বাংলা টেলিভিশন এর জনপ্রিয় অভিনেত্রী হলেন তৃণা সাহা। যাকে দর্শক টিভির পর্দার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও দেখতে বেশ পছন্দ করে। বাংলা টেলিভিশনে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই অভিনেত্রী। কয়েক বছরের মধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাইকে মুখ্য চরিত্রে দেখা গেছে তাকে। তবে ছোটপর্দায় এখন তাকে তৃণার থেকে বেশি গুনগুন বলেই চেনে দর্শক।
প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’তে মুখ্য চরিত্র গুনগুনের ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছিল। কয়েক মাস আগেই শেষ হয়েছে ধারাবাহিকটি। অবশ্য তার আগেও স্টার জলসার দুটি ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা গেছে তৃনাকে। প্রসঙ্গত স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ‘খোকাবাবু’ থেকে তৃনার অভিনয় জীবন শুরু। তারপরে, স্টার জলসার আরো একটি ধারাবাহিক ‘কলের বউ’ তে মুখ্য চরিত্র দেখা গেছে তাকে। তারপরেই ‘খড়কুটো’তে অভিনয় করেন তৃণা।
তবে সম্প্রতি তাকে দেখতে পাওয়া যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়ার’ এ ক্যাপ্টেনের ভূমিকায়। এছাড়াও তিনি ওয়েব সিরিজে নিজের প্রথম ডেবিউ করতে চলেছেন। তবে এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকেন। নানা রকম ফটোশুট এবং অ্যাড শুটের ভিডিও ও ফটো তিনি সেখানে নিজের অনুরাগীদের সাথে শেয়ার করে থাকে।
সম্প্রতি এমনই একটি রিলস ভিডিও তাকে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে দিতে দেখা গেল। যাতে তিনি তার সাথে দেখা করার সুবর্ণ সুযোগের কথা বলছেন। প্রসঙ্গত ২২ শে অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে, মেটার সংস্থার ‘ক্রিয়েটার ডে’। যেখানে তৃণার সাথে দেখা করার সুযোগ হতে পারে তার অনুরাগীদের একটা রিলস্ বানিয়ে। আর সেই সুখবরই অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় এদিন দিলেন।
View this post on Instagram






“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?