“আমি তো একজনেরই চটি চেটেছি, চটিচাটারও একটা ঐতিহ্য আছে, ভগবান রামচন্দ্রের চটিও ভরত…” বিধানসভায় তৃণমূলের ভরাডুবির পর শিল্পীমহলে শুরু দলবদল! তবুও ‘চটিচাটা’ তকমা মাথায় নিয়েই মমতার অনুগত থাকবেন, সাফ বার্তা অর্ণব বন্দোপাধ্যায় ও ময়না বন্দ্যোপাধ্যায়ের!

বাংলা বিনোদন জগতের তারকা দম্পতি অর্ণব বন্দোপাধ্যায় (Arnab Banerjee) এবং ময়না বন্দ্যোপাধ্যায় (Mayna Banerjee) আবারও চর্চার কেন্দ্রে। ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পার করে ফেলেছেন অর্ণব, বহু ধারাবাহিক এবং ছবিতেও কাজ করেছেন তিনি। যদিও পর্দায় আর তেমন ধরা দেননা এখন, তবে সামাজিক মাধ্যমে কিন্তু খুব সক্রিয় তিনি। অন্যদিকে অভিনেত্রী ময়না, বর্তমানে ধারাবাহিকে মা-কাকিমার মতো চরিত্রের জন্য বেশ ভালোবাসা পাচ্ছেন। এছাড়াও সামাজিক মাধ্যমে নিয়মিত রিলস ভাইরাল হয় তাঁর। তবে, রাজনৈতিক সমর্থনের কারণে মাঝেমধ্যেই সমালোচনার মুখে পড়তে দেখা যায় দম্পতিকে!

সম্প্রতি আবার একই কারণে আলোচনায় এসেছেন দম্পতি। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে, অর্ণব এবং ময়না তৃণমূল কংগ্রেস সমর্থক। নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একাধিক ভিডিও এবং ছবি পোস্ট করতে দেখা দিয়েছিল তাদের। আর তা নিয়ে কপালে জুটেছে ‘চটিচাটা’ তকমা! এদিকে রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই, একাধিক তৃণমূল সমর্থক ও তারকা প্রার্থীরা এখন উল্টো সুরে গান গাইছেন। তবে অর্ণব এবং ময়না কিন্তু আগের মতোই দৃঢ়! সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁরা জানান, তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁদের সমর্থন চিরকাল থাকবে।

তাঁদের কথায়, ভালো সময়ে যেমন পাশে থেকেছেন, তেমনই খারাপ সময়েও পাশেই থাকবেন। এই সমর্থন লুকিয়ে রাখারও কোনও প্রয়োজন নেই বলেও তাঁরা জানান। এদিন দম্পতি একযোগে বলেন, “অনেকেই বলেছে আমরা নাকি চটিচেটেই কাজ পাচ্ছি, সত্যি কি তাই? যোগ্যতার কোনও দাম নেই? মানুষ তো আমরা! এগুলো দিনের পর দিন শুনতে খারাপ লাগে আমাদেরও। একদিন যার সঙ্গে ছিলেন, হেরে যেতেই তার নিন্দা করাটা কাম্য নয়। তিনি কি একেবারেই কিচ্ছু করেননি? ভালো-মন্দ নিয়েই তো মানুষ আর উনিও মানুষ, ভগবান নন। মানুষ মাত্রই ভুল হয়। শ্রী রাম বলতে আমাদের কোনও আপত্তি নেই, আমার হিন্দু।

কিন্তু ধর্ম নিয়ে যে নোংরা রাজনীতি চলছে, সেটা মানতে পারছি না।” এরপরই ময়না একটি বি’স্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, “আমি তো একজনেরই আর একটাই চটি চেটেছি, চটিচেটে অন্য কিছু চাটতে যাইনি তো!” তাকে সমর্থন করে আবার অর্ণব বলেন, “চটিচাটার মধ্যেও একটা ঐতিহ্য আছে কিন্তু! ভগবান রামচন্দ্রের চটিও তো ভরত মাথায় তুলে নিয়েছিল। আমরা না হয় মমতা বন্দ্যোপাধ্যায়েরটাই নিলাম!” কোনও সমালোচনা বা বিদ্রূপ তাঁদের অবস্থান বদলাতে পারবে না বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ “লুডো খেলতে বলেছিল ভবিষ্যৎ ঠিক করতে, মানুষ কিন্তু ঠিক সাপের মুখে ফেলে দিয়েছে” মা, মাটি, মানুষের দল এখন কর্পোরেট! বিধানসভায় তৃণমূলের ভরাডুবির পর, দলের সুপ্রিমোকেই দুষলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়! মমতাকে কোন প্রশ্নের মুখে দাঁড় করালেন অভিনেত্রী?

যারা একসময় তৃণমূলের প্রচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ ছিলেন, তারাই বিজেপি জেতায় দল বদল করছেন। তাদের উদ্দেশ্যে তারকা দম্পতি বলেন, “এখন যারা মুখ খুলছেন তৃণমূলের নিন্দা করে বলছেন যে ভয়ে পেয়ে বা কাজ চলে যাওয়ার থেকে বাঁচতে দলের অংশ ছিলেন, এরাই দুদিন বাধে যখন বিজেপি চলে যাবে তখন সেই একই কথা বলছে যে ভয়ে পেয়ে করেছি। এরা অত্যন্ত স্বার্থপর, সেটার জন্য বারবার এরম করতে ওদের আপত্তি নেই।” সরকার বদলালেই বিশ্বাস বদলাতে হবে, এমন ধারণায় তাঁরা বিশ্বাসী নন। সেই কারণেই সমালোচনার মুখে দাঁড়িয়ে তাঁরা নিজেদের আদর্শেই অনড়।

You cannot copy content of this page