অল্প বয়সেই মেয়ে বর্ষার আ’ত্মহ’ত্যা, কিছুদিন পরেই ক্যা’ন্সারে মারা যান ছেলেও! স্বামীর অত্যা’চারে সন্তানদের নিয়ে ত্যাগ করেছিলেন শ্বশুরবাড়ি, কিন্তু শেষ রক্ষা হয়নি! এত শোকের জীবন, শেষ দিনগুলো কেমন কেটেছে কিংবদন্তি আশা ভোঁসলের?

ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যার কণ্ঠে মিশে আছে প্রেম, বেদনা, আনন্দ আর জীবনের নানা রঙ, তিনি আশা ভোঁসলে। কয়েক দশক ধরে অসংখ্য গানে তিনি ছুঁয়ে গেছেন কোটি কোটি মানুষের হৃদয়। শুধু গান নয়, তাঁর জীবনও যেন এক নাটকীয় গল্প, যেখানে সাফল্যের পাশাপাশি ছিল গভীর ব্যক্তিগত বেদনা। সেই কিংবদন্তি শিল্পীর প্রয়াণে যেন এক যুগের অবসান হল।

১২ এপ্রিল ২০২৬, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের মতে, বুকে সংক্রমণ এবং মাল্টি-অর্গান ফেলিওরের কারণেই তাঁর মৃত্যু হয়। এই খবরে মুহূর্তের মধ্যেই শোকের ছায়া নেমে আসে গোটা দেশজুড়ে। সঙ্গীত জগত থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই যেন হারালেন এক আপনজনকে।

তবে শুধু সাফল্যের গল্পই নয়, আশাজির জীবনে ছিল একের পর এক কঠিন অধ্যায়। খুব অল্প বয়সেই তিনি বিয়ে করেন নিজের থেকে অনেকটাই বড় গণপতরাও ভোঁসলেকে। পরিবারের অমতে সেই বিয়ে করে ঘর ছাড়তে হয় তাঁকে। কিন্তু সেই দাম্পত্য সুখের ছিল না। স্বামীর অত্যাচারে একসময় তিন সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে দিদি লতার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। পরবর্তীতে সঙ্গীত পরিচালক আরডি বর্মনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়েও হয়। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৯৪ সালে আরডি বর্মনের মৃত্যু তাঁকে আবার একা করে দেয়।

জীবনের সবচেয়ে বড় আঘাত আসে সন্তানের মৃত্যুতে। ২০১২ সালে তাঁর মেয়ে বর্ষা মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করেন। এই ঘটনায় ভীষণভাবে ভেঙে পড়েন আশা ভোঁসলে। তার কিছুদিন পর ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তাঁর ছেলে হেমন্ত। পরপর দুই সন্তানের মৃত্যু তাঁকে ভিতর থেকে একেবারে নিঃশেষ করে দেয়। এই কঠিন সময়েও তিনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন। জীবনের শেষ পর্যায়ে তাঁর বড় ছেলে আনন্দ এবং নাতি-নাতনিরাই ছিলেন তাঁর প্রধান অবলম্বন।

আরও পড়ুনঃ ‘বামাক্ষ্যাপা’ থেকে ‘জয়ন্ত’, দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরতেই আলোচনায় সব্যসাচী চৌধুরী! আধ্যাত্মিক চরিত্র নয়, এবার নিপাট ভদ্রলোক! ‘সংসারের সংকীর্তন’এ অভিনেতার সংসারী রূপ প্রশংসা পাচ্ছে শুরুর দিন থেকেই! আপনাদের কেমন লাগছে?

আশা ভোঁসলের প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। তাঁর কণ্ঠে যে অসংখ্য অমর গান সৃষ্টি হয়েছে, তা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। শুধু একজন গায়িকা নয়, তিনি ছিলেন এক লড়াকু নারী, যিনি জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছেন। আজ তিনি নেই, কিন্তু তাঁর গান, তাঁর স্মৃতি আর তাঁর জীবনসংগ্রাম চিরকাল অনুপ্রেরণা জোগাবে। সুরের আকাশে তিনি চিরকাল উজ্জ্বল থাকবেন।

You cannot copy content of this page