“ওর মধ্যে একটা ব্যাপার আছে…আই অ্যাম সৃজলা, কাম গেট মি!” “প্রথমে সব ছেলেকেই টোপ ফেলে নিজের দিকে টানে, তারপর এমন করে যে ‘আমায় প্রেমিকা বানানো খুব কঠিন’, কী ভাবে নিজেকে?” দুর্নিবারের সংসার, সন্তান থাকা সত্ত্বেও পিছপা হননি, বিগ বসের ঘর ছাড়তে সৃজলার ব্যক্তিত্বকে আ*ক্রমণ নন্দিনীর! জিতুর সঙ্গে সম্পর্কের চর্চার মাঝেই কোন অস্বস্তিকর সত্য ফাঁস করলেন?

বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। এই শোয়ের ঘরে প্রতিযোগীদের মধ্যে ঝগড়া, মনোমালিন্য, বন্ধুত্ব থেকে শুরু করে সম্পর্কের সমীকরণ, সবকিছু নিয়েই দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে প্রতিযোগীদের ব্যক্তিগত জীবন এবং একে অপরকে নিয়ে করা মন্তব্য বারবার উঠে আসছে আলোচনায়। আর এবার বিগ বসের ঘর থেকে বেরিয়ে ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন নন্দিনী দত্ত। তাঁর সাম্প্রতিক মন্তব্যে নতুন করে চর্চা শুরু হয়েছে অভিনেত্রী সৃজলা গুহকে ঘিরে।

বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন নন্দিনী। কখনও শোয়ের প্রতিযোগীদের নিয়ে মুখ খুলছেন, আবার কখনও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করে তৈরি করছেন বিতর্ক। তাঁর বক্তব্য ঘিরে সমাজমাধ্যমেও চলছে নানা আলোচনা। তবে এবার তাঁর নিশানায় সৃজলা। অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্ক এবং পুরুষদের সঙ্গে তাঁর আচরণ নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন নন্দিনী, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা।

আসলে বিগ বস বাংলার ঘরের অন্দরমহল থেকে শুরু করে দর্শকদের মধ্যেও বর্তমানে সৃজলা গুহ এবং জিতু কমলের সম্পর্ক নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। তাঁদের সম্পর্কের সমীকরণ ঠিক কোন দিকে এগোচ্ছে, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। এর মধ্যেই সৃজলাকে নিয়ে মুখ খুলে নতুন বিতর্কের জন্ম দিলেন নন্দিনী। তাঁর দাবি, সৃজলার মধ্যে এক ধরনের ‘Come Get Me’ মনোভাব রয়েছে। অর্থাৎ, তাঁর কথায়, সৃজলা এমনভাবে আচরণ করেন, যাতে ছেলেরা তাঁর প্রতি আকৃষ্ট হয়ে নিজেরাই এগিয়ে এসে তাঁকে প্রপোজ করেন।

নন্দিনীর বক্তব্য অনুযায়ী, এই আচরণ শুধু একজনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং একাধিক ছেলের সঙ্গেই নাকি এমনটা করেন সৃজলা। নিজের বক্তব্যের সমর্থনে তিনি দুর্নিবারের প্রসঙ্গও টেনে আনেন। নন্দিনীর অভিযোগ, দুর্নিবারের সঙ্গে সৃজলার এমন আচরণের সময় একবারও কি তাঁর মনে হয়নি যে দুর্নিবারের নিজের একটি সংসার রয়েছে, এমনকী তাঁর একটি সন্তানও রয়েছে? একজন মানুষের ব্যক্তিগত জীবনে স্ত্রী-সন্তান থাকার বিষয়টি বিবেচনা না করেই কেন এমন আচরণ, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ “মুখে এক কাজে এক, কোনটা সত্যি রূপ আপনার?” “সামনে থেকে তো দেখলেন, শ’য়তান লাগল কি?” “যেমন মা, তেমন মেয়ে! সুযোগ পেলেই অন্যের গায়ে কাদা ছিটায়” “এবার এমন নোং*রা অভিযোগ করার আগে দশবার ভাববেন!” খু*নি আখ্যা দিয়ে মানসিক হাসপাতালে পাঠানোর দাবি করেছিলেন মনামীর মা, অথচ সামনে পেয়েই ‘আমাদের জিতু’ বলে বুকে টেনে নিলেন, ক্যাপ্টেন্সির কেকও তুলে দিলেন তাঁর হাতে! তমশাকে তুলোধোনা দর্শকদের!

এমনকী সৃজলার বিরুদ্ধে আরও কড়া মন্তব্য করে নন্দিনীর দাবি, তিনি নাকি সব ছেলেকেই নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং তাঁদের কাছে টোপ ফেলেন। যদিও এই সমস্ত অভিযোগ নন্দিনীর ব্যক্তিগত বক্তব্য, সৃজলার তরফে এই মন্তব্যের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া এসেছে কি না, তা স্পষ্ট নয়। তবে বিগ বসের ঘর থেকে বেরিয়ে নন্দিনীর এই নতুন মন্তব্য যে সৃজলাকে ঘিরে বিতর্ক আরও বাড়িয়ে দিল, তা বলাই যায়। এবার এই অভিযোগের জবাবে সৃজলা কী বলেন, সেদিকেই নজর দর্শকদের।

You cannot copy content of this page