স্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা (Zee Bangla), প্রতিটা চ্যানেলেই এখন নতুন ধারাবাহিকের ঢল নেমেছে। কোনও একটি ধারাবাহিক যদি টিআরপি (TRP) তুলতে অক্ষম হয়, তাহলে সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে আবশ্যিক ভাবে। কিছুদিন আগেই স্টার জলসা ও জি বাংলার পক্ষ থেকে সদ্য শুরু করা হয়েছে নতুন কিছু ধারাবাহিক।
প্রসঙ্গত, সান বাংলাতেও আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক। প্রথমে প্রোডাকশন হাউসের তরফ থেকে এই ধারাবাহিকটির নাম রাখা হয়েছিল ‘চাওয়া পাওয়া’। কিন্তু, পরবর্তীকালে সান বাংলার পক্ষ থেকে সেটির নাম বদল করা হয়েছে।
সান বাংলার আসন্ন এই ধারাবাহিকটির নাম ‘কনস্টেবল মঞ্জু’। এই ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করবে শুভ্রজিৎ সাহা ও দিয়া বসু। শেষ হয়েছে এই ধারাবাহিকটির প্রোমোর শ্যুটিংটিও। প্রোমোতে নায়ক নায়িকা ছারাও রয়েছে বেশ কিছু জনপ্রিয় মুখ। শোনা যাচ্ছে, খুব তারাতারি নাকি এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ করবে চ্যানেলটি।
আরো পড়ুন: টলি কুইন সৌমীতৃষার আত্মীয়া! বেঙ্গল ক্রাশ ‘বধুয়া’র নায়িকার আসল পরিচয় জানেন?
এই ধারাবাহিকের মূল কাহিনী পিতৃহীন এক অসহায় মেয়ের। মেয়েটির বাবা প্রথমে কনস্টেবল ছিল। কিন্তু হঠাৎ করে তিনি মারা যান। এর পরে মেয়েটি কনস্টেবলের চাকরিতে যোগ দেয়।

অন্যদিকে, দেখা যাবে নায়ক এক হবু মন্ত্রির ডান হাত। যেহেতু নায়কের বোন ও নায়িকা ছোটবেলার বন্ধু সেই সূত্রে নায়ক ও নায়িকার পরিচয় বহুদিন পুরনো। তাই কনস্টেবল নায়িকা ও গুন্ডা নায়কের চোর পুলিশের সম্পর্ক নিয়ে আসতে চলেছে নতুন এই ধারাবাহিকটি।






‘৫ নম্বর বিয়ের মাত্র সাড়ে ৩ মাসেই সন্তান!’ মা হওয়ার সুখবর ভাগ করতে, সুস্মিতা রায়কে নিয়ে কটা’ক্ষে সরগরম নেটপাড়া! প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীর এক লাইনের জবাব ঘিরে নতুন বিতর্কের ইঙ্গিত? কী এমন বললেন তিনি?