স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে রাহুলের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে তাঁকে দেখা গেলেও, তাঁর এই চরিত্র কিন্তু বেশ মনে ধরেছে দর্শকের। এই চরিত্রের জন্য প্রশংসাও পেয়েছেন তিনি। তাছাড়া, এই চরিত্রের জন্যই স্টার জলসা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা খলনায়কের পুরস্কারও পেয়েছেন অনিন্দ্য।সদ্যই ধারাবাহিকে খড়ির দিদি দ্যুতির সঙ্গে বিয়ে হয়েছে রাহুলের। দু’জনে মিলেই ফন্দি এঁটে যাচ্ছে কীভাবে খড়িকে অপদস্ত করা যায়।
দর্শকের কথায়, দুজনেই সমান, তাই জন্যই বিয়ে হয়েছে এদের। তবে এবার মনে হয় ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিতে হবে অনিন্দ্যকে। কারণ? বিয়ে!
না না, নিজের বিয়ে নয়। ধারাবাহিকে বর সাজা হয়ে গেলেও, বাস্তব জীবনে তিনি কবে আদৌ বর সাজবেন, তা অদূর ভবিষ্যৎ। তবে এবার জানা যাচ্ছে যে রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়েতে যাচ্ছেন অনিন্দ্য। ১৪ই এপ্রিলই কাপুর হাউজে বসেছিল রণবীর-আলিয়ার বিয়ের আসর।
সম্প্রতি এক ভিডিওতে দেখা গেল, ‘গাঁটছড়া’র সেটের মধ্যেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে চলছে আলোচনা। সেখানে রয়েছেন অনিন্দ্য, জুন মালিয়া ও এই ধারাবাহিকের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও। সেখানেই অনিন্দ্য বলেন যে তারা শুটিং সেট থেকেই রণবীর-আলিয়ার বিয়েতে চলে যাবেন।
জুন মালিয়াও তাতে সায় দেন। অনিন্দ্যকে বলতে শোনা জুন মালিয়ার গাড়িতে যাওয়া যাবে কী না! কারণ সে জানায় যে তাঁর গাড়িতে তেল নেই। এরপরই জুন মালিয়ার মন্তব্য, “গাড়িতে কেন, ওরা তো আমাদের জন্য প্রাইভেট জেট পাঠাবে”।
এসবটাই যে সম্পূর্ণ মজার ছলেই, তা আর কারোর বুঝতে বাকি নেই। শুটিং সেটে তো সবসময়ই কত ধরণের মজা হতে দেখা যায়।
‘গাঁটছড়া’র শুটিং সেটেরও নানান মজার ভিডিও এর আগেও আমরা দেখেছি। আর এটাও তেমনই একটি মজার ভিডিও। তবে যাই হোক না কেন, নেটিজেনরা কিন্তু অনিন্দ্যর এমন মজা করা দেখে নিজেরাও বেশ মজাই পেয়েছেন।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?