এখন ট্রেন্ডে রয়েছে রিল বা শর্ট ভিডিও বানানোর বিষয়টি। সেলিব্রেটিরা ছাড়াও বহু সাধারণ মানুষও জনপ্রিয়তার শিখরে উঠতে চায় এর মাধ্যমেই। এমনটা হয়েছে তার প্রমাণ রয়েছে প্রচুর। নেট দুনিয়ার মানুষও এখন তাদের বেশিরভাগ সময়টাই সোশ্যাল মিডিয়ায় নিয়োজিত করে। আর এই রিলগুলির প্রতি আগ্রহী শুধুমাত্র বর্তমান প্রজন্ম নয়, প্রবীণরাও ধীরে ধীরে এর প্রতি আসক্ত হয়ে পড়ছে।
এবার আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল কালো শাড়ি পরা এক তরুণীর দক্ষিণী গানে উদ্দাম নাচ। ডিসেম্বরে মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি পুষ্পা। ছবি এবং তার গান রীতিমতো বক্সঅফিসে হিট হয়েছে। তার একটি গান ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ প্রচন্ডভাবে নজর কেড়েছে দর্শকদের। তাই সোশ্যাল মিডিয়ায়ও ট্রেন্ডে রয়েছে গানটি। সেই গানেই নাচ করে ভাইরাল হলেন এক যুবতী।
খোলা প্রকৃতির মাঝে নাচ করেছেন তিনি। নাম তার ভূমিকা বাসাভারাজ। কালো শাড়ি এবং আলগা খোঁপায় বেশ সুন্দরও লাগছিল তাকে। ইনস্টাগ্রামে এই রিল বানিয়েই এখন সে জনপ্রিয় হয়ে উঠেছে। এরকম আরোও বহু রিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার। সোশ্যাল মিডিয়ায় তার একটি ফ্যানবেস রয়েছে রীতিমতো যারা তার রিল দেখার অপেক্ষায় থাকে। বলা বাহুল্য, তাদের মাধ্যমেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ভূমিকা।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!