টলিউডের (Tollywood) পরিচিত মুখ বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। ‘বরবাদ’ (Barbad) সিনেমা দিয়ে পথ চলা শুরু। তারপর এই ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন অভিনেতা। বরাবরই বনি স্পষ্টবাদী। রেখেঢেকে কথা বলা তাঁর স্বভাবে নেই। ভাইফোঁটার মরসুমে আচমকাই বেফাঁস মন্তব্য করে সমালোচনার কেন্দ্রে নায়ক। অভিনেতাকে ঘিরে ছিচ্ছিকার নেটদুনিয়ায়। প্রতিবাদে সরব ছোটপর্দার তারকারা।

প্রতিবাদের কারণ? বনির আলটপকা কী এমন মন্তব্যে করলেন? আসলে টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে ওম,আদৃতের পথে হেঁটে এবার ছোটপর্দায় কাজ করতে চলেছেন বনি। সোমরাজ মাইতিত সঙ্গে কাজ করতে দেখা যাবে তাঁকে। দুজনে নাকি ‘চিনি’ সিরিয়ালের শুটিংও শুরু করে দিয়েছেন তাঁরা। সেই প্রশ্নের জবাবে বনি বলেন,’আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব।’
তারপরই প্রতিবাদে সরব হয়েছেন ভাস্বর, শ্রুতি, মানসী সেনগুপ্তরা। তাঁর বক্তব্য ছোটপর্দার শিল্পীদের অপমান করেছেন বনি। তারপরই বনিকে অহংকারী দেগে দিয়ে ট্রোল করতে শুরু করেন। বনিকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বিরক্ত কণ্ঠে উত্তর দেন, ‘আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখা করা হয়েছে, আমি কোনওভাবেই ওই কথা বলিনি।’
নিজের বক্তব্যকে ব্যাখ্যা করে কী বললেন বনি?
বনি আরও বলেন, যে সাংবাদিক তাঁর সাক্ষাৎকার নিয়েছেন তিনি এ প্রসঙ্গে কোনও অফিসিয়াল বিবৃতি চাননি। তাঁর মন্তব্যকে ব্যাখ্যা করে বনি বলেন, আমি বলেছি আমার এত খারাপ অবস্থা হয়নি যে সোমরাজের সঙ্গে সিরিয়াল করব, ‘যদি করতেই হয় তাহলে সোলো লিড করব। নিজে করব। আমি ছোটপর্দায় অন্য কোনও নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করব না। সেখানে সোমরাজের নামটা মুছে হেডিং করা হল।’
আরও পড়ুনঃ কালীপুজোর প্রসাদ খেয়ে গুরুতর অসুস্থ ‘তুমি আশেপাশে থাকলে’ খ্যাত অভিনেত্রী অঙ্গনা রায়, ভর্তি হাসপাতালে, এখন কেমন আছেন?
প্রসঙ্গত, গোটা ঘটনায় রীতিমতো বিরক্ত অভিনেতা। ভুয়ো খবর নিয়ে সমালোচনার শিকার তিনি। প্রত্যেক শিল্পীকেই তিনি সম্মান করেন স্পষ্ট জানান নায়ক। আপাতত তাঁর ঝুলিতেও ছবির অভাব হয়নি। ছোটপর্দায় কাজ করার সময় নেই। এটুকুই বক্তব্য অভিনেতার।






“বাঙালি মায়েরা মুস*লিম মায়ের মতো বিরিয়ানি বানাতেই পারে না…ঈদে ওদের সঙ্গে বসে একই থালায় খাই”, “শুভেন্দু অধিকারী কে? এখনও বুদ্ধদেব ভট্টাচার্যই আমাদের মুখ্যমন্ত্রী!” দুর্গাপুজোর আবহে একের পর এক বড় মন্তব্য মৌসুমী ভট্টাচার্যের! ‘ওদের হাতের বিরিয়ানি তো স্বাদ হবেই থু*তু ছিটিয়ে রান্না করে’, ‘আসল কথা বলুন বি*ফ ভালো রান্না করে, ওটাই খেতে যান’ নেটপাড়ায় কটাক্ষবিদ্ধ অভিনেত্রী!