“ও বোকা নয়, সামনের সপ্তাহে বুঝিয়ে দেবে ও কী জিনিস!” ওস্তাদের মার শেষ রাত্তিরে? জিতুর পাশে দাঁড়িয়ে মন্তব্য সুদীপা চট্টোপাধ্যায়ের! “অসভ্যতার একটা সীমা থাকে!” সৃজলাকে পোশাক নিয়ে করলেন তুলোধোনা! বাবলাতলা টাস্কে প্রশংসায় পঞ্চমুখ সঞ্চালিকা, কী লিখলেন বাকিদের নিয়ে?

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ফাইনালের সপ্তাহ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রতিযোগীদের ঘিরে আলোচনা। সম্প্রতি ‘বাবলাতলা’ টাস্কে অংশগ্রহণকারীদের পারফরম্যান্স দর্শকদের বেশ নজর কেড়েছে। টানা দু’দিন ধরে চলা এই টাস্কে কখনও হাসি, কখনও আবেগ, আবার কখনও প্রতিযোগীদের মধ্যে নানা সমীকরণ সামনে এসেছে। বিশেষ করে মনামী ঘোষ, জিতু কামাল, সৃজলা গুহ এবং রাজবীর দে-র পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে চর্চা। এবার এই টাস্ক এবং প্রতিযোগীদের আচরণ নিয়ে নিজের মতামত জানালেন জনপ্রিয় সঞ্চালিকা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে একে একে বাড়ির সদস্যদের নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। মনামীর প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়েছেন, তেমনই জিতুর খেলা নিয়ে দিয়েছেন ইঙ্গিতপূর্ণ বার্তা। পাশাপাশি সৃজলার পোশাক নিয়েও প্রকাশ করেছেন অসন্তোষ। ফলে সুদীপার এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়।

প্রথমেই মনামী ঘোষের প্রশংসা করেছেন সুদীপা। তাঁর মতে, ‘বাবলাতলা’ টাস্কে মনামী যেভাবে নিজের বক্তব্য এবং আচরণের মাধ্যমে সকলের মন জয় করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সুদীপা লেখেন, ‘ওস্তাদের মার শেষ রাত্তিরে…’ প্রবাদটা কাল #BigBossBangla-এ সত্যিই করে দেখাল মনামী ঘোষ। কী সুন্দর উত্তর। কী সাবলীল অথচ, চিন্তাশীল। কী মার্জিত রুচির পরিচয় দিল আমাদের মনামী। তাঁর মতে, কাউকে আঘাত না করেও এবং অন্যের অনুভূতিকে সম্মান জানিয়েও যে কাউকে সহজে বন্ধু করে নেওয়া যায়, তা নিজের চিঠির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন মনামী। রাজবীরের অভিজ্ঞতা তাঁর তুলনায় কম হলেও মনামী যেভাবে বলেছেন, ‘আমি ওর থেকেও অনেক কিছু শিখেছি…’, তা একজন আত্মবিশ্বাসী মানুষের পরিচয় দেয় বলেই মনে করেন সুদীপা। তাঁর কথায়, সর্বসমক্ষে অন্যের কাছ থেকে শেখার কথা স্বীকার করার মতো মানসিকতা সকলের থাকে না। তাই মনামীর এই আচরণ বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। শুধু তাই নয়, টাস্কের সময় জলে নেমে মনামী আরও একবার মনে করিয়ে দিয়েছেন, ‘তোমার জন্য আমি কোমর জলে নামতে রাজি…’। এই সুন্দর মানসিকতার কারণেই মনামীকে ‘ডিভা’ বলে উল্লেখ করেছেন সুদীপা।

অন্যদিকে জিতু কামালকে নিয়েও নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী। এর আগে একাধিক বিতর্কে জড়ালেও জিতুর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে সুদীপাকে। দু’জনে একসঙ্গে সিনেমায় কাজও করেছেন। ফলে অভিনেতাকে কাছ থেকে চেনেন তিনি। এবার বিগ বসের ঘরে জিতুর খেলা নিয়ে লিখতে গিয়ে সুদীপা বলেন, ‘ও জানে, ও কী করছে। ও বোকা নয়। সামনের সপ্তাহে বুঝিয়ে দেবে ও কী জিনিস।’ অর্থাৎ জিতুর সাম্প্রতিক আচরণ নিয়ে নানা আলোচনা হলেও অভিনেতা নিজের খেলার কৌশল সম্পর্কে যথেষ্ট সচেতন বলেই মনে করছেন তিনি। আগামী সপ্তাহে জিতু নিজের পারফরম্যান্সের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন সুদীপা। তবে জিতুর প্রতি সমর্থন জানালেও সৃজলার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে অভিনেত্রী বিশেষ সন্তুষ্ট নন বলেই মনে হয়েছে পোস্টে। বিগ বসের ঘরে জিতু ও সৃজলার ঘনিষ্ঠতা এবং তাঁদের মধ্যে চলতে থাকা প্রেমের আলোচনা নিয়েও ইতিমধ্যে দর্শকদের মধ্যে নানা মত তৈরি হয়েছে। এবার সেই প্রসঙ্গের মাঝেই সৃজলার একটি পোশাক নিয়ে সরাসরি আপত্তি জানালেন সুদীপা।

‘বাবলাতলা’ টাস্কের দ্বিতীয় দিনে ফুটবল খেলার সময় সৃজলার পরনে ছিল লাল রঙের একটি পোশাক। আর সেই পোশাক দেখেই নিজের অসন্তোষ প্রকাশ করেন সুদীপা। তিনি লেখেন, ‘ওরকম জামা পরে কেন কেউ ফুটবল খেলতে কেন আসবে বোঝা গেল না…অসভ্যতামির একটা সীমা থাকে।’ অর্থাৎ খেলাধুলোর মতো একটি টাস্কে সৃজলার পোশাক নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। শুধু সৃজলা নন, বাড়ির অন্য প্রতিযোগীদের নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি। তনুশ্রীকে উদ্দেশ্য করে সুদীপা লেখেন, ‘ওকে বুঝতে হবে, ওর সেলেব্রিটি হতে গেলে, এখনও অনেক কিছু প্রমাণ করা বাকি।’ তাঁর এই মন্তব্যে স্পষ্ট, তনুশ্রীর বর্তমান পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। অন্যদিকে রাজবীর দে-র একটি সিদ্ধান্তের প্রশংসা করেছেন সুদীপা। টাস্কের সময় নিজের সততার পরিচয় দিয়ে রাজবীর যেভাবে চিঠি ছিঁড়ে ফেলেছিলেন, সেই ঘটনাকে বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। সুদীপার কথায়, ‘নিজের সততা দেখিয়ে যে চিঠিটা ছিঁড়ে ফেললো, ওতেই সব ভোট ওর জন্য।’ অর্থাৎ রাজবীরের এই সিদ্ধান্ত দর্শকদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ “সুস্থভাবে দু’পায়ে হাঁটতে পারি, নিজের পছন্দের কাজ করে জীবিকা নির্বাহ করি…পৃথিবীতে মাত্র ২% মানুষ এই সুযোগ পান, তারপরেও কেন ডিপ্রে’শনে থাকব?” জীবনবোধের নেপথ্যে ভাবনা নিয়ে অকপট অম্বরীশ ভট্টাচার্য! অভিনেতার সুখী থাকার আসল মন্ত্র কী? জীবনের হিসেব মেলাতে গিয়ে হতাশ হওয়ার বদলে কোন তিনটিকে পরম আশীর্বাদ মনে করেন তিনি?

সব মিলিয়ে সুদীপা চট্টোপাধ্যায়ের এই পোস্টে বিগ বস বাংলার একাধিক প্রতিযোগীকে নিয়ে তাঁর ব্যক্তিগত মতামত উঠে এসেছে। মনামীর সংযত আচরণ, চিন্তাভাবনা এবং অন্যের অনুভূতিকে সম্মান জানানোর মানসিকতায় মুগ্ধ তিনি। রাজবীরের সততার প্রশংসা করেছেন, আবার তনুশ্রীকে আরও নিজেকে প্রমাণ করার পরামর্শ দিয়েছেন। জিতুর ক্ষেত্রে অবশ্য তাঁর বক্তব্য কিছুটা আলাদা। অভিনেতার সাম্প্রতিক আচরণ নিয়ে নানা বিতর্ক চললেও সুদীপা মনে করছেন, জিতু নিজের খেলার গতিপ্রকৃতি সম্পর্কে যথেষ্ট সচেতন এবং আগামী সপ্তাহে নিজের ক্ষমতা বুঝিয়ে দেবেন। অন্যদিকে সৃজলার পোশাক নিয়ে তাঁর মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে। বিশেষ করে জিতুর সঙ্গে সৃজলার সম্পর্ক নিয়ে যখন বিগ বসের ঘরে প্রতিনিয়ত আলোচনা চলছে, তখন সুদীপার এই কটাক্ষও নজর কেড়েছে দর্শকদের। ফাইনালের আগে প্রতিযোগীদের পারফরম্যান্স এবং তাঁদের নিয়ে পরিচিত তারকাদের এমন প্রতিক্রিয়া যে শোয়ের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে, তা বলাই যায়।

You cannot copy content of this page