বাংলা ইন্ডাস্ট্রির এমন দর্শক খুব কম রয়েছে যারা অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়কে চেনেন না। তাকে ঈপ্সিতা নামে না চিনলেও ছোট সুবর্ণলতা নামে সকলেই চিনবে। অনেক ছোট থেকেই তিনি টেলিভিশনে অভিনয় জীবনে পা দিয়েছেন। তবে এই মুহূর্তে তিনি ছোট পর্দা থেকে বড় পর্দা সমান তালে অভিনয় করছেন। তবে এই জনপ্রিয় অভিনেত্রী বাস্তব জীবন নিয়ে এখন বেশ জল্পনা ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়াতে।

চলতি বছর জানুয়ারি মাসে অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়র সাথে তাঁর আইনত বিয়ে হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে, তাঁরা আর একসঙ্গে থাকছেন না। কিছুদিন আগেই টেলিপাড়ায় জোর গুঞ্জন রটে যায় যে বিয়ে ভাঙছে অভিনেতা অর্ণব ব্যানার্জি আর ইপ্সিতার। ডিসেম্বর মাসে সামাজিকভাবে বিয়ের পর্ব সারার কথা ছিল এই জুটির। কিন্তু তার আগেই এই খবর এখন শোনা যাচ্ছে। তার ওপর অর্ণব ব্যানার্জি তার অভিনীত ধারাবাহিক ‘আলতাফড়িং’ থেকেও বিরতি নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী এই বিষয়ে কিছু বলতে চাননি তবে তিনি বলেছেন তিনি খুব বেশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন না কারণ তিনি নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে ভালবাসেন।

পাশাপাশি তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে তার জীবনে কোন ঘটনা ঘটলে তিনি নিজে থেকেই সেটা সবাইকে জানান। কিন্তু পুরোটাই নির্ভর করে নায়িকার ইচ্ছাশক্তির উপর। যেটুকু বাইরের মানুষকে জানাতে তার ইচ্ছা করে তিনি শুধু সেটুকু প্রকাশ্যে আনেন।

প্রসঙ্গত ঈপ্সিতাকে এই মুহূর্তে বাংলা টেলিভিশনে দুটি ধারাবাহিক গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাচ্ছে একটি হলো ‘এক্কাদোক্কা’ এবং অপরটি হল ‘ধূলকণা’। তাছাড়াও বড়পর্দায় তাকে দেখা যেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সিনেমায় অভিনয় করতে।







“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?