“জল থেকে তোলার পর মনে হচ্ছিল শরীর থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে…” অলৌকিক শক্তির উপস্থিতি কীভাবে টের পেয়েছিলেন? ‘দুর্গা’ ধারাবাহিকের সতী চরিত্রের শেষ শুটিংয়ে ঠিক কী ঘটেছিল পায়েল দে-র সঙ্গে? বছর পেরিয়েও কেন সেই অভিজ্ঞতা ভুলতে পারেননি, কী জানালেন অভিনেত্রী?

ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে আধ্যাত্মিক বা অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, এমন গল্প বিভিন্ন সময়ে বহু অভিনেতা-অভিনেত্রীর মুখে শোনা গিয়েছে। কখনও কোনও বিশেষ চরিত্রে অভিনয় করতে গিয়ে, আবার কখনও শুটিংয়ের সময় ঘটে যাওয়া কোনও অদ্ভুত ঘটনা তাঁদের মনে গভীর ছাপ ফেলে যায়। এবার নিজের অভিনয় জীবনের এমনই এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী পায়েল দে। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘দুর্গা’-তে অভিনয় করার সময় তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আজও তাঁকে অবাক করে। এমনকী, সেই অনুভূতিকে ঠিক কীভাবে ব্যাখ্যা করবেন, তা আজও বুঝে উঠতে পারেন না অভিনেত্রী।

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ পায়েল দে। দীর্ঘদিন ধরে ছোটপর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। পৌরাণিক এবং আধ্যাত্মিক ঘরানার চরিত্রেও তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তবে পর্দায় চরিত্রকে ফুটিয়ে তোলার পাশাপাশি বাস্তব জীবনেও এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী, যা আজও তাঁর মনে বিশেষ জায়গা করে রয়েছে। পায়েলের এই অভিজ্ঞতা জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘দুর্গা’-তে অভিনয় করার সময়কার। ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর স্টার জলসায় শুরু হয়েছিল এই ধারাবাহিক, যার সম্প্রচার শেষ হয় ২০১০ সালের ২৬ জুন।

এই ধারাবাহিকে সতী চরিত্রে অভিনয় করছিলেন পায়েল। অভিনেত্রীর কথায়, ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়েই ঘটে সেই অদ্ভুত ঘটনা। সেদিন একটি দৃশ্যের শুটিং ছিল, যেখানে অসুর বধের পর্ব দেখানো হচ্ছিল। সেই দৃশ্যের প্রয়োজনে তাঁকে একটি আটচালার সঙ্গে বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছিল। শুটিংয়ের অংশ হিসেবেই জলের মধ্যে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু দৃশ্যের শুটিং শেষ হওয়ার পর যখন তাঁকে জল থেকে তুলে আনা হয়, তখনই নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করেন তিনি। অভিনেত্রী জানান, জল থেকে ওঠার পর তাঁর মনে হচ্ছিল, যেন শরীরের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে।

নিজেকে অসম্ভব হালকা লাগছিল তাঁর। ঠিক যে মুহূর্তে সতী চরিত্রটির শুটিং শেষ হয়, তখনই এই অনুভূতি হয়েছিল বলে জানান পায়েল। ঘটনাটি তাঁর কাছে এতটাই অদ্ভুত ছিল যে সাধারণ কোনও শারীরিক অনুভূতি বা আবেগ দিয়ে সেটিকে ব্যাখ্যা করতে পারেননি তিনি। বরং নিজের মধ্যে এক অন্যরকম শক্তির উপস্থিতি কিংবা অদ্ভুত এক আধ্যাত্মিক অনুভূতি কাজ করছিল বলে মনে হয়েছিল তাঁর। তবে এই অভিজ্ঞতাকে অলৌকিক বলেই নিশ্চিতভাবে ব্যাখ্যা করেননি অভিনেত্রী।

আরও পড়ুনঃ “ইচ্ছা করছিল ওঁকে প্রথমেই…” প্রায় তিন মাস পরে কাছে পেয়ে, হবু বৌমা সোনামণিকে নিয়ে আবেগপ্রবণ প্রতীকের মা! শাশুড়ি-বৌমার সম্পর্ক নয়, বন্ধুত্ব আরও গভীর! কেন সোনামণির বড় ভক্ত প্রতীকের মা? শুধু প্রশংসাই নয়, নিজেদের সম্পর্কে সমীকরণ নিয়ে ফাঁস করলেন কী অজানা কথা? কবে বিয়ের পিঁড়িতে বসছে ছেলে, তারিখ জানিয়েই দিলেন মা?

তাঁর কথায়, বিষয়টি এমন যে কাউকে বলে বোঝানো বা শব্দের মাধ্যমে প্রকাশ করা প্রায় অসম্ভব। আজও সেই ঘটনার কথা মনে পড়লে ঠিক কীভাবে সেই অনুভূতির ব্যাখ্যা দেবেন, তা খুঁজে পান না পায়েল। অভিনয়ের একটি চরিত্রের শেষ শুটিংয়ের সঙ্গে এমন অদ্ভুত অনুভূতির যোগসূত্র তৈরি হওয়া তাঁর কাছে নিঃসন্দেহে বিশেষ অভিজ্ঞতা। পর্দায় সতী চরিত্রের যাত্রা শেষ হওয়ার মুহূর্তটি তাই অভিনেত্রীর বাস্তব জীবনেও এক স্মরণীয় ঘটনা হয়ে রয়ে গিয়েছে।

You cannot copy content of this page