এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলা জনপ্রিয় মেগা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। এই ধারাবাহিকটি দর্শক মনে অল্প সময়েই বেশ ভালো জায়গা করে নিয়েছে। টিআরপিতে মাঝেমধ্যেই কামাল করে ফেলে এই ধারাবাহিকটি। যদিও ধারাবাহিকভাবে প্রথম পাঁচের মধ্যে থাকতে পারে না।
এই ধারাবাহিকের হাত ধরে আবারও ছোট পর্দায় ফেরেন অভিনেত্রী অন্বেষা হাজরা। বিশেষ করে সন্ধ্যার চরিত্রটি দর্শকদের ভীষণ রকম পছন্দের। বর্তমানের ধারাবাহিক গুলোতে এমন প্রাণ খোলা নায়িকার চরিত্র পাওয়াই যায় না। এই ধারাবাহিকের দুই বোন সন্ধ্যা এবং তারা দুজনেই একজন পুরুষকে ভালোবাসে। সন্ধ্যা আকাশকে ভালবাসে আবার আকাশ তারাকে ভালবাসে। আর এই নিয়েই মহা গন্ডগোল।
সম্পূর্ণভাবে পরিস্থিতির চাপে পড়ে সন্ধ্যা ও আকাশের বিয়ে হয়। সন্ধ্যা জানতেও পারে যে তার স্বামী আকাশ অন্য কাউকে ভালোবসে। কিন্তু সেই মেয়ে যে খোদ তার নিজের বোন সেটা সে জানে না। যদিও গল্পের গতি অনুযায়ী সন্ধ্যা জানতে পারে যে তারা আকাশের প্রাক্তন প্রেমিকা। কিন্তু কোন তারা? তার বোন তারা না অন্য কেউ?
সন্ধ্যা ও তারা দুই বোনকে জব্দ করতে আকাশ তার গার্লফ্রেন্ড নয়নতারা সাজিয়ে এক মেয়েকে বাড়ি নিয়ে আসে। তারা বুঝে যায়, আকাশ মিথ্যা বলছে। কিন্তু করার মত তার হাতে কিছুই নেই। আকাশের জীবনে যেরকম তার নতুন প্রেমিকা নয়নতারা এসেছে তেমনই সন্ধ্যার জীবনেও এসেছে এক নতুন পুরুষ। কে সে?
আরও পড়ুনঃ পাড়ার বন্ধুদের উপদেশে অবশেষে অত্যাচারী পরাগের হাত ছেড়ে শতদ্রুর হাত ধরল শিমুল! জমাটি পর্ব
সম্প্রতি অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এসেছিলেন কাঞ্জিলাল বাড়িতে। তাকে দেখে সন্ধ্যা নিজেই গুছিয়ে খাবার পরিবেশন করে। আর একজন পরপুরুষকে এইভাবে খাবার পরিবেশন করে দিতে দেখে রাগ হয় আকাশ নীলের। সে সন্ধ্যাকে বলে তার এই সমস্ত করার কি প্রয়োজন? তবে কি সন্ধ্যাকে অন্য পুরুষকে যত্ন করতে দেখে আকাশনীলের রাগ হচ্ছে? তবে কি সে মনে মনে ভালবাসতে শুরু করে দিয়েছে সন্ধ্যাকে?
View this post on Instagram






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!