টলিউড শিল্পীদের সুরক্ষায় এবার বড় ঘোষণা! বিপদে পাশে থাকবে ‘অরুণোদয় হেলথ কার্ড’, রাহুলের স্মৃতিতে নতুন উদ্যোগ আর্টিস্ট ফোরামের!

শুটিংয়ের সময় অভিনেতাদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। কখনও দুর্ঘটনা, আবার কখনও আচমকা অসুস্থতা তৈরি করে বিপদ। এই ধরনের পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে বড় ক্ষতি হতে পারে। সম্প্রতি এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে অভিনয় জগৎ। তালসারিতে ধারাবাহিক “ভোলেবাবা পার করেগা”-র শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর স্মৃতিকে মনে রেখেই নতুন স্বাস্থ্য পরিষেবার উদ্যোগ নিচ্ছে আর্টিস্ট ফোরাম।

রাহুলের মতো আর কোনও অভিনেতাকে যেন অকালে হারাতে না হয়, সেই ভাবনা থেকেই আসছে বিশেষ স্বাস্থ্যবিমা বা ‘হেলথ কার্ড’। এই নতুন পরিষেবার নাম রাখা হয়েছে ‘অরুণোদয় হেলথ কার্ড’। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগের কথা। শুটিং সেটে কোনও শিল্পী দুর্ঘটনার শিকার হলে বা অসুস্থ হয়ে পড়লে
এই কার্ডের মাধ্যমে দ্রুত চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। অভিনেতাদের নিরাপত্তা আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

রবিবার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল প্রবীণ বরণ অনুষ্ঠান। ‘শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানে সম্মান জানানো হয় প্রবীণ শিল্পীদের। সাবিত্রী চট্টোপাধ্যায়, মিতা চট্টোপাধ্যায়, চিত্রা সেন, সন্ধ্যা রায়, বিপ্লব চট্টোপাধ্যায়সহ সেই সময়ের জনপ্রিয় অভিনেতাদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের সদস্য অভিনেতারাও। অনুষ্ঠান শেষ হওয়ার পরই ‘অরুণোদয় হেলথ কার্ড’-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়। এই উদ্যোগের মাধ্যমে রাহুলের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছে সংগঠন।

জানা গিয়েছে, এই স্বাস্থ্যকার্ডের মাধ্যমে বিভিন্ন চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। শুটিংয়ের সময় স্নায়ুর সমস্যা-সহ গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনা ঘটলে নির্দিষ্ট একটি প্রথম সারির হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা থাকবে। হাসপাতালে ভর্তি থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া যাবে। চিকিৎসকের পরামর্শ এবং সেটে প্রয়োজন হলে প্রাথমিক চিকিৎসার সুবিধাও থাকবে। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা রাখা হবে। অভিনেতাদের জরুরি সময়ে দ্রুত সাহায্য করাই এই কার্ডের উদ্দেশ্য।

আরও পড়ুনঃ টলিপাড়ায় উদ্বেগ! হঠাৎ বুকে তীব্র ব্য’থা, হৃদরো’গে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়! হাসপাতালে ভর্তি, কী জানালেন চিকিৎসক?

শুধু শিল্পীরাই নন, তাঁদের পরিবারের অসুস্থ সদস্যরাও এই পরিষেবার সুবিধা পাবেন। আর্টিস্ট ফোরামের এই উদ্যোগে চিকিৎসার সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। আগামী দিনে এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আরও কিছু সুবিধা যোগ হতে পারে। সংগঠনের সদস্যদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা হয়ে উঠবে। রাহুলের দুর্ঘটনার পর শিল্পীদের নিরাপত্তার বিষয়টি আরও সামনে এসেছে। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতিতে পাশে থাকার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘অরুণোদয় হেলথ কার্ড’ শিল্পীদের জন্য নতুন সহায়তার পথ খুলে দেবে।

You cannot copy content of this page