তাঁর নামটাই যথেষ্ট, অরিজিৎ সিং (Arijit Singh) আজ টলিউড ও বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক, যার কণ্ঠে মন্ত্রমুগ্ধ লাখ লাখ শ্রোতা। কিন্তু তাঁর জীবন একসময় অন্যরকম হতে পারত। ছোটবেলায় তাঁর সবচেয়ে পছন্দের বিষয় ছিল বিজ্ঞান। একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। তবে, জীবনের মোড় ঘুরিয়ে দেয় এক প্রশ্ন, যা শুনে তিনি সিদ্ধান্ত নেন, সঙ্গীতের দিকে মনোযোগ দেবেন। সঙ্গীতের প্রতি আগ্রহের পাশাপাশি, তাঁর প্রাথমিক শখ ছিল বৈজ্ঞানিক হওয়া।
সেক্ষেত্রে, গিটার বা মিউজিকের বদলে তাঁর হাতে থাকত হয়তো টেস্ট টিউব কিংবা মাইক্রোস্কোপ! অরিজিৎ নিজেই এক পডকাস্টে জানিয়েছেন, যখন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন, তখন তাঁর গানের শিক্ষক একদিন তাঁকে সরাসরি প্রশ্ন করেন, “তুই কি বড় হয়ে বৈজ্ঞানিক হবি?” শিক্ষক তাঁর সময় নষ্ট করার পরামর্শ দেননি, যদি না তিনি ভবিষ্যতে বৈজ্ঞানিক হতে চান। তখন থেকেই তাঁর জীবনের গতি পরিবর্তিত হতে শুরু করে। পড়াশোনার চাপের কারণে, গানের প্রতি আগ্রহ হারিয়ে গিয়েছিল।
সঙ্গীতের জন্য সময় বের করা তখন দুঃসাধ্য হয়ে পড়েছিল। এরপর, ওই প্রশ্নের প্রভাবে অরিজিৎ সঙ্গীতের দিকে ঝুঁকতে শুরু করেন। তিনি সঙ্গীতের জন্য এতটাই উদ্বুদ্ধ হয়ে পড়েন যে, একসময় তিনি বিজ্ঞান ছেড়ে কলাবিভাগে ভর্তি হন। কলাবিভাগে এসে তিনি এমন কিছু বিষয় বাছাই করেছিলেন, যা তাঁর সৃজনশীলতার বিকাশে সাহায্য করেছিল। অরিজিৎ জানিয়ে ছিলেন যে, তাঁর প্রিয় বিষয় ছিল দর্শন। যদিও তিনি ইতিহাস থেকে পিছিয়ে এসেছিলেন, তবে দর্শনের গভীরতা তাঁকে খুব প্রভাবিত করেছিল।
এটি তাঁর সঙ্গীত জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি গঠনে সহায়ক হয়েছিল। অরিজিৎ সিং মনে করেন, বিজ্ঞান ছাড়ার সিদ্ধান্তটি তাঁর জীবনের একটি বড় টার্নিং পয়েন্ট ছিল। সায়েন্সের জটিলতা থেকে মুক্তি পেয়ে তিনি সঙ্গীতের দিকে মনোযোগ দিতে পেরেছিলেন। সেই সময় সঙ্গীতের চর্চা না করলে আজ হয়তো তিনি এই অবস্থানে আসতে পারতেন না। তবে, সঙ্গীতের প্রতি তাঁর এই আগ্রহ শুরু থেকেই ছিল। স্কুলে থাকাকালীন সময়ে যে ধরনের সঙ্গীত চর্চা তিনি করেছিলেন, সেটি তাঁকে গড়ে তুলেছিল একজন উজ্জ্বল গায়ক হিসেবে।
আরও পড়ুনঃ “আমি নিজেকে বদলাব না, সবার মন রেখে চলার দায় আমার নয়!” “তোমার পছন্দ-অপছন্দের জন্য আমার জীবন নষ্ট হতে দেব না” লাগাতার কটাক্ষ ও সমালোচনার শি’কার, এবার ট্রোলারদের মুখ বন্ধ করতে সাহসী বার্তা ইমন চক্রবর্তীর!
তাঁর সঙ্গীতের প্রতিভা ধীরে ধীরে সবার নজর কাড়তে থাকে। বর্তমানে, অরিজিৎ সিংয়ের কণ্ঠে বলিউডের অনেক গান জনপ্রিয় হয়েছে। তবে, চলতি বছর তিনি প্লে-ব্যাক জগত থেকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গীত জগতে নিজের শর্তে বাঁচতে চান তিনি। অরিজিৎ জানিয়ে দেন, সামনে নতুন কোনো গান নিয়ে তিনি প্রতিশ্রুতি দেবেন না। তবে, আগের গানগুলো দর্শকদের মধ্যে শোনা যাবে। এই সিদ্ধান্তটি হয়তো অরিজীতের এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে তিনি নিজের জীবনের যাত্রা নিজের মতো করে চালিয়ে যেতে চান।






