“পরিবর্তন আমার জীবনে পাঁচ বছর আগেই…” ছেলেকে কোলে নিয়ে আবেগঘন পোস্ট সোনালী চৌধুরীর! সন্তানের ভবিষ্যৎ নিয়ে কেন চিন্তিত? সামনে এল, অভিনেত্রীর জীবনের কোন অজানা গল্প?

রাজ্য রাজনীতিতে পরিবর্তনের আলোচনা যখন চারদিকে, ঠিক সেই সময় নিজের জীবনের অন্য এক পরিবর্তনের কথা সামনে আনলেন অভিনেত্রী সোনালী চৌধুরী (Sonali Chowdhury) । পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল সরকার সরিয়ে বিজেপি সরকার গঠনের পর এখন সর্বত্র বদলের চর্চা। সেই আবহেই সোনালী জানালেন, তাঁর জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল পাঁচ বছর আগেই। কারণ সেই সময়ই তিনি মা হয়েছিলেন। ছেলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী এই বিশেষ অনুভূতির কথা ভাগ করে নেন। পোস্টে ছেলেকে কোলে নিয়ে দেখা যায় তাঁকে।

সোনালীর এই আবেগঘন বার্তা দ্রুত নজর কেড়েছে অনুরাগীদের। অনেকে শুভেচ্ছাও জানিয়েছেন ছোট্ট রিয়ানকে। সোনালী যে ছবিগুলি শেয়ার করেছেন, সেখানে তাঁকে লাল রঙের শাড়িতে দেখা গিয়েছে। তাঁর ছেলে রিয়ানের পরনে ছিল লাল জামা ও কালো প্যান্ট। পরিবারের এই বিশেষ মুহূর্তে পাশে ছিলেন সোনালীর স্বামী রজত ঘোষ দস্তিদারও। তিনজনকে একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায়। ছবির সঙ্গে অভিনেত্রী লেখেন, “আমার অবশ্য পরিবর্তন পাঁচ বছর আগেই হয়েছিল।” এরপর তিনি জানান, বহু বছর নানা চরিত্রে অভিনয় করার পর জীবনের এক নতুন চরিত্রে প্রবেশ করেছিলেন।

সেই প্রসঙ্গে তাঁর সংযোজন, “অনেকগুলো বছর নানান ভূমিকায় নিজেকে মেলে ধরার পর সম্পূর্ণ নতুন রূপে নতুন ভূমিকায় পদার্পণ করেছিলাম। যদিও রিয়েল লাইফে। মায়ের ভূমিকায়।” মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে পোস্টে আরও খোলামেলা কথা বলেন সোনালী। তিনি জানান, ছেলে রিয়ানকে বড় করতে গিয়েই ধীরে ধীরে নতুন অনেক কিছু শিখেছেন। অভিনেত্রীর ভাষায়, “রিয়ানকে সঙ্গে নিয়ে একটু একটু করে অভিজ্ঞ হতে থাকলাম।” তিনি বলেন, সন্তানকে বড় করার পথে শাসন, আদর, দায়িত্ব সব মিলিয়ে মা হিসেবে প্রতিদিন নতুন শিক্ষা পেয়েছেন।

সেই অনুভূতি বোঝাতে গিয়ে লেখেন, “শাসন আর আদরের ঘেরাটোপে মা হিসেবে অনেক কিছু শিখলাম, এই অনুভূতি লিখে বা বলে বোঝানো মুশকিল।” তাঁর এই স্বীকারোক্তিতে ফুটে উঠেছে একজন মায়ের ব্যক্তিগত অনুভব। পোস্টটি ঘিরে অনুরাগীদের মধ্যেও আবেগের সাড়া দেখা যায়। ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোনালী আরও লেখেন, “ঘরে বাইরে সবকিছু সামলে হাসিমুখে লড়াই করার একমাত্র নাম রিয়ান।” এরপর জানান, “আজ রিয়ানের পাঁচে পা, আমারও মাতৃত্বের পাঁচে পা।” সন্তানের ভবিষ্যৎ নিয়ে তাঁর আশা, “রিয়ান মানুষের মতো মানুষ হোক। শিরদাঁড়া থাকুক দৃঢ়। ব্যাস এইটুকুই চাই।”

আরও পড়ুনঃ ট্রফি নয়, সোজা জ্যাকপট! ‘সারেগামাপা’র ফাইনালের আগেই আয়ুষ গুপ্তার হাতে বড় দায়িত্ব তুলে দিল চ্যানেল! জয়ের আগেই জয়ী, সবার প্রিয় প্রতিযোগী! কী এমন পেলেন গায়ক?

শেষে ছেলেকে উদ্দেশ করে লেখেন, “এছাড়া আমি তো আছিই। হ্যাপি বার্থডে রিয়ান।” এই বার্তায় যেমন মায়ের স্নেহ রয়েছে, তেমনই রয়েছে সন্তানের জন্য শুভকামনা। প্রসঙ্গত, ছোটপর্দার জনপ্রিয় মুখ হিসেবেই পরিচিত সোনালী চৌধুরী। বড়পর্দাতেও কাজ করলেও টেলিভিশনেই বেশি জনপ্রিয়তা পান অভিনেত্রী। ২০২১ সালের ১২ মে পুত্রসন্তানের জন্ম দেন সোনালী। অনেকেই জানেন না, তাঁর স্বামী রজত ঘোষ দস্তিদার একজন পরিচিত ফুটবলার এবং বর্তমানে ধারাভাষ্যকার হিসেবেও কাজ করছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় কিছুদিন ক্যামেরা থেকে দূরে থাকলেও এখন আবার আগের মতো কাজ শুরু করেছেন অভিনেত্রী। পরিবার ও পেশা দুই দিকই এখন সমানভাবে সামলাচ্ছেন তিনি।

You cannot copy content of this page