নতুন পুরনোদের খেলার ভিড়ে পিছিয়ে নেই কোনও চ্যানেলই। প্রায় প্রত্যেকটি চ্যানেলেই এখন আসতে চলেছে নতুন ধারাবাহিক। টিআরপি’র (TRP) খেলায় পিছিয়ে পরলেই অবিলম্বে বন্ধ করা হচ্ছে যে কোনও ধারাবাহিককে। তাই তার পরিবর্তে আসছে অনেক নতুন বাংলা ধারাবাহিকও (Bengali Serial)।
তেমনই একটি ধারাবাহিক হল ‘মা শীতলা’। নাম শুনেই বোঝা যাচ্ছে, মা শীতলার পুজো সংক্রান্ত হতে চলেছে এই ধারাবাহিকটি। পৌরাণিক কাহিনী নিয়ে তৈরি এই ধারাবাহিকে দেখা যাবে বিভিন্ন দেব দেবীকে।
শোনা যাচ্ছে স্বর্গ ও মর্ত্য দুই জায়গারই কাহিনী দেখা যাবে এই ধারাবাহিকে।ধারাবাহিকটি সুরিন্দর ফিল্মস দ্বারা প্রযোজিত হবে। এর আগেও এই ধরনের পৌরাণিক কাহিনী নিয়ে ধারাবাহিক তৈরির অভিজ্ঞতা আছে সুরিন্দর ফিল্মসের।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রী কৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকটি ছিল এই প্রোডাকশনেরই। শোনা যাচ্ছে বিভিন্ন দেব দেবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন বেশ কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
আরও পড়ুনঃ ফের চর্চায় মিঠাই-দিদিয়া! সৌমীতৃষা নাকি কৌশাম্বী আপনার চোখে সবথেকে সুন্দরী কে?
‘মা শীতলা’ নামের এই ধারাবাহিকটি আসতে চলেছে জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল সান বাংলায়। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করতে চলেছেন তা জানা যায়নি এখনও।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?