১০ বছরের দাম্পত্য আজও অটুট, বিয়ের আগেই হবু স্ত্রী মধুবনীর কোন বিশেষ গুণ দেখে প্রেমে পড়েছিলেন রাজা? অবশেষে নিজের মুখেই ফাঁস করলেন অভিনেতা!

অভিনেতা রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি। ২০১৬ সালের ৯ ডিসেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দেখতে দেখতে তাঁদের দাম্পত্য জীবনের এক দশক পূর্ণ হতে চলেছে। অভিনয়ের পাশাপাশি দু’জনেই সামাজিক মাধ্যমে যথেষ্ট সক্রিয়। ব্যক্তিগত জীবন, কাজের আপডেট এবং পরিবারের নানা মুহূর্ত নিয়মিত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। একমাত্র ছেলে কেশবকে নিয়ে তাঁদের সুখী সংসার বহুদিন ধরেই ভক্তদের আলোচনার বিষয়। তাই তাঁদের সম্পর্কের রসায়ন নিয়েও কৌতূহলের শেষ নেই দর্শকদের মধ্যে।

রাজা ও মধুবনীর প্রেমের শুরু হয় জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসা ডট কম-এর সেটে। একসঙ্গে কাজ করতে গিয়েই ধীরে ধীরে কাছাকাছি আসেন তাঁরা। পরবর্তীতে সেই বন্ধুত্ব প্রেমে বদলে যায় এবং শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেন দু’জনে। বর্তমানে সংসার, সন্তান ও পেশাগত ব্যস্ততার মাঝেও তাঁদের সম্পর্ক একইরকম মজবুত রয়েছে। যেখানে বিনোদন জগতের একাধিক সম্পর্ক ভাঙনের খবর প্রায়ই সামনে আসে, সেখানে রাজা ও মধুবনীর দীর্ঘদিনের দাম্পত্য অনেকের কাছেই উদাহরণ। সেই কারণেই তাঁদের ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে দর্শকদের আগ্রহ সবসময়ই বেশি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন রাজা, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই পোস্টে মধুবনীর একটি ছবির পাশে একটি বিশেষ বার্তা লেখা ছিল। সেখানে উল্লেখ করা হয়, “সেদিন মা হঠাৎ বলেছিল, শোন বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের থেকে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিস।” এই কথাটিই অনেকের নজর কেড়েছে। কারণ পোস্টের মাধ্যমে যেন রাজা ইঙ্গিত দিয়েছেন, জীবনের সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মানুষের ব্যবহার ও ইতিবাচক মানসিকতাকেই তিনি বেশি গুরুত্ব দেন।

পোস্টে আরও লেখা ছিল, “যখন বসের বকা খেয়ে, বাজারে দর কষাকষি করে, বাসে তুলে ৩০ মিনিটের রাস্তা দু’ঘণ্টা অতিক্রম করে বাড়ি ফিরবি, তখন দরজায় তোর সব থেকে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা মুখের নারীর।” এই বার্তাটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ছবিটি শেয়ার করে রাজা ক্যাপশনে লেখেন, “মনের কথাটা বললাম”। তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্যও অনুরাগীদের মধ্যে আলোচনার জন্ম দেয়। অনেকেই মনে করছেন, সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বোঝাপড়া ও ইতিবাচক মনোভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ “ ছাত্রীর আ’ত্মহ’ত্যার জন্য আমাকে দায়ী করা হয়েছিল… পরিকল্পিতভাবে বদনাম করা হয়েছে” পরিচারিকা বিতর্ক থেকে ছাত্রীর মৃ’ত্যুর অভিযোগ, একের পর এক অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন সম্রাট মুখার্জী! কেন এত অভিযোগ অভিনেতার বিরুদ্ধে?

যদিও এই লেখাটি সম্পূর্ণ রাজার নিজের লেখা কিনা বা সত্যিই তাঁর মা এমন পরামর্শ দিয়েছিলেন কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। তবুও পোস্টটির বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন বহু নেটিজেন। তাঁদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে বাহ্যিক সৌন্দর্যে পরিবর্তন আসতে পারে, কিন্তু একজন ভালো মনের মানুষের মূল্য কখনও কমে না। সেই কারণেই জীবনের সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে শুধু রূপ নয়, ব্যক্তিত্ব ও মানসিকতার গুরুত্ব অনেক বেশি। রাজার শেয়ার করা এই পোস্টও সেই বার্তাই নতুন করে মনে করিয়ে দিয়েছে তাঁর অনুরাগীদের।

You cannot copy content of this page