রাজুদার পরোটার দোকান মানেই হাজার হাজার মানুষের ভিড়। “তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম আর আপেল পেঁয়াজ” রাজুদার এই সংলাপ জানেন না এমন বোধহয় কেউ নেই। শিয়ালদা চত্বরে পরোটা বিক্রির সময় ক্রেতাদের আকৃষ্ট করতে এই সংলাপ আওড়ে চলতেই তিনি। কালক্রমে সেই সংলাপ ভাইরাল হয়ে যায়।
ভ্যালেন্টাইন্স ডে এর আগে নতুন রেস্টুরেন্ট রাজু দার!
শিয়ালদার পরোটা বিক্রেতা রাজু ঘোষ সকলের প্রিয় রাজুদা। তাঁর ফুটপাত থেকে ক্যামেরার সামনে উত্থান অবাক করেছে সবাইকে। একনিষ্ঠ পরিশ্রম ও বুদ্ধির জোরে কলকাতার নামকরা ব্যবসায়ী হয়ে উঠেছেন তিনি। ফুটপাতে পরোটা বিক্রি থেকে ওয়েব সিরিজেও মুখ দেখিয়েছেন রাজুদা। আর এবার আসছে তাঁর নতুন রেস্টুরেন্ট।
কিছুদিন আগেই রাজুদা মাইল ফলক গড়েছে ওটিটি পর্দায়। বাংলার জনপ্রিয় ওটিটি সংস্থা হইচইয়ের একটি ওয়েব সিরিজে এবার দেখা যায় রাজুদার। অনির্বাণ চক্রবর্তী অভিনীত হইচই এর নামকরা ওয়েব সিরিজ ‘একেন বাবুতে’ দেখা যায় রাজু দাকে।
একেন বাবু অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে যুগ্মভাবে ভিডিওতে দেখা গিয়েছিল রাজুদাকে। ভিডিওতে দেখা যায় রাজুদার দোকানে ৩০ টাকায় তিনটি পরোটা খেয়ে মন ভরে গিয়েছে একেন বাবুর। আর তারপর একেন বাবু রাজুদার নতুন নামকরণ করেন ‘পকেটদার রাজু পরোটা’।
আরও পড়ুনঃ ‘যার থাকার হবে সে থেকে যায়, আর যার থাকার হবে না সে থাকবে না,’ বিয়েতে আমি ভীষণ বিশ্বাসী! অকপট রণজয়
তবে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে রাজুদা জানান, সকলের ভালোবাসায় তিনি স্বাবলম্বী জীবন যাপন করছেন। তাঁর পরিবার ভালোভাবে থাকছে। তাই আসন্ন ভালোবাসা দিবসের আগে তিনি নতুন সুখবর দিতে চলেছেন সকলের জন্য। যদিও তিনি সরাসরি প্রকাশ না করলেও জানা যাচ্ছে, নতুন রেস্টুরেন্ট খুলতে চলেছেন রাজু দা। আর সেই রেস্টুরেন্ট কোথায় আর কবে চালু হবে সেটাই এখন জানা সময়ের অপেক্ষা।






“দিনের পর দিন যদি ভাঙতে ভাঙতে নিজেকে শেষ করে…” ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবলীনা নন্দীর! বছরের শুরুতেই আত্মহ’ননের চেষ্টা, আবারও কী মিলল সেই ইঙ্গিত?