বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘আলতা ফড়িং’। সম্প্রতি কিছু সপ্তাহ ধরে টিআরপি তালিকাতেও বেশ ভালো ফল করছে এই ধারাবাহিক। শুরুর পর থেকেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফড়িং এবং অভ্রের জুটি। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় খবর যে এই ধারাবাহিকে অভ্রজিতের ভূমিকায় আর দেখা যাবে না অভিনেতা অর্ণব ব্যানার্জিকে।
প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আলতা ফড়িং’ শুরু হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছে অভিনেতা অর্ণব ব্যানার্জি এবং অভিনেত্রী খেয়ালী মন্ডল। খেয়ালীকে এই প্রথম মুখ্য চরিত্রে দেখা গেলেও অর্ণব এর আগেও বেশ কয়েকটি ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জিতে নিয়েছে। তাই ছোটপর্দায় তার জনপ্রিয়তা বেশ অনেকটাই। তবে এবার তার সরে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় খবর শুনে অর্ণবের অনুরাগীরা বেশ চিন্তিত।
প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে অভিনেতা অর্ণব ব্যানার্জি তার শারীরিক অসুস্থতার কারণে স্টার জলসার ধারাবাহিক ‘আলতা ফড়িং’ থেকে সরে যেতে চলেছেন। এবং এই ধারাবাহীকে অর্ণবের বদলে অভ্রজিতের চরিত্রে আসতে চলেছে অভিনেতা অভিষেক বসু। অভিষেককে বর্তমানে দেখা যাচ্ছে, স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়ার’ এ ক্যাপ্টেনের ভূমিকায়।
তবে এবার এই জল্পনা নিয়ে অভিনেতা অর্ণব ব্যানার্জি নিজেই মুখ খুললেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা সাক্ষাৎকার দিয়ে বলেন যে তার শারীরিক অসুস্থতার কথা সত্যি। তবে তিনি তার জন্য ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন না। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি কিছুদিন ধারাবাহিক থেকে বিরতি নিতে পারেন। তাই কিছুদিনের জন্য তাকে ধারাবাহিকে তাকে না দেখা যেতে পারে। তবে সূত্রের খবর এই ধারাবাহিকে একটি নতুন অন্য চরিত্রে আসতে চলেছে অভিনেতা অভিষেক বসু।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?