বাংলা বিনোদন চ্যানেলগুলিতে আসছে একের পর এক নয়া ধারাবাহিক (New Serial)। সম্প্রতি স্টার জলসার তরফ থেকেও ঘোষণা করা হয়েছে একগুচ্ছ নয়া ধারাবাহিকের। রোশনাই (Roshnai), উড়ানের (Uraan) পর জলসায় আসছে ভক্তির সাগর (Bhaktir Sagar)।
স্টার জলসায় (Star Jalsha) শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘রামপ্রসাদ’ (Ramprasad)। সেই স্লট ভরাতে এসেছে আরেকটি নতুন ভক্তিমূলক ধারাবাহিক ‘ভক্তির সাগর’ (Bhaktir Sagar)। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জীবনের উপর নির্ভর করে এগিয়ে চলছে গল্প। পরমহংসের চরিত্রে অভিনয় করছেন টেলিদুনিয়ার জনপ্ৰিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী।
অভিনেতা সব্যসাচী টেলিভিশনের জনপ্রিয় মুখ। তবে অভিনেতা জনপ্রিয়তা অর্জন করেছিলেন ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে অভিনয় করে। তখন থেকেই ভক্তিমূলক ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত মুখ সব্য। বর্তমানে তাঁর নয়া ধারাবাহিক ভক্তির সাগরের জন্য শেষ করে দেওয়া হয়েছে ‘রামপ্রসাদ’। অল্প সময়ে ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার জন্য মন খারাপ সব্যসাচীর ভক্তদের।

তবে দর্শকরা জানতেন না এই শেষ নয়। রামপ্রসাদের গল্প শেষ হলেও সেই স্লটে আসছে নয়া ধারাবাহিক। আর দর্শকদের কথা ভেবে এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় আছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। কানাঘুষোয় শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে রামপ্রসাদের বড়বেলার ভূমিকায় অভিনয় করবেন তিনি।
আরো পড়ুন: বাংলা ছবির গব্বর সিং-এর দিক থেকে মুখ ফিরিয়েছে ইন্ডাস্ট্রি! কাজ না পেয়ে কেঁ’দে ফেললেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়
যদিও এ প্রসঙ্গে সব্যসাচী বা চ্যানেলের পক্ষ থেকে কিছু কনফার্ম করা হয়নি। অফিসিয়াল ঘোষণাও করা হয়নি। রামপ্রসাদের পরিবর্তে ‘ভক্তির সাগর’ -এ গদাধরের বড় বয়সে জন্য অফার পেয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। টেলিপাড়ায় গুঞ্জন এমনটাই। তবে এখনও অভিনেতা রাজি হয়েছেন কিনা জানা নেই।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?