ধারাবাহিক মানেই দর্শকদের কাছে বিনোদনের একটি বড় অংশ। রোজ সন্ধ্যে হলেই নিজের পছন্দের ধারাবাহিক টিভিতে খুলে বসে পড়ে বাঙালিরা। আর তার মধ্যে বহু ধারাবাহিক মানুষের মনে জায়গা করে নেয়। আর বাংলা টেলিভিশনের এমনই একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল স্টার জলসার আয় তবে সহচরী। একেবারেই ভিন্ন স্বাদের এই ধারাবাহিকটি শুরু হওয়ার প্রথম থেকেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।
একজন অল্পবয়সী মেয়ে এবং তার সঙ্গে একজন মধ্যবয়স্ক মহিলার বন্ধুত্ব গড়ে ওঠা নিয়েই ছিল এই গল্প। তবে ধারাবাহিকের শুরুতে বন্ধু হলেও পরে শাশুড়ি বৌমার সম্পর্কে জড়িয়ে পড়ে এ দুজন। শাশুড়ি বৌমার কুটকচলী সম্পর্ক নয়, একেবারেই বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক দেখানো হয়েছিল এই ধারাবাহিকে। কিন্তু হঠাৎ এই ধারাবাহিকটি শেষ হয়ে যায়। বেশ কয়েক মাস হয়ে গেছে এই ধারাবাহিক শেষ হয়েছে।
তবে শেষ হয়ে যাওয়ার পরেও এই ধারাবাহিকের ভক্তরা এখনো অভিনেতা-অভিনেত্রীদের মিস করেন তা সোশ্যাল মিডিয়ায় জানান। আর সেই অনুরাগীদের জন্যই এবার সুখবর এলো। বেশ কয়েক মাস পর আবার টিভির পর্দায় ফিরতে চলেছেন এই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী।
আয় তবে সহচরীর মুখ্য ভূমিকায় অভিনয় করা নায়িকা বরফের পাশাপাশি নজর কেড়েছিলেন আরো একজন পার্শ্ব চরিত্রের অভিনেত্রী। যিনি ছিলেন বরফের কাকার মেয়ে ঝুমকি। এই চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী অলকানন্দা গুহ রায়কে। তবে মাঝপথেই ধারাবাহিকটি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তারপরে তাকে আবার বিয়ে করতেও দেখা গিয়েছিল।
বিয়ের পর স্বামী সংসার নিয়ে বেশ কয়েক মাস কাটার পরেই আবার বিনোদন জগতে ফিরতে চলেছেন অভিনেত্রী। স্টার জলসারই আরও একটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা যেতে চলেছে এই অভিনেত্রীকে। নবাব নন্দিনী ধারাবাহিকে একটি চরিত্রে দেখা গিয়েছে তাকে। চরিত্রটির নাম ‘বুনো’। সোশ্যাল মিডিয়ায় নিজের হাসিমুখের একটি ছবি শেয়ার করে অলকানন্দা লিখেছেন, ‘কেমন লাগল বুনোকে?’ দর্শকদের প্রিয় এই অভিনেত্রীকে দীর্ঘদিন পর পর্দায় আবার ফিরতে দেখে দারুণ খুশি হয়েছেন সকলে।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?