষেপই সবচেয়ে বেশি অবাক করেছে দর্শকদের। ক্যাপ্টেন্সির দাবিদারকে দেওয়ার জন্য একটি বিশেষ কেক নিয়ে এসেছিলেন তিনি। আর সেই কেক হাসিমুখে তুলে দিলেন জিতু কমলের হাতে। যে অভিনেতাকে কিছুদিন আগেই মেয়ের জন্য বিপজ্জনক বলে দাবি করেছিলেন, তাঁকেই এবার ক্যাপ্টেন্সির দাবিদার হিসেবে বেছে নেওয়ার মতো সম্মান দিলেন। বিগ বসের ঘরে এই দৃশ্য দেখার পর থেকেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। দর্শকদের একাংশের প্রশ্ন, তাহলে কি আগের অভিযোগগুলি শুধুই আবেগের বশে করেছিলেন মনামীর মা? মেয়ের নিরাপত্তা নিয়ে এতটা উদ্বিগ্ন হওয়ার পর কীভাবে এত সহজে জিতুকে আপন করে নিলেন তিনি? কেউ কেউ আবার মনে করছেন, বাস্তবের মুখোমুখি হওয়ার পর হয়তো তাঁর ধারণা বদলেছে। তবে এই আচরণ অনেকের কাছেই বেশ বিস্ময়কর। বিশেষ করে জিতুর সঙ্গে দেখা হওয়ার পর তাঁর এমন হাসিখুশি ব্যবহার এবং ক্যাপ্টেন্সির কেক তুলে দেওয়ার বিষয়টি দর্শকদের নজর কেড়েছে।

আরও পড়ুনঃ জিতুর প্রেম নিবেদনের পর রাজবীরের সঙ্গে সৃজলার নতুন বন্ধুত্ব, তাতেই চটেছেন জিতু! বিগ বসের ঘরে সৃজলাকে ঘিরে ত্রিকোণ সমীকরণ, এরই মাঝে ‘একাকী জীবন’ নিয়ে একাধিক পোস্ট শনের! কীসের ইঙ্গিত দিচ্ছেন অভিনেতা? নেটপাড়ায় চর্চা তুঙ্গে!

এদিকে মনামীর মায়ের এই আচরণ নিয়েই এবার তাঁকে কটাক্ষ করছেন নেটপাড়ার একাংশ। সমাজমাধ্যমে একাধিক মন্তব্যে উঠে এসেছে আগের বক্তব্যের সঙ্গে বর্তমান আচরণের তুলনা। কেউ লিখেছেন, “মুখে এক আর কাজে এক, কোনটা সত্যি রূপ আপনার?” আবার কারও কটাক্ষ, “যেমন মা, তেমন মেয়ে! সুযোগ পেলেই অন্যের গায়ে কাদা ছিটায়!” আর এক দর্শকের প্রশ্ন, “সামনে থেকে তো দেখলেন, শয়তান লাগল কি? মেয়ে তো বেঁচেই আছে দিব্যি!” এমনকী কেউ কেউ পরামর্শ দিয়েছেন, “এরপর থেকে কারোর নামে এমন নোংরা অভিযোগ লাগানোর আগে দশবার ভাববেন!” সব মিলিয়ে মনামীর মায়ের এই আচরণ ঘিরে বিগ বসের দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক। একদিকে আগের বিস্ফোরক মন্তব্য, অন্যদিকে জিতুকে সামনে পেয়ে স্নেহ ও ভালোবাসায় ভরিয়ে দেওয়া, এই দুইয়ের মধ্যে কোনটিকে সত্যি বলে মেনে নেবেন দর্শকরা, সেই প্রশ্নই এখন ঘুরছে নেটপাড়ায়।

You cannot copy content of this page