অবশেষে দেখা মিলতে চলেছে ‘মিঠাই’খ্যাত (Mithai) অভিনেতা। আবার কবে কোথায় তাঁকে দেখা যাবে সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষ ফের একবার বাংলা টেলিভিশনের পর্দা কাঁপাতে আসছেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব। বুঝতেই পারছেন কার কথা বলছি! হ্যাঁ কথা বলছি অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy)।
কালের নিয়মে বন্ধ হয়ে গেছে জি বাংলার জনপ্রিয়তম মিঠাই (Mithai) ধারাবাহিকটি। দর্শকরা ভীষণভাবে মুষড়ে পড়েন এই ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ায়। আজও ধারাবাহিকের নায়ক নায়িকা জুটিকে একেবারেই ভুলতে পারেননি তাঁরা। আসলে বহু দর্শকেরই কাছে এই ধারাবাহিকটি ছিল তাদের মনের টনিক।
এই ধারাবাহিকটির নায়ক-নায়িকা জুটি আদৃত (Adrit Roy) এবং সৌমীতৃষা (Soumitrisha Kundoo) ছিলেন মিঠাই ধারাবাহিকের ভক্ত-অনুরাগীদের প্রাণ। ইতিমধ্যেই সিরিয়াল ছেড়ে নতুন সিনেমা নিয়ে সৌমীতৃষার ফেরার খবর মিললেও আদৃত কবে কাজে ফিরছেন তা জানা যাচ্ছিল না। তবে এবার খবর মিলল। শান্তশিষ্ট, বিনম্র, ভদ্র, সুদর্শন এই অভিনেতাকে নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। কি সেই খবর?
তাঁর এককালীন হিরোইন সিনেমা নিয়ে ফিরলেও নতুন ধারাবাহিক নিয়ে ফিরেছেন আদৃত। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে এই ধারাবাহিকটি নির্মিত হতে চলেছে। এই ধারাবাহিকে নায়ক-নায়িকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। জানেন কে হতে চলেছেন আদৃতের নায়িকা।
সৌমীতৃষা অতীত, এবার আদৃতের নায়িকা হচ্ছেন মন ফাগুন খ্যাত অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। হ্যাঁ, ঠিকই শুনছেন! এবার মন ফাগুন ধারাবাহিকের হাত ধরে বাংলা টেলিভিশনের পর্দা কাঁপাতে আসছেন আদৃত। সৃজলাও বাংলা টেলিভিশনে দারুন জনপ্রিয় এক অভিনেত্রী। শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি ব্যাপক হিট হয়েছিল। আর এবার আদৃত-সৃজলার এই জুটি কতটা জনপ্রিয় হতে পারে সেটাই এখন দেখার।
View this post on Instagram






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!